ঈদ সামনে রেখে ফ্যাশন হাউসগুলো সেজেছে নতুন নতুন নকশা আর বিভিন্ন রঙের পোশাকে। ক্রেতাদের স্বাচ্ছন্দ্য আর আরামের কথা বিবেচনায় রেখে এসব পোশাক তৈরি করা হয়েছে। পোশাকের পাশাপাশি এবার ঈদে ফ্যাশন ব্র্যান্ড কিউরিয়াস উদ্বোধন করল তাদের একটি নতুন আউটলেট। এটি চালু করা হয়েছে যমুনা ফিউচার পার্কে। উদ্বোধনী দিন ঈদের নতুন কালেকশন নিয়ে একটি ফ্যাশন শোর আয়োজন করে কিউরিয়াস।
আউটলেটটির এক ছাদের নিচে একটি পরিবারের বেশ কিছু পণ্যের চাহিদা একবারে মিটে যাবে। এখানে থাকবে নারী ও পুরুষের পাশাপাশি শিশুদের পোশাক, ঘর সাজানোর সরঞ্জাম, লেদারের ব্যাগ ও জুতা। নারীদের পোশাকের মধ্যে হ্যান্ড ক্র্যাফটেড সিল্ক শাড়ি, সালোয়ার-কামিজ, ওয়েস্টার্ন ড্রেস, কুর্তা, প্যান্ট ইত্যাদি পাওয়া যাবে। ছেলেদের জন্য আছে পাঞ্জাবি, শার্ট, প্যান্ট। পাঞ্জাবির মধ্যে ওয়াজেদ আলী শাহ কালেকশন থ্রি ও আডামো নামে দুটি বিশেষ কালেকশন রাখা হয়েছে। এ ছাড়া আছে ইসলামিক ও টার্কিশ ডিজাইনের কিছু পাঞ্জাবির কালেকশন। এগুলো কিউরিয়াসের অন্যান্য আউটলেটেও পাওয়া যাবে।
শিশুদের জন্য স্বাচ্ছন্দ্য ও ভিন্ন ডিজাইনের পোশাক রাখা হয়েছে এখানে। ছেলেশিশুদের জন্য শার্ট, প্যান্ট ও পাঞ্জাবি পাওয়া যাবে নতুন এই আউটলেটে। আর মেয়েশিশুদের জন্য আছে ফ্রক, টপ, স্কার্ট, প্যান্ট। ঘর সাজানোর জিনিসের মধ্যে আছে বিভিন্ন ডিজাইনের ফটোফ্রেম, মোমবাতি, পেইন্টিং, দেয়ালঘড়ি, সিরামিক ও কাঠের কিছু শোপিস। লেদারের পণ্যের মধ্যে রয়েছে জুতা ও ব্যাগ। এখানে পাওয়া যাবে মেয়েদের জন্য ভ্যানিটি ব্যাগ এবং নারী-পুরুষ উভয়েই ব্যবহার করতে পারবেন এমন ল্যাপটপ ব্যাগ। নারী, পুরুষ ও শিশুদের জন্য আছে বিভিন্ন ডিজাইনের লেদারের জুতার কালেকশন।

গত বছরের নভেম্বরে প্রথম কন্যাসন্তানের মা হন ক্যাটরিনা কাইফ। সন্তান জন্মের পর নতুন অতিথিকে নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। খুব স্বাভাবিকভাবেই ওজন বেড়েছে। চিবুকে, কোমরে সেই তীক্ষ্ণভাব নেই। নতুন মায়েদের ঠিক যেমন লাগে, ক্যাটরিনাও এর ব্যতিক্রম নন এখন।
৩৮ মিনিট আগে
ব্যস্ততার কারণে বারান্দায় রাখা গাছগুলোয় পানি দেওয়া ছাড়া আর কোনো যত্ন নিতে পারেন না। গাছের যত্নে সব সময় বাজার থেকেই সার কিনতে হবে বিষয়টি এমনও নয়। বরং প্রতিদিন রান্নাঘরে যে জিনিসগুলো আমরা অপ্রয়োজনীয় ভেবে ফেলে দেই, সেগুলোর অনেক কিছুই হতে পারে আপনার গাছের যত্নে দারুণ উপকারী।
১ ঘণ্টা আগে
বিদেশে ঘুরতে গিয়ে পর্যটকেরা কীভাবে নিজেদের প্রকাশ করেন, তা নিয়ে স্থানীয় বাসিন্দা ও ট্যুর অপারেটরদের কৌতূহলের শেষ নেই। কার ভদ্রতা সবচেয়ে প্রশংসনীয়, কে সবচেয়ে বেশি বকশিশ দেন, কারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন আর কারা শুধু স্থানীয় খাবারের স্বাদে বিভোর থাকেন?
৩ ঘণ্টা আগে
কারও সঙ্গে দেখা হলেই আমরা সহজভাবেই জিজ্ঞেস করি, ‘কেমন আছেন?’ জবাবে অন্য প্রান্ত থেকে ভেসে আসে এক পরিচিত শব্দ, ‘ভালো আছি।’ কিন্তু এই ‘ভালো থাকা’র কথাটির আড়ালে প্রায়ই চাপা পড়ে থাকে অলক্ষিত কোনো এক সত্যি। সমাজের রীতিনীতির কারণে অসুস্থ বা মানসিকভাবে বিপর্যস্ত হলেও আমরা সাধারণত বলতে অভ্যস্ত...
৫ ঘণ্টা আগে