বৈদ্যুতিক উপকেন্দ্রের রক্ষণাবেক্ষণের জন্য আগামীকাল ২৫ এপ্রিল শুক্রবার সচিবালয়ের সাতটি ভবনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
বৈদ্যুতিক উপকেন্দ্রের রক্ষণাবেক্ষণকাজের কারণে শুক্রবার সচিবালয়ের ১, ২, ৩, ৪, ৫, ৬ ও ৯ নম্বর ভবনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে গণপূর্তের সচিবালয়ের উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের এক নোটিশে জানানো হয়েছে। সাময়িক অসুবিধার জন্য দুঃখও প্রকাশ করেছে তারা।
উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের নোটিশ পাওয়ার পর মন্ত্রণালয় ও বিভাগগুলো আলাদা অফিস আদেশে তাদের কর্মকর্তা-কর্মচারীদের বিষয়টি জানিয়ে দিয়েছে। কারণ, সরকারি অফিসে শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি থাকলেও জরুরি প্রয়োজনে অনেক সময় বন্ধের দিনেও অফিস খোলা রাখা হয়। এ জন্য টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ না থাকার তথ্য সবাইকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে।
কি-পয়েন্ট ইনস্টলেশন (কেপিআই) হিসেবে সচিবালয়ে পানি ও বিদ্যুৎ সরবরাহে বিকল্প ব্যবস্থা রাখা আছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে কেপিআই হিসেবে ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কেপিআই নিরাপত্তা নীতিমালা অনুযায়ী এসব প্রতিষ্ঠানের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া আছে।

সাম্প্রতিক ঈদযাত্রা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি স্বস্তিদায়ক হয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে ভবিষ্যতে গণপরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে বাসে জিপিএস ট্র্যাকিং চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
৩৪ মিনিট আগে
স্বাস্থ্যখাতে বিদ্যমান নানা সংকট মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এ খাতে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম বরদাশত করা হবে না।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিমানবন্দর সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার বিষয়ে জোর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।
২ ঘণ্টা আগে
দেশের ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
২ ঘণ্টা আগে