অস্ট্রেলিয়ার সাইবার নিরাপত্তা বিষয়ক সরকারি সংস্থা শিশু নির্যাতন বিরোধী ব্যবস্থা কার্যকরে ব্যর্থ হওয়ার অভিযোগে ইলন মাস্কের এক্স প্ল্যাটফর্মকে ৩ লাখ ৮৬ হাজার ডলারের জরিমানা করেছে।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গত বছরের নভেম্বরে ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মের জন্য শিশু নির্যাতন বন্ধ করাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে ঘোষণা করেছেন। এরপরই এ ঘটনা ঘটে।
ইন্টারনেট নিরাপত্তা পরিষদ এ বিষয়ে প্ল্যাটফর্মটির ‘ফাঁকা বুলির’ সমালোচনা জানায়।
এর আগেও বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, কর্মচারী নিয়োগ বন্ধ রাখায় ব্যবহারকারীদের ট্রলের শিকার হওয়া থেকে রক্ষা করতে পারবে না এক্স প্ল্যাটফর্মটি।
গত বছর ৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর থেকে এর আয় ক্রমাগত কমছেই।
অস্ট্রেলিয়ায় ২০২১ সালে জারি করা এক আইন অনুসারে, অনলাইন কোম্পানিগুলোকে তাদের অনলাইন নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তথ্য দিতে বাধ্য করতে পারে অথবা জরিমানা করতে পারে নিয়ন্ত্রক সংস্থা। জরিমানা আদায় না হলে নিয়ন্ত্রক সংস্থা সে কোম্পানিকে আদালতে নেওয়ার এখতিয়ার রাখে।
একটি শিশু নির্যাতনমূলক কনটেন্টের বিষয়ে চাওয়া হলে সহযোগিতা না করায় গুগলকেও সতর্ক করা হয়েছিল।
তবে এক্স প্ল্যাটফর্মের আইন লঙ্ঘনের অভিযোগটি আরও গুরুতর। নিয়ন্ত্রক সংস্থা বলছে, এক্স তাদের ‘কিছু প্রশ্নের উপযুক্ত জবাব দিতে ব্যর্থ হয়েছে, কিছু প্রশ্নের উত্তর দেয়নি’।
এক্স বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেয়নি। প্রশ্নগুলো হলো—শিশু যৌন নির্যাতনের অভিযোগে সাড়া দিতে প্ল্যাটফর্মটির কতক্ষণ সময় নেয়; লাইভ স্ট্রিমগুলোতে শিশুদের যৌন শোষণ শনাক্ত করার জন্য এটির কী কী ব্যবস্থা রয়েছে এবং এটি করতে তারা কী কী টুল এবং প্রযুক্তি ব্যবহার করে।
এক্স অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রক সংস্থাকে জানিয়েছে, তারা বিশ্বজুড়ে ৮০ শতাংশ শ্রমশক্তি ছেঁটে ফেলেছে। আর অস্ট্রেলিয়ায় বর্তমানে তাদের কোনো জননীতি বিষয়ক কর্মী নেই। যেখানে ইলন মাস্ক এ কোম্পানি কিনে নেওয়ার আগে এ পদে দুইজন ছিলেন।
গত মাসে নির্বাচন কেন্দ্রিক ভুয়া তথ্যের রিপোর্ট করার ফিচার বন্ধ করে দেওয়ায় এক্স প্ল্যাটফর্মের সমালোচনা করেন অস্ট্রেলিয়ার গবেষকেরা। সম্প্রতি আদিবাসীদের অধিকার বাড়ানোর জন্য অনুষ্ঠিত অস্ট্রেলিয়ার একটি গুরুত্বপূর্ণ গণভোটের আগে এই পদক্ষেপ উদ্বেগ আরও বাড়িয়ে তোলে।

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
২ ঘণ্টা আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
৩ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
৪ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৪ ঘণ্টা আগে