
করোনাভাইরাস প্রতিরোধে সারা দেশসহ রাজধানীর দুই সিটি করপোরেশনেও চলছে টিকাদান কার্যক্রম। এত দিন সিনোফার্ম, মডার্নাসহ অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হতো দুই সিটি করপোরেশন এলাকায়। সেখানে এখন আনা হলো পরিবর্তন। এখন থেকে ঢাকায় প্রথম ডোজে কেবলমাত্র চীনের তৈরি সিনোভ্যাকের টিকা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বুস্টার ডোজে ব্যবহার করা হবে মডার্না ও অ্যাস্ট্রাজেনেকা টিকা।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিচালক ও কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্যসচিব ডা. শামসুল হক স্বাক্ষরিত এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়েছে।
এ নির্দেশনায় বলা হয়, চলমান কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমের আওতাধীন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সকল মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল ও ইনস্টিটিউট, সরকারি হাসপাতাল এবং দুই সিটির আওতাধীন সকল ভ্যাকসিনেশন কেন্দ্রসমূহে প্রথম ডোজ হিসেবে সিনোভ্যাক এবং বুস্টার ডোজ হিসেবে মডার্না অথবা অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন প্রধান নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
এর আগেও প্রয়োগ হওয়া টিকাদানে পরিবর্তন এনেছিল সরকার। গত ১৩ জানুয়ারি বুস্টার ডোজে ফাইজারের টিকার পরিবর্তে মডার্না টিকা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। আর ফাইজারের টিকা কেবলমাত্র স্কুল শিক্ষার্থীদের (১২-১৭ বছর বয়সী) দেওয়ার সিদ্ধান্ত হয়। যদিও সেই নির্দেশনা মাঠ পর্যায়ে অনেক কেন্দ্রেই বাস্তবায়ন হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো দৈনিক টিকাদানের তথ্যে ৩১ জানুয়ারি পর্যন্ত দেখা যায়, দুই সিটি করপোরেশন এলাকায় ৪৯টি টিকাদান কেন্দ্রে এদিন প্রথম ডোজ হিসেবে ফাইজারসহ তিন ধরনের টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ছয়টিতে প্রথম ডোজ হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত কোভিশিল্ডের টিকা। এ ছাড়া পাঁচটিতে ফাইজার এবং ৩৯ টিতে মডার্নার টিকা দেওয়া হয়।
গতকাল সোমবার পর্যন্ত সব মিলিয়ে ঢাকায় এখন পর্যন্ত ৭০ লাখ ৫৮ হাজার ৯৩৮ জনকে প্রথম ডোজ, ৫২ লাখ ৯০ হাজার ৪৮৫ জনকে দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজ দেওয়া হয়েছে তিন লাখ ৩৮ হাজার ৭৬৯ জনকে।
প্রসঙ্গত, প্রথমবারের মত ঢাকায় ব্যবহার শুরু হতে যাওয়া চীনের সিনোভ্যাক বায়োটেক কোম্পানির এই টিকা গত বছরের জুনের প্রথম সপ্তাহে সরকারের ওষুধ প্রশাসন অধিদপ্তর জরুরি ব্যবহারে অনুমোদন দেয়। পরে সেটি ঢাকার বাইরে ব্যবহারও করা হয়।

‘অনুরোধ করা পৃষ্ঠাটি খুঁজে পাওয়া যায়নি।’ বাংলাদেশের সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তি রাষ্ট্রপতির কার্যালয়ের ওয়েবসাইটে ‘বঙ্গভবনের ইতিহাস’ পাতায় ঢুকলে এমন বার্তা দেখা গিয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ ওয়েবসাইটেও রয়েছে একাধিক অসম্পূর্ণ পাতা।
২ ঘণ্টা আগে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করার আশা করছে সরকার। প্রকল্পটির প্রাথমিক ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি পরীক্ষা সফলভাবে শুরু হয়েছে। পাশাপাশি, দ্বিতীয় ইউনিটের জ্বালানি ভর্তি ও রিঅ্যাক্টর চালুর প্রক্রিয়া আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন
১২ ঘণ্টা আগে
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন মন্ত্রী শেখ রবিউল আলম। জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে ঢাকার এক গোলটেবিল বৈঠকে তিনি গতিসীমা কার্যকর, হেলমেটের মান হালনাগাদ, নিরাপদ লেন ও দুর্ঘটনা পরবর্তী চিকিৎসাব্যবস্থা জোরদারের উদ্যোগের কথা জানান...
১৩ ঘণ্টা আগে
ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ বন্ধে নজরদারি বাড়ানোর কথা জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে বিএসটিআইয়ের জনবল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির কার্যক্রম দেশব্যাপী সম্প্রসারণ করে সব এলাকায় পণ্
১৪ ঘণ্টা আগে