সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ব্যবহারের জন্য ফি দিতে হতে পারে। সব ব্যবহারকারীর জন্য সাবস্ক্রিপশন ফি আরোপ করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইলন মাস্ক।
সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, অর্থের বিনিময়ে ব্যবহারের ব্যবস্থা করলে এ প্ল্যাটফর্মে বট, স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট বা নকল অ্যাকাউন্টের উৎপাত রোধ করা সম্ভব হবে বলে মনে করছেন মাস্ক।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে টেসলার সিইও ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক এক্স ব্যবহারকারীদের অর্থের বিনিময়ে সেবার আওতায় আনার কথা উল্লেখ করেন। বর্তমানে শুধু সাবস্ক্রিপশন পরিষেবা এক্স প্রিমিয়াম ব্যবহারকারীদের অর্থ পরিশোধ করতে হচ্ছে।
যুক্তরাষ্ট্রে আইফোনে এক্স প্রিমিয়াম ব্যবহারকারীদের প্রতি মাসে ১১ ডলার ও যুক্তরাজ্যে ১১ পাউন্ড পরিশোধ করতে হয়। অর্থের বিনিময়ে দেওয়া সুবিধাগুলোর মধ্যে ভেরিফায়েড অ্যাকাউন্ট চেকমার্ক উল্লেখযোগ্য।
মাস্ক বলেন, ‘আমরা এ প্ল্যাটফর্ম ব্যবহারের পরিবর্তে অল্প পরিমাণে মাসিক অর্থ পরিশোধের ব্যবস্থা চালু করতে যাচ্ছি। বট সেটআপে খুবই কম পয়সা খরচ হয়। তাই কয়েক ডলারের বিনিময়ে অ্যাকাউন্ট ব্যবহারের ব্যবস্থা করলে বট তৈরিকারীরা এ সফটওয়্যার থেকে দূরে থাকবে। এ ছাড়াও বট তৈরিকারী যতবার বট তৈরি করতে যাবে তাঁকে ভিন্ন অর্থ পরিশোধের পদ্ধতি অবলম্বন করতে হবে।’
কোনো পূর্ব চিন্তা ছাড়া এর আগেও অনেক বক্তব্য মাস্ক দিয়েছেন, যা পরে আর বাস্তবায়িত হয়নি। তাই অর্থ পরিশোধ নীতি নিয়েও এ প্ল্যাটফর্ম কতটা নিশ্চিত তাঁর কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। সংস্থাটির কাছে এ বিষয়ে মন্তব্য চেয়ে যোগাযোগ করা হয়েছে।
মাস্ক বলেন, এক্স প্ল্যাটফর্মের মাসিক ৫৫ কোটি ব্যবহারকারী রয়েছে, যারা দৈনিক ২ কোটি পোস্ট করেন। অর্থায়নের আওতায় আনার যোগ্য দৈনিক ব্যবহারকারীর সংখ্যা নিশ্চিত করতে এর আগে এই প্ল্যাটফর্ম ভিন্ন পদ্ধতি ব্যবহার করেছিল। মাস্ক কিনে নেওয়ার আগে ২০২২ সালের অক্টোবর পর্যন্ত ব্যবহারকারীর সংখ্যা ছিল ২৩ কোটি ৮০ লাখ।

ফুটবলের দেশ বললেই সবার আগে যে দুটি দেশের নাম আমাদের মনে আসে, তার একটি আর্জেন্টিনা, অন্যটি ব্রাজিল। মজার বিষয় হলো, ফুটবল জনপ্রিয় হলেও এই দুটি দেশের কোনোটিরই জাতীয় খেলা ফুটবল নয়। আর্জেন্টিনার সরকারি জাতীয় খেলার নাম পাতো (Pato)। ঘোড়ার পিঠে চড়ে এ খেলা খেলতে হয়। এটি এমনই এক রোমাঞ্চকর খেলা, যেখানে...
১০ ঘণ্টা আগে
কাগজের নোট কিংবা ক্রেডিট কার্ডের ব্যালেন্স—কোনোটিই কমবে না। এদিকে শপিং ব্যাগ ভর্তি করার নিখাদ আনন্দটুকু ঠিকই পাওয়া যাবে। বিষয়টি শুনতে অবাস্তব মনে হলেও তীব্র সামাজিক ও অর্থনৈতিক চাপের মুখে থাকা দক্ষিণ কোরিয়ার তরুণ প্রজন্মের কাছে এটিই এখন মানসিক শান্তি খোঁজার আধুনিক ট্রেন্ড। দক্ষিণ কোরিয়ার তরুণ...
১২ ঘণ্টা আগে
টান টান উত্তেজনা, গ্যালারিজুড়ে হাজারো দর্শকের গর্জন আর মাঠের সবুজ ঘাসে বল দখলের লড়াই। সাত সকালে ফুটবল বিশ্বকাপের রোমাঞ্চ জমিয়ে তুলতে সঙ্গে রাখুন ঐতিহ্যবাহী ম্যাক্সিকান কফি। মেক্সিকোর শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী এই কফির নাম ক্যাফে দে ওল্লা। সব উপাদান ঘরে থাকলে তো ভালোই হলো, না থাকলে আপনার ঘরে থাকা...
১৪ ঘণ্টা আগে
ফুটবল দল হিসেবে অনেকেরই প্রিয় মেক্সিকো। খুব কম হলেও মেক্সিকান খাবারের চল আছে আমাদের দেশে, বিশেষ করে ঢাকা শহরে। সালসা মেক্সিকোর একটি সসজাতীয় খাবার। এটির সঙ্গে মিশিয়ে বিভিন্ন খাবার খাওয়া হয়। দুটি জনপ্রিয় মেক্সিকান খাবার সালসা অ্যান্ড চিপস এবং ম্যাঙ্গো সালসা। মেক্সিকান রান্নায় সালসার ব্যবহার বেশ...
১৬ ঘণ্টা আগে