শ্রাবণ মাস। ঝরঝরে বৃষ্টি হওয়ার কথা থাকলেও সেটা হচ্ছে না। আর মেঘমুক্ত পরিষ্কার আকাশ বলে রোদের তাপও যথেষ্ট বেশি। এ সময় গোসলের পর বা ঘর থেকে বেরোনোর আগে একটুখানি সুগন্ধি মেখে নিলে মিলবে স্বস্তি। কিন্তু সুগন্ধি কেনা ও ব্যবহারের ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখতে হবে।
নিয়মিত ব্যবহারের জন্য কড়া সুগন্ধি না কেনাই ভালো। শুধু রাতের অনুষ্ঠানে ব্যবহারের জন্য কড়া সুগন্ধি সংগ্রহে রাখা যেতে পারে।
সুগন্ধি কেনার আগে ত্বকে লাগিয়ে পরখ করে নিন তার সুগন্ধ এবং তাতে থাকা উপকরণ আপনার অ্যালার্জি তৈরি করে কি না।
কিছু কিছু ফ্লেভারের সুগন্ধির দাম একটু বেশি হয়। যেমন আপনি যদি জেসমিন ফ্লেভারের সুগন্ধি কিনতে চান, তবে একটু দাম দিয়েই কিনতে হবে। কারণ, পাঁচ মিলিয়ন জেসমিন ফুল থেকে তৈরি হয় মাত্র এক কিলোগ্রাম তেল! তারপরই তৈরি হয় আপনার পছন্দের সুগন্ধি।
কর্মক্ষেত্রে ঘুম ঘুম হলে গোলাপের সুবাসযুক্ত সুগন্ধি ব্যবহার ছাড়তে হবে। সে ক্ষেত্রে কর্মস্থলে আসার আগে গোলমরিচের নির্যাস রয়েছে এমন সুগন্ধি স্প্রে করে নিন।
কেনার সময় সুগন্ধির বোতলের ছিপিতে যে ঘ্রাণ পাওয়া যায়; গায়ে মাখার পর ঠিক সেই ঘ্রাণ পাওয়া যায় না। এর কারণ আমাদের ত্বকে যে ব্যাকটেরিয়া রয়েছে, তা সুগন্ধির আসল সুবাসকে বদলে দেয়। ফলে এটি নিয়ে চিন্তার কিছু নেই।
সুগন্ধির বোতল তাপ ও সূর্যালোক থেকে দূরে রাখুন। ঠান্ডা ও অন্ধকার জায়গায় ভালো থাকবে আপনার প্রিয় সুগন্ধি।
সূত্র: গুড হাউস কিপিং

বেলুচিস্তানের খাবারের বৈশিষ্ট্য হলো সরলতা। অতিরিক্ত মসলা বা জটিল রান্নার কৌশলের বদলে এখানকার রন্ধনশৈলীতে গুরুত্ব পায় ভালো মানের উপকরণ, ধীর আঁচে রান্না এবং দেশি ঘিয়ের অনন্য সুবাস। বেলুচি ডাল তারই এক উৎকৃষ্ট উদাহরণ।
২ ঘণ্টা আগে
বেলুচিস্তানের রান্নার দর্শন একেবারেই সরল—ভালো মানের উপকরণ থাকলে অতিরিক্ত মসলা বা জটিল কৌশলের প্রয়োজন নেই। এই দর্শনেরই চমৎকার উদাহরণ বেলুচি সাগ গোশত। খাসির মাংস, পালংশাক আর অল্প কয়েকটি গোটা মসলার সমন্বয়ে তৈরি এই পদে পানি প্রায় ব্যবহারই করা হয় না; বরং মাংস ও শাক নিজেদের রসেই ধীরে ধীরে সেদ্ধ হয়ে
৭ ঘণ্টা আগে
বিরিয়ানি রান্নার ক্ষেত্রে আমরা দমপুখত শব্দটির সঙ্গে পরিচিত। কিন্তু খাসির মাংসের দমপুখত! হ্যাঁ, সেই খাবারও আছে। বেলুচিস্তানের রন্ধন ঐতিহ্যের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি দমপুখত মাটন। ‘দমপুখত’ শব্দটি এসেছে ফারসি ভাষা থেকে। ‘দম’ অর্থ বাষ্প বা নিশ্বাস এবং ‘পুখত’ অর্থ রান্না করা।
৯ ঘণ্টা আগে
কর্টিসল ডিটক্স। ভাবছেন, এটা আবার কী? আর আদৌ কি কোনো হরমোন ডিটক্স করা যায়? বিশেষজ্ঞ চিকিৎসকেরা তো বলছেন, যায়। আপনার শরীর অতিরিক্ত পরিমাণে কর্টিসল তৈরি করছে কি না তা কীভাবে নির্ণয় করবেন এবং এই স্ট্রেস হরমোনের কারণে সৃষ্ট সমস্যাগুলো সমাধান কী করে করবেন, জেনে নিন...
১ দিন আগে