এখন চলছে বর্ষাকাল। ফলে নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় এবং পাহাড়ি ঢলের কারণে সিলেটের বিভিন্ন পর্যটনকেন্দ্র প্লাবিত হয়েছে। সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে কিছু কিছু জায়গা। ফলে সেসব জায়গায় ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছে।
যেসব জায়গায় যাওয়া যাবে না
সাদা পাথর
সাদা পাথর পর্যটনকেন্দ্র পাহাড়ি ঢলের পানিতে নিমজ্জিত। বর্তমানে সেখানে যাওয়া বেশ বিপজ্জনক। তবে চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত বন্ধ রয়েছে বলে সাদা পাথর থেকে দ্রুতই এই পানি নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
জাফলং
জাফলং পর্যটনকেন্দ্রে পানি থাকার কারণে প্রধান স্পটে যাওয়া বিপজ্জনক। পাথরসহ সবকিছুই ডুবে গেছে পর্যটনকেন্দ্রটির। তবে চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত না হওয়ায় পরিস্থিতির উন্নতি হচ্ছে।
রাতারগুল
বন্যায় রাতারগুল ডুবে গেছে। সেখানে যাওয়ার রাস্তা ডুবে যাওয়ায় বর্তমানে পর্যটকদের রাতারগুল না যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
বিছনাকান্দি
পাহাড়ি ঢল নামার কারণে বিছনাকান্দি পর্যটনকেন্দ্র ডুবে গেছে। ফলে সেখানে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে।
লালাখাল ও রাংপানি
সিলেটের অন্যান্য পর্যটনকেন্দ্রের মতো লালাখাল ও রাংপানির অবস্থাও একই। এ জায়গাগুলো সীমান্তবর্তী হওয়ায় পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে। ফলে এসব জায়গায় আপাতত ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছে।
যেসব জায়গায় যাওয়া যাবে
প্রয়োজনীয় অনুমতি নিয়ে সিলেটের চা-বাগানগুলোতে যাওয়া যাবে এখন। এ ছাড়া জাফলং যাওয়া না গেলেও মায়াবী ঝরনা যাওয়া যাবে। এ পর্যটনকেন্দ্রটির যাত্রাপথে পাহাড়ি কোনো ঢল না থাকায় সেখানে যাওয়া যাবে।

কনকনে ঠান্ডা, মুষলধারে বৃষ্টি কিংবা বরফে ঢাকা চারপাশ। নরওয়ের মানুষদের কাছে এমন আবহাওয়া খুবই স্বাভাবিক। তাই আবহাওয়া যেমনই হোক না কেন, ঘরের দরজা খুলে প্রকৃতির মাঝে বেরিয়ে পড়া নরওয়েজিয়ানদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ।
২ ঘণ্টা আগে
অফিস থেকে ফেরার পথে কয়েক কেজি আমড়া কিনে এনেছেন; প্রথমবারের মতো আমড়ার আচার যাঁরা তৈরি করবেন, তাঁদের জন্য সহজ একটি রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৪ ঘণ্টা আগে
সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য আমরা কত কিছুই না করি! ভিটামিন সি, রেটিনল বা হায়ালুরনিক অ্যাসিডের নাম এখন কম-বেশি সবার মুখে শোনা যায়। কিন্তু আপনি কি জানেন, নিখুঁত ত্বকের অন্যতম গোপন চাবি লুকিয়ে আছে ম্যাগনেশিয়ামে? শারীরবৃত্তীয় নানা কাজের পাশাপাশি আমাদের ত্বকের স্বাস্থ্য রক্ষায় ম্যাগনেশিয়াম...
৬ ঘণ্টা আগে
গত বছরের নভেম্বরে প্রথম কন্যাসন্তানের মা হন ক্যাটরিনা কাইফ। সন্তান জন্মের পর নতুন অতিথিকে নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। খুব স্বাভাবিকভাবেই ওজন বেড়েছে। চিবুকে, কোমরে সেই তীক্ষ্ণভাব নেই। নতুন মায়েদের ঠিক যেমন লাগে, ক্যাটরিনাও এর ব্যতিক্রম নন এখন।
১ দিন আগে