একই কেন্দ্রে দুই ডোজ টিকা নিতে গিয়ে অনেককে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। এখন বুস্টার ডোজ নিতে গিয়ে তাঁরা নতুন করে জটিলতায় পড়ছেন। যারা দুই ডোজ টিকা নেওয়ার পর কাজের উদ্দেশ্যে বা অন্য কোনো কারণে দূরবর্তী জেলায় অবস্থান করছেন তাঁরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।
এই জটিলতা নিরসনেই বুস্টার ডোজ গ্রহণে সেই বাধ্যবাধকতা শিথিল করলো সরকার। এখন ভিন্ন জেলায়ও নেওয়া যাবে বুস্টার ডোজ।
আজ মঙ্গলবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের টিকা বিতরণ কর্মসূচির সদস্যসচিব ডা. শামসুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন কারণে টিকা গ্রহীতাদের অনেকের পক্ষেই প্রথম ও দ্বিতীয় ডোজ নেওয়ার স্থান থেকে বুস্টার ডোজ গ্রহণ করা যাচ্ছে না। এমন প্রেক্ষাপটে ভিন্ন জেলায় অবস্থানকালে জেলা পরিবর্তন করে ওই জেলার যেকোনো কেন্দ্র থেকে বুস্টার ডোজ নেওয়া যাবে। তবে একই জেলার মধ্যে এ নিয়ম প্রযোজ্য হবে না।
এ ক্ষেত্রে টিকা কার্ড প্রদর্শন সাপেক্ষে বুস্টার ডোজ দিতে হবে। কিউআর কোড স্ক্যান করে তথ্য সুরক্ষা ওয়েব পোর্টালে হালনাগাদ করতে হবে। যেসব তথ্য হালনাগাদ করা হয়নি তা অনতিবিলম্বে করার জন্য অনুরোধও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
গত ২৮ ডিসেম্বর ঢাকার কয়েকটি হাসপাতালে সীমিত পরিসরে করোনা প্রতিরোধে সম্মুখ সারি ও ষাটোর্ধ্ব ব্যক্তিদের মধ্যে দেশে কোভিড টিকার বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হয়। শুরুতে এতে ফাইজারের টিকা ব্যবহারের কথা জানালেও পরে অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার টিকাও ব্যবহার করার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সুরক্ষা অ্যাপ হালনাগাদ করায় বর্তমানে গ্রাম পর্যায়েও বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। তবে কেন্দ্র জটিলতায় অনেকের বুস্টার ডোজ পাওয়া নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছিল। এবার সে বাধাও তুলে নেওয়া হলো।
সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বলছে, বুস্টার ডোজ পেতে নতুন করে নিবন্ধন করতে হবে না। এসএমএসের মাধ্যমে সময় জানিয়ে দেওয়া হবে।

আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের কার্যক্রম শুরু হয়।
১ ঘণ্টা আগে
সভায় তথ্যপ্রযুক্তির দ্রুত পরিবর্তন, সাইবার নিরাপত্তা জোরদার, নাগরিকের অধিকার সুরক্ষা এবং ডিজিটাল সেবার নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সংশোধনী ও সুপারিশ নিয়ে মতবিনিময় করা হয়।
৩ ঘণ্টা আগে
সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা হিসেবে প্রধানমন্ত্রী একটি নিমগাছের চারা রোপণ করেন। এ উদ্যোগের অংশ হিসেবে আজ দেশজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে প্রায় দুই লাখ চারা রোপণ করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘সিটি গভর্নমেন্ট করার বিষয়ে সরকারপ্রধানেরও এমন একটি উদ্যোগ বাস্তবায়নের সদিচ্ছা রয়েছে। এর ফলে নগর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনায় সিটি করপোরেশন আরও কার্যকর ব্যবস্থা নিতে পারবে।’
৪ ঘণ্টা আগে