ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমণের ঝুঁকি কাদের বেশি এর উত্তর দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন ক্যানসার আক্রান্ত রোগী, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি প্রতিস্থাপন করা রোগী এবং স্টেরয়েড গ্রহণ করা ব্যক্তিরা এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। সুস্থ-স্বাভাবিক মানুষের এই রোগ হবে না বলে জানান তারা।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. আবদুর রব মাসুম বলেন, চার-পাঁচ ধরনের মানুষ ছাড়া এই রোগ একদমই অন্য কারও থেকে হওয়ার সম্ভাবনা নেই। সুস্থ মানুষের ভয়ের কারণ নেই।
২৮ জুলাই চট্টগ্রামে প্রথম ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয় ষাটোর্ধ্ব এক নারীর। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে ঢাকায়ও কয়েকজনের শরীরে এই রোগ শনাক্ত হয়।
কোভিড–পরবর্তী জটিলতায় প্রথমবারের মতো পাওয়া এই রোগী বর্তমানে হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক অধ্যাপক অনিরুদ্ধ ঘোষের তত্ত্বাবধানে আছেন। তিনি বলেন, মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস আগেও ছিল। কোভিড থেকে সেরে ওঠার পর দেশে কয়েকজনের শরীরে রোগটি ধরা পড়ায় আলোচনা হচ্ছে। মূলত যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাঁদের এই রোগ হওয়ার ঝুঁকি থাকে।
চিকিৎসকেরা এ ছত্রাক থেকে বাঁচতে কিছু পদক্ষেপের কথা জানিয়েছেন। ডা. আবদুর রব মাসুম জানান, নিয়মিত হাত পরিষ্কার রাখা, হাসপাতালের আইসিইউর মেশিনারি পরিষ্কার–পরিচ্ছন্ন রাখা ও মাটির সংস্পর্শ বা ধুলা–বালুযুক্ত জায়গা এড়িয়ে চলা এর অন্যতম।
করোনা রোগীদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা জরুরি। রোগীর স্টেরয়েড ব্যবহারের ক্ষেত্রে সাবধানী হওয়া উচিত। কোভিড–পরবর্তী রোগীদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো দরকার। পরামর্শ দেন ডা. আবদুর রব।
চট্টগ্রামের ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগীটি পাঁচ দিন ধরে চিকিৎসাধীন আছেন। কিন্তু চার দিন ধরে খুঁজেও চট্টগ্রামের কোথাও এমপোটেরিসিন-বি নামের ইনজেকশনটি পায়নি রোগীর পরিবার। তবে শুক্রবার ইনজেকশনটি পেয়েছেন বলে জানান রোগীর ছেলে মো. হেলাল হোসাইন।
রোগটি পরিচিত না হওয়ায় বিভিন্ন মেডিসিন কর্নারে ওষুধ রাখা হয় না বলে জানান অধ্যাপক অনিরুদ্ধ ঘোষ।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর বলেন, চমেকে পোস্ট কোভিড কমপ্লিকেশন জোন চালু করেছি অনেক আগে। এখান থেকে প্রায় ২০০ রোগী চিকিৎসা নিয়ে ভালো হয়েছেন। ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগীটিও কোভিড–পরবর্তী জটিলতার চিকিৎসা করাতে এসে ধরা পড়েছে। এ রোগ নিয়ে চিন্তার কারণ নেই। ওষুধটি পর্যাপ্ত হলে এ রোগের চিকিৎসা দিতে ডাক্তারেরা প্রস্তুত আছেন।

মালয়েশিয়া সফরের মূল লক্ষ্য ছিল জ্বালানি নিরাপত্তা, হালাল শিল্প এবং নতুন বিনিয়োগের পথ তৈরি করা। অন্যদিকে চীন সফরে গুরুত্ব পেয়েছে বৃহৎ শিল্প বিনিয়োগ, অর্থনৈতিক অঞ্চল, আন্তর্জাতিক ব্র্যান্ডিং, বিনিয়োগবান্ধব পরিবেশ তুলে ধরা এবং জ্বালানি অবকাঠামো শক্তিশালী করার উদ্যোগ। এসব দিক বিবেচনায়...
৭ ঘণ্টা আগে
অর্থমন্ত্রীকে বলব, জমির আইলে বসে গরিব কৃষকেরা বিড়ি খায়, এটার দিকে নজর দেওয়া দরকার। কারণ, যারা বিড়ি খায় ও তামাক চাষ করে, সেই অর্থনীতি আপনারা পাচ্ছেন, সুযোগ পাচ্ছেন। একটা রিকশাওয়ালা বলতেছিল—স্যার, আমরা অনেকক্ষণ পরিশ্রম করে মাঝে মাঝে একটা বিড়ি টানি। এই বিড়ির ওপর ট্যাক্সটা কম রাখলে কি ক্ষতি হইয়া যেত?
৮ ঘণ্টা আগে
ঢাকার ‘তুরাগ নদীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে’—এমন শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
৮ ঘণ্টা আগে
অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহর ইমেরিটাস অধ্যাপক (আজীবন) নিয়োগ বাতিলের সিদ্ধান্তকে কেন্দ্র করে সৃষ্ট আলোচনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) বলেছে, এ সিদ্ধান্ত কোনো ব্যক্তিকে লক্ষ্য করে নেওয়া হয়নি...
৮ ঘণ্টা আগে