
[…] এই পুরাতন হৃদয় আমার আজি পুলকে দুলিয়া উঠিছে আবার বাজি
নূতন মেঘের ঘনিমার পানে চেয়ে॥
রহিয়া রহিয়া বিপুল মাঠের 'পরে নব তৃণদলে বাদলের ছায়া পড়ে। […]
–রবীন্দ্রনাথ ঠাকুর
এই গানে যেন আষাঢ়ের বৃষ্টিভেজা বাতাস মিশে রয়েছে। আষাঢ়ের ঘন মেঘে ঢাকা আকাশ দেখে যদি সকালে ঘুম ভাঙে, আর পুরো দিনটাই যদি ঘরে কাটে, তাহলে আনন্দের আর শেষ থাকে না। বৃষ্টির সঙ্গে যদি ছুটির দিনের মেলবন্ধন হয়, তাহলে তো কথাই নেই। আর যাঁদের রোজকার দিনই কাটে বাড়িতে, তাঁরাও যেন ঝুম বৃষ্টির দিনে পরিকল্পনা সাজান নতুন করে। দুপুরের রান্নাটা হবে ভিন্ন কায়দায়। স্নানের পর পরিধেয় কাপড়টা হবে একটু অন্য রকম। বিকেলটা ঘুমিয়ে কাটাবেন, নাকি ঘরের বাতি নিভিয়ে গায়ে কাঁথা জড়িয়ে দেখে ফেলবেন ওটিটিতে আসা নতুন কোনো সিরিজ, সে সিদ্ধান্ত নিন। মাঝে মাঝে জানালায় তাকিয়ে দেখবেন ঘনঘোর বর্ষা। এমনও ঘনঘোর বরিষায় আর কী করে দিনটা পার করা যেতে পারে, তা নিয়েই এত কথা।
মেডিটেশন ও যোগাসন করতে পারেন
ঘুম থেকে উঠেই যদি দেখেন, চারদিক অন্ধকার হয়ে বৃষ্টি ঝরছে, জানালা দিয়ে ঠান্ডা হাওয়া ঘরে প্রবেশ করছে, তাহলে ইয়োগা ম্যাট পেতে বসে পড়ুন। বিছানাতেও ডিপ ব্রিদিং ও মেডিটেশন সেরে নিতে পারেন। চাইলে একটা সুগন্ধি মোমবাতিও জ্বালিয়ে নিতে পারেন। সত্য়ি বলছি, ২০ মিনিট মেডিটেশন ও যোগাসন করলেই শরীর-মন অনেকটা তরতাজা হয়ে উঠবে।

ভিজতে চাইলে ক্ষতি কী
বাড়িতেই যেহেতু আছেন, ঝুম বৃষ্টিতে ছাদে চলে যেতে পারেন। ভিজতে পারেন বর্ষার প্রথম ধাপের বৃষ্টিতে। মন চাইলে নীল শাড়ি আর টিপ পরে নিন। ক্যামেরায় তোলা এই ভেজা বর্ষার ছবিগুলো সুন্দর স্মৃতি হয়ে রবে।
বেকিংয়ের সেরা সময়
অনেক দিন ধরে কেক তৈরির উপকরণ কিনে রেখেছেন; তৈরি করার আর সময় হয়ে উঠছে না। এমন বর্ষাদিনে না হয় অন্য একটা কাজ বাদ রেখে বেকিংয়েই মন দিন। রান্নাঘরের জানালা খুলে বৃষ্টিভেজা হাওয়া ঘরে প্রবেশ করতে দিন। ঘরে ড্রাগন ফল থাকলে তা দিয়েই বানিয়ে ফেলুন জাদার ফ্রুট কেক। এ সময়টায় বাজারে হট পিংক রঙা এই ফল পাওয়া যায়। বাড়িতে শিশু থাকলে নিশ্চয় আপনার তৈরি করা ড্রাগন ফলের কেক দেখে মুখে বড় একটা হাসি ফোটাবে! চাইলে কয়েক ধরনের কেক তৈরি করে বাক্সে করে করে ফ্রিজে রাখতে পারেন। এতে কয়েক দিনের বিকেলের নাশতা নিয়ে আর ভাবতে হবে না।

ভাতঘুম দেবেন, নাকি বই পড়বেন
বৃষ্টিদিনের পুরোটা সময় যদি বিছানাতেই গড়িয়ে কাটাতে মন চায়, তাহলে বুকশেলফে রাখা নতুন বইগুলোর কথা একবার মনে করে দেখতে পারেন। জম্পেশ খিচুড়ি আর ভুনা মাংস দিয়ে দুপুরের আহার শেষ করে কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়ুন। অথবা বুকশেলফের সামনে বসেই হাতে নিন পড়া হয়নি এমন কোনো হালকা ধাঁচের বই। নিশ্চিত সময়টা ভালো কাটবে।
ওয়ার্ডরোব গুছিয়ে ফেলুন
আষাঢ় মাস শুরু হয়ে গেছে। ফলে এখন সময়ে-অসময়ে বৃষ্টি হবেই। টানা বৃষ্টি হলে কাঠের আলমারি ও ওয়ার্ডরোবের ভেতরেও স্যাঁতসেঁতে হয়ে যায়। তাই সব কাপড় নামিয়ে সেগুলোর ভেতর ভালোভাবে মুছে নিন। তারপর নতুন করে কাপড় ভাঁজ করে রাখুন। অসুবিধা না থাকলে ন্যাপথলিন গুঁজে দিতে পারেন। অনেকে আবার আলমারিতে ব্যবহারের জন্য কাপড়ের স্প্রে দিয়ে থাকেন। এতেও কাপড়ে তরতাজা ভাব বজায় থাকে।

বন্ধুদের সঙ্গে কফি, নাকি পিৎজা ডেটে যাবেন
সারা দিন ঘরবন্দী থাকতে যাঁদের ভালো লাগে না, তাঁদের বৃষ্টিদিনেও আটকানো যাবে না। নতুন নতুন কফি শপ আর রেস্তোরাঁয় ঢুঁ দেওয়া যাঁদের স্বভাব, তাঁদের বলছি, একটা উবার ডেকে বন্ধুরা মিলে কাজটা ঝুম বৃষ্টির দিনেই সেরে ফেলুন। গল্প-আড্ডা আর নতুন খাবারের স্বাদ মিলে দিনটা হয়ে থাকবে স্মরণীয়।
পরিবারের সঙ্গে সময় কাটান
বৃষ্টির বিকেলটা একটু অন্য রকম করে তুলতে তো ক্ষতি নেই। ঝাল বড়া, চপ, কাটলেট আর চা নিয়ে বসে পড়ুন। বাবা-মা, ভাই-বোন ও পরিবারের অন্য সদস্যরা মিলে দাবা, ক্যারম বা লুডু খেলে সময়টা পার করে দিন। পরিবারের সবাই মিলে দেখা যায় এমন সিনেমা ও সিরিজও দেখে ফেলতে পারেন।
নৈশভোজে নতুন রেসিপি তৈরি করুন
বৃষ্টি বলে যদি পরিবারের সবাই ঘরেই থাকেন, তাহলে রাতের ভোজটা জমিয়ে দিন। দেশি হোক বা বিদেশি, নতুন কোনো রান্না রেঁধে ফেলুন। এমনও হতে পারে, কোনো সিনেমায় এমন কোনো রান্না দেখে ভালো লেগেছিল, কিন্তু আর রাঁধা হয়নি, সেটিও রেঁধে ফেলতে পারেন। এমন পারিবারিক আড্ডা হলে স্বাদ নিয়ে আর কেই-বা ভাবে!
সূত্র: রিয়েল সিম্বল ও ওয়াইল্ড ক্র্যাফট

দৈনন্দিন জীবনে কেনাকাটা করতে গিয়ে কিংবা রেস্তোরাঁয় খেতে বসে আমরা কত খাবারই না অপচয় করি। কিন্তু আপনি কি জানেন, এই খাদ্য অপচয় রোধে আইন করে পৃথিবীতে এক অবিশ্বাস্য বিপ্লব ঘটিয়েছে ফ্রান্স? বিশ্বের প্রথম দেশ হিসেবে তারা সুপারমার্কেটগুলোর ভালো খাবার ফেলে দেওয়া বা নষ্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে।
১১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ান রোমেরো বললে অনেকে না-ও চিনতে পারেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ডিফেন্ডারকে। কিন্তু যদি বলা হয় ‘কুটি রোমেরো’ তাহলে বেশির ভাগ ফুটবলপ্রেমী চিনবেন তাঁকে। হ্যাঁ, আপনাদের প্রিয় কুটি রোমেরোর পুরো নাম ক্রিস্টিয়ান রোমেরো। তবে আর্জেন্টিনার সাবেক গোলরক্ষক সার্জিও রোমেরোর সঙ্গে তাঁকে গুলিয়ে ফেলবেন না
১৩ ঘণ্টা আগে
২০৪০ সালের মধ্যে ১৮টি ভিন্ন খাতে ১ কোটি এআই-চালিত রোবট মোতায়েনের ঘোষণা দিয়েছে জাপান। এই ঐতিহাসিক রোবোটিকস অভিযানের জন্য দেশটির সরকার আগামী পাঁচ বছরে ১ ট্রিলিয়ন ইয়েন বা প্রায় ৬ দশমিক ১ বিলিয়ন ডলার তহবিল বরাদ্দ করেছে।
১৫ ঘণ্টা আগে
লিওনেল মেসির স্ত্রী! আন্তোনেলা রোকুজ্জো এই পরিচয়ে পরিচিত হলেও তিনি নিজেই আসলে মডেল হিসেবে বিখ্যাত ও সফল। রোকুজ্জো টিফানি অ্যান্ড কোং ও অ্যাডিডাসের মতো ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন এবং পল ম্যাককার্টনির ফ্যাশন ডিজাইনার কন্যা স্টেলা ম্যাককার্টনির সঙ্গেও জুটি বেঁধে কাজ করেছেন।
১৭ ঘণ্টা আগে