বাজারে মিলছে চালতা। প্রতিদিনই ডালে কয়েক টুকরা চালতা দিচ্ছেন অনেকে। এবার বানিয়ে ফেলুন আচার। আপনাদের জন্য চালতার ঝাল-মিষ্টি রসাল আচারের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ
চালতা চারটি, চিনি এক কাপ, শুকনা মরিচ টালা গুঁড়া এক টেবিল চামচ, পাঁচফোড়ন ২ টেবিল চামচ, বিট লবণ এক চা-চামচ, লবণ স্বাদমতো, পানি চার কাপ, হলুদ সামান্য।
প্রণালি
চালতার খোসা ফেলে টুকরা করে কেটে নিয়ে ধুয়ে ৭-৮ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। এবার হাঁড়িতে পানি আর চালতা দিয়ে সেদ্ধ করুন। সেদ্ধ হলে চিনি, বিট লবণ, শুকনা মরিচের গুঁড়া, সামান্য হলুদ দিয়ে রান্না করুন। পরে চামচ দিয়ে থেঁতো করে নিন। ঝোল ঘন হয়ে এলে ঝাল মসলা দেখে নামিয়ে নিন। তারপর ঠান্ডা করে কাচের বয়ামে সংরক্ষণ করুন চালতার ঝাল-মিষ্টি রসাল আচার।

প্রযুক্তির ছোঁয়ায় আজ সবকিছুই হাতের মুঠোয়। কিন্তু ই-বুক আর অডিও বুকের ভিড়েও অনেকেই আছে, যারা পাতা উল্টে বই পড়তে ভালোবাসে। কাগজের পাতার গন্ধ আর বইয়ের পাতা ওলটানোর মৃদু আওয়াজের মাঝে তারা পরম শান্তি খুঁজে পায়। ডিজিটাল স্ক্রিনের যুগেও কি বইয়ের গন্ধ আপনাকে টানে? বিশ্বের কোন জায়গাগুলো অপেক্ষা করছে
৫ ঘণ্টা আগে
ছোটবেলায় পড়তে পড়তে অনেক সময় পড়ার টেবিলে মাথা ঠেকে যেত ঘুমের ঘোরে। বড় হয়ে অনেকের কম্পিউটারে কাজ করতে করতে হঠাৎ মাথা নুয়ে পড়ে টেবিলে। এমনকি টেলিভিশন দেখার সময় চোখের পলক বুজে পরক্ষণেই চমকে ওঠেন কেউ কেউ। সবচেয়ে বিপজ্জনক হলো গাড়ি চালিয়ে বাড়ি ফেরার পথে কয়েক সেকেন্ডের জন্য ‘অন্যমনস্ক’ হয়ে যাওয়া।
৬ ঘণ্টা আগে
নতুন কোনো সম্পর্কের শুরুতে ভালো লাগা, তীব্র আকর্ষণ অনুভব করা বা সারাক্ষণ সঙ্গীর কথা ভাবা খুবই স্বাভাবিক। মনোবিজ্ঞানের ভাষায় সম্পর্কের এই অতি মনোযোগের আড়ালে লুকিয়ে থাকা নিয়ন্ত্রণ করার প্রবণতাকে বলা হয়, ‘লাভ বম্বিং’। সম্পর্কের শুরুতে অতিরিক্ত মনোযোগ, সেটি ভালোবাসা, নাকি লাভ বম্বিং জেনে নিন...
১২ ঘণ্টা আগে
আর কিছুদিন পরই কোরবানির ঈদ। সে সময়টায় মাংসের বিভিন্ন পদ রান্নার ব্যাপার রয়েছে বলে এখন অনেকে মাংস রান্নার কথা ভাবছেন না। মাছ, ভাত আর সবজিই চলবে ঈদের আগ পর্যন্ত। বড় মাছ খেতে ইচ্ছে না হলে নারকেল চিংড়িই রেঁধে ফেলুন। রান্না সহজ আবার খেতে সুস্বাদু। আপনাদের জন্য নারকেল চিংড়ির রেসিপি ও ছবি পাঠিয়েছেন...
১৪ ঘণ্টা আগে