বিদেশে ভ্রমণ করতে গিয়ে প্রাথমিক ধাপে, অর্থাৎ ইমিগ্রেশন ও কাস্টমস প্রক্রিয়ায় অনেককে ছোটখাটো ভুলের কারণে বিভিন্ন ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। এগুলোর মধ্যে সাধারণ বিষয় হলো অ্যারাইভাল কার্ড ও কাস্টমস ডিক্লারেশন ফরম। এই দুটি ফরম কখন, কোথায়, কীভাবে পূরণ করতে হয়, তা সঠিকভাবে না জানার কারণে অনেক সময় যাত্রীদের ইমিগ্রেশন কাউন্টার থেকে ফিরিয়ে দেওয়া হয়; কিংবা দীর্ঘ সারিতে দাঁড়িয়ে ক্লান্ত হতে হয়।
অ্যারাইভাল কার্ড
এটি কোনো দেশে প্রবেশ করার সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে জমা দিতে হয়। এটি হলো একটি পরিচয় এবং ভ্রমণ তথ্যসংক্রান্ত ফরম। সাধারণত এতে থাকে ভ্রমণকারীর পুরো নাম, পাসপোর্ট নম্বর, ফ্লাইট নম্বর, আগমনের তারিখ, থাকার ঠিকানা, ভ্রমণের উদ্দেশ্য। অনেক দেশ এখন এই ফরম অনলাইনে পূরণ করতে বলে, আবার কিছু দেশ বিমানেই ফরম সরবরাহ করে।
কাস্টমস ডিক্লারেশন ফরম
কোনো দেশে প্রবেশ করার সময় সঙ্গে থাকা মালপত্র; যেমন অর্থ, খাবার, ইলেকট্রনিক পণ্য, ওষুধ কিংবা যেকোনো নিষিদ্ধ অথবা নির্দিষ্ট সীমার অতিরিক্ত দ্রব্য তালিকাভুক্ত করার জন্য প্রয়োজন হয় কাস্টমস ডিক্লারেশন ফরম। এই ফরম ব্যবহার করে নির্দিষ্ট দেশটিকে জানানো হয়,
কোনো ভুল তথ্য দিলে বা গোপন করলে কাস্টমস কর্তৃপক্ষ আপনাকে জরিমানা কিংবা জিজ্ঞাসাবাদ করতে পারে।
ভ্রমণ প্রস্তুতির আগে
বিদেশ ভ্রমণ শুধু টিকিট, পাসপোর্ট আর ব্যাগ গুছিয়ে নেওয়াতেই সীমাবদ্ধ নয়। এ ছাড়া আপনাকে জানতে হবে কোন দেশে অ্যারাইভাল কার্ড বা কাস্টমস ডিক্লারেশন ফরম কীভাবে পূরণ করতে হয়।
বিভিন্ন দেশে এয়ারপোর্ট প্রক্রিয়া ভিন্ন হতে পারে। তাই শেষ মুহূর্তের বিড়ম্বনা এড়াতে ভ্রমণের আগেই এগুলো সম্পর্কে জেনে নিন এবং প্রয়োজনীয় লিংক বুকমার্ক করে রাখুন।

অতিথি এলে ঘরে যেন একটু উৎসবের আমেজ তৈরি হয়। তবে অতিথিকে স্বাগত জানানোর ধরন সব দেশে এক রকম নয়। কোথাও অতিথির জন্য করা হয় খাবারের বিশাল আয়োজন, কোথাও এক কাপ চা-ই হয়ে ওঠে আন্তরিকতার প্রতীক। আবার কোথাও অতিথিকে সম্মান জানাতে নির্দিষ্ট অভিবাদন বা কিছু শিষ্টাচার মেনে চলার রীতি রয়েছে।
১ ঘণ্টা আগে
মিষ্টিজাতীয় খাবার বা ডেজার্টের কথা উঠলেই চোখের সামনে ভাসে চকলেট, ক্রিম, ক্যারামেল এবং নানা ধরনের কেক। কিন্তু ফলের মিষ্টতা, টক-মিষ্টি স্বাদ ও রংও যে একটি ডেজার্টকে আকর্ষণীয় করে তুলতে পারে, তার উদাহরণ ছড়িয়ে আছে বিশ্বের নানা দেশের রান্নায়। পরিচিত কলা, আম, আনারস, স্ট্রবেরি বা চেরি দিয়েই তৈরি করা যায়...
৩ ঘণ্টা আগে
শীত মানেই একটু উষ্ণতার খোঁজ। রান্না ও খাওয়ার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয় না। গরম স্যুপ, খেজুর গুড়ের পায়েস, পিঠা কিংবা এক কাপ ধোঁয়া ওঠা চা শীতের আমেজ তৈরি করে দেয়। ফলে ঋতুবদলের সঙ্গে রান্নাঘরের উপকরণ ও কাজকর্মে আসে বেশ কিছু পরিবর্তন। একটু বেশি সময় ধরে রান্না করা, একসঙ্গে অনেকটা খাবার তৈরি করা কিংবা...
১৮ ঘণ্টা আগে
যে অঙ্ককে এড়িয়ে চলতে আমরা এত কসরত করি, সেই অঙ্কের শক্তির ওপর নির্ভর করেই কিন্তু গড়ে উঠেছে আধুনিক সভ্যতার প্রযুক্তিগত রাজত্ব। কেউ গণিতকে বলে বিমূর্ত বা জটিল হিসাবের বিজ্ঞান, আবার কারও কাছে এটি স্রেফ সংখ্যা আর সূত্রের গোলকধাঁধা। তবে এই গোলকধাঁধাকে জয় করা শীর্ষ বিজ্ঞানী ও তরুণ শিক্ষার্থীদের বৈশ্বিক...
২১ ঘণ্টা আগে