
ভরা বর্ষার সময় এখন। যখন-তখন অঝোরে ঝরছে বৃষ্টি। রোমান্টিক মন যাঁদের, তাঁরা তো ফুরসত মিললেই বৃষ্টিতে ভেজেন বাড়ির ছাদে বা সামনের উঠোনে। মনের আনন্দে ভেজার আগে জেনে নিন, বৃষ্টির পানিতে গোসল করারও অনেক সুফল রয়েছে। ত্বক, চুল ও শরীরের জন্য বেশ উপকারী বৃষ্টির পানি।
তবে বলে রাখা ভালো, বৃষ্টি শুরুর প্রথম কিছুক্ষণ না ভেজা ভালো। বৃষ্টির প্রথম ধাক্কায় বায়ুমণ্ডলে থাকা ধূলিকণা কিংবা অন্যান্য ক্ষতিকর পদার্থ মাটিতে নেমে যায়। তারপর ইচ্ছেমতো ভিজুন।
স্বাস্থ্যকর চুল
বৃষ্টির পানি প্রাকৃতিকভাবে চুল পরিষ্কার করে। এ পানি নিরপেক্ষ ও সামান্য অ্যাসিডিক বা ক্ষারীয়। বৃষ্টি হলেই যাঁরা গোসল করতে ছাদে চলে যান, তাঁরা জেনে রাখুন, নিয়মিত বৃষ্টির পানি দিয়ে চুল ধুলে নিষ্প্রভ চুলও হয়ে ওঠে ঝলমলে। তবে বৃষ্টিতে গোসল করার পর সাধারণ পানি দিয়ে চুল শ্যাম্পু করতে হবে। তাহলেই এই উপকার পাওয়া যাবে। ভালো হয় যদি নিমপাতার গুণসমৃদ্ধ শ্যাম্পু দিয়ে চুল ধোয়া যায়। এতে বর্ষার দিনে মাথার ত্বকে খুশকিও জমতে পারবে না।

ত্বকের উজ্জ্বলতা বাড়ায়
বৃষ্টির পানি ত্বকের জন্য উপকারী। এতে থাকা বিভিন্ন উপাদান ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এবং ত্বক ময়শ্চারাইজ করে।
ভিটামিন বি১২ এর ঘাটতি পূরণ
বৃষ্টির পানি মুহূর্তের মধ্যে আপনার মন সতেজ করে তুলতে সক্ষম। এতে এমন কিছু অণুজীব রয়েছে, যা বিপাকীয় উপজাত হিসেবে ভিটামিন বি১২ তৈরি করার ক্ষমতা রাখে। আপনি যদি ভিটামিন বি১২ এর ঘাটতি পূরণ করতে চান, তাহলে ১০ থেকে ১৫ মিনিটের জন্য ঝুম বৃষ্টিতে গোসল করতে পারেন। তবে শর্ত একটাই, বৃষ্টির পানিতে গোসল করার পর সাধারণ পানি, সাবান ও শ্যম্পু দিয়ে ভালোভাবে শরীর ও চুল ধুয়ে নিতে হবে।

হরমোনের ভারসাম্য বজায় রাখে
বর্ষার মৌসুমে নিয়মিত ১০ থেকে ১৫ মিনিট বৃষ্টিতে স্নান করলে শরীরে হরমোনের ভারসাম্য ঠিক থাকে বলে মনে করা হয়। শুধু তা-ই নয়, কানে ব্যথা ও যেকোনো ধরনের কানের সংক্রমণ দূর করতে বৃষ্টিতে কিছু সময়ের জন্য গোসল করতে পারেন। এরপর কুসুম গরম পানিতে আবার গোসল সেরে নিন। তবে ১৫ মিনিটের বেশি বৃষ্টিতে না ভেজাই ভালো। তা ছাড়া বৃষ্টির সঙ্গে বাতাস থাকলেও বৃষ্টিতে ভেজা থেকে বিরত থাকা উচিত। নইলে জ্বর ও ঠান্ডার সমস্যায় ভুগতে হতে পারে।
ত্বকের র্যাশের সমস্যা দূর করে
রোদ ও ঘামের কারণে ত্বকে অনেকের র্যাশ হয়। বর্ষায় এই র্যাশ থেকে মুক্তি পেতে বৃষ্টিতে গোসল করতে পারেন। বৃষ্টির পানিতে গোসল করলে ত্বক ঠান্ডা থাকে ও র্যাশ কমে। ত্বকে ঘামাচি থাকলেও বৃষ্টির পানিতে গোসল করলে উপকার পাওয়া যায়।

হ্যাপি হরমোন নিঃসৃত হয়
ডোপামিন, সেরোটোনিন, অক্সিটোসিন ও এন্ডোরফিন—এই চারটি হরমোনকে হ্যাপি হরমোন বলে। বৃষ্টিতে ভিজলে শরীরে এন্ডোরফিন ও সেরোটোনিন হরমোন নিঃসৃত হয়। এই হরমোন দুশ্চিন্তা দূর করে এবং মন ফুরফুরে রাখতে সহায়তা করে। মানসিক চাপ দূর করতে তাই মৌসুমি বৃষ্টিতে মাঝেমধ্যে ভিজতেই পারেন। তবে মৌসুমের শুরুর দিককার বৃষ্টিতে না ভেজাই ভালো। এতে করে রোগবালাই হওয়ার আশঙ্কা থাকে।
সতর্কতা
সূত্র: হার জিন্দেগি

দৈনন্দিন জীবনে কেনাকাটা করতে গিয়ে কিংবা রেস্তোরাঁয় খেতে বসে আমরা কত খাবারই না অপচয় করি। কিন্তু আপনি কি জানেন, এই খাদ্য অপচয় রোধে আইন করে পৃথিবীতে এক অবিশ্বাস্য বিপ্লব ঘটিয়েছে ফ্রান্স? বিশ্বের প্রথম দেশ হিসেবে তারা সুপারমার্কেটগুলোর ভালো খাবার ফেলে দেওয়া বা নষ্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে।
১১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ান রোমেরো বললে অনেকে না-ও চিনতে পারেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ডিফেন্ডারকে। কিন্তু যদি বলা হয় ‘কুটি রোমেরো’ তাহলে বেশির ভাগ ফুটবলপ্রেমী চিনবেন তাঁকে। হ্যাঁ, আপনাদের প্রিয় কুটি রোমেরোর পুরো নাম ক্রিস্টিয়ান রোমেরো। তবে আর্জেন্টিনার সাবেক গোলরক্ষক সার্জিও রোমেরোর সঙ্গে তাঁকে গুলিয়ে ফেলবেন না
১৩ ঘণ্টা আগে
২০৪০ সালের মধ্যে ১৮টি ভিন্ন খাতে ১ কোটি এআই-চালিত রোবট মোতায়েনের ঘোষণা দিয়েছে জাপান। এই ঐতিহাসিক রোবোটিকস অভিযানের জন্য দেশটির সরকার আগামী পাঁচ বছরে ১ ট্রিলিয়ন ইয়েন বা প্রায় ৬ দশমিক ১ বিলিয়ন ডলার তহবিল বরাদ্দ করেছে।
১৫ ঘণ্টা আগে
লিওনেল মেসির স্ত্রী! আন্তোনেলা রোকুজ্জো এই পরিচয়ে পরিচিত হলেও তিনি নিজেই আসলে মডেল হিসেবে বিখ্যাত ও সফল। রোকুজ্জো টিফানি অ্যান্ড কোং ও অ্যাডিডাসের মতো ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন এবং পল ম্যাককার্টনির ফ্যাশন ডিজাইনার কন্যা স্টেলা ম্যাককার্টনির সঙ্গেও জুটি বেঁধে কাজ করেছেন।
১৭ ঘণ্টা আগে