আষাঢ় যাই যাই করছে। আবহাওয়ায় নরম-গরম একটা ভাব রয়েছে এখন। এই ঝরছে অঝোরধারার বৃষ্টি তো এই ঠা–ঠা রোদ। এমন সময় আরামের পোশাক দরকার। আবার শুধু পরার জন্যই নয়, রংও হতে হবে মনের মতো। কারণ, রংও কিন্তু আরামের জন্য গুরুত্বপূর্ণ। তাই কড়া রঙের কাপড়গুলো এখন তোলা থাক। আবহাওয়ার এমন তালে হালকা রঙের কাপড়ই আরাম আনে বেশ। ফতুয়া, টপস, টি-শার্ট, কামিজ, স্কার্ফ, কুর্তা ও গাউন পোশাক যেমনই হোক না কেন, সবকিছুই হওয়া চাই হালকা রঙের। যেন ঘরে-বাইরে যেখানেই থাকুন না কেন, আপনার পোশাকের রং সবখানেই ছড়ায় স্নিগ্ধতা।
হলদে-সবুজে
ঝাঁ রোদ্দুরে লেমন গ্রাসের কথা মনে পড়লেই তরতাজা অনুভূতি কাজ করে। আর বৃষ্টিস্নাত প্রকৃতি মানেই সবুজ। সে সবুজ রঙের সঙ্গে যদি মেশানো যায় ভোরের নরম আলো, তবে পাওয়া যায় তরতাজা, পরিচ্ছন্ন এক রূপ। এই দুই রঙের মিশ্রণ দিয়ে বাটিক, ভেজিটেবল ডাই, টাইডাই, স্ক্রিনপ্রিন্ট, ব্লক করা কাপড় বেছে নিতে পারেন।
কমলায় সতেজ করোনার কারণে ভারী মেকআপের যুগ প্রায় অস্তমিত। ফলে এমন রঙের পোশাক পরতে পারেন, যা আরাম তো দেবে, সেই সঙ্গে ধরে রাখবে চনমনে লুকও। ভ্যালেন্সিয়া অরেঞ্জ হলো তেমনই একটি রং। ওড়না, কোটি, শার্টের ক্ষেত্রে বাছাই করা যেতে পারে এই রংটি।
ওড়নায় সাগরের স্নিগ্ধতা
টি-শার্ট, স্কার্ট ও শার্টের সঙ্গে গলায় পেঁচিয়ে নিতে ফুরফুরে স্কার্ফ একটুও দ্বিধা করছে না ট্রেন্ড সেটাররা। এই ধরনের স্কার্ফ বেশির ভাগই নরম সুতি, শিফন বা সিল্কের সুতায় তৈরি। অন্যান্য সুতার তৈরিও পাওয়া যায়। নীলচে শেডের স্কয়ার স্কার্ফ গলায় ফেলে আলগা গিঁট দিয়ে রাখতে পারেন। চুলের পেছন থেকে নিয়ে মাথার ওপরও বেঁধে রাখতে
পারেন স্কার্ফ। অথবা স্কয়ার স্কার্ফ বেঁধে নিতে পারেন ব্যাগের সঙ্গে।
কয়েক রকম সবুজ
হালকা সবুজ রঙের পোশাকে প্রকৃতির স্নিগ্ধতা থাকে। থ্রি পিস, সিঙ্গেল কামিজ, কুর্তি কিংবা টি–শার্ট যাই হোক না কেন, শরীর ও চোখে আরাম দেবে এ সময়। লেমন গ্রিন হাফ হাতা শার্টের সঙ্গে ডার্ক শেডের সবুজ ফ্লোরাল প্রিন্টের সিল্কের স্কার্ফ তিন কোনা ভাঁজ করে পিঠের ওপর ফেলে রাখতে পারেন। স্কার্ফের দুই কোনা টুইস্ট করে সামনে এনে শার্টের বাটনের সঙ্গে ব্রুজ লাগিয়ে রাখতে পারেন।
শুভ্র-গোলাপির স্নিগ্ধতা
এ সময় যে দুটি রংকে উপেক্ষা করার জো নেই, সে দুটি হলো সাদা ও গোলাপি। সাদা ও অন্যান্য হালকা রঙের পোশাক চোখকে দেবে প্রশান্তি। সাদা পোশাকের মতো হালকা গোলাপি পোশাকও আরাম দেবে। সাদা রঙের পোশাক সবকিছুর সঙ্গে মানিয়ে যায় সহজে।
এমন রঙের পোশাক পরা উচিত রাস্তায় চলাফেরার সময়, যা আশপাশের মানুষের চোখে আরাম দেবে। এ সময় পরার জন্য ট্রপিক্যাল রংগুলো দারুণ। সানশাইন ইয়েলো, অ্যামাজন গ্রিন, ওশান ব্লু, ম্যাঙ্গো বিচ, ভ্যালেন্সিয়া অরেঞ্জ এ সময়ে পরার জন্য উপযোগী। তবে একটু ডার্ক টোনের দিকে গেলে প্যারট গ্রিন ও বার্ডস অব প্যারাডাইস আমরা ব্যবহার করি।
এ. কে. ওয়াসিম উদ্দীন আহমেদ
ডিজাইনার, ইয়েলো।

অনেক সময় কোনো আড্ডায় গিয়ে হঠাৎ নীরবতা নেমে আসে কারও কারও। আবার অন্যরা কথা বলতে অনীহা দেখালে কিংবা নিজের আচরণ অন্যের মধ্যে অস্বস্তি তৈরি করছে টের পেলে মনে আত্মসংশয় দেখা দেওয়া স্বাভাবিক। অনেকে জন্মগত বা পরিস্থিতিগত কারণে সামাজিক মেলামেশায় আড়ষ্ট বা সংকোচবোধ করেন। এই সামাজিক আড়ষ্টতা কোনো অপরাধ নয়...
৫ ঘণ্টা আগে
দাম্পত্যজীবনে ভালো ঘুম নিশ্চিত করতে একই বিছানায় আলাদা কাঁথা ও কম্বল ব্যবহারই এখন অনেকের আগ্রহের কারণ। এর নাম স্ক্যান্ডিনেভিয়ান স্লিপ মেথড। এতে স্বামী-স্ত্রী একই বিছানায় থাকেন, কিন্তু প্রত্যেকে নিজের জন্য আলাদা কম্বল বা কাঁথা ব্যবহার করেন। ডেনমার্ক, নরওয়ে, সুইডেনসহ স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে...
৭ ঘণ্টা আগে
আজ ১ সেপ্টেম্বর। আন্তর্জাতিক চিঠি দিবস। মিলেনিয়ালরা চিঠির দিনগুলোর কথা ভেবে আজও নস্টালজিয়ায় ভোগেন। আহা, প্রিয় মানুষের হাতের লেখায় একটা চিঠি পাওয়া জন্য কত অপেক্ষা, কত চোখের জল আর কত আকুতি। প্রয়োজন, প্রেম, চাওয়া-পাওয়া সবটাই তখন লেখা হলো কাগজের বুকে।
১১ ঘণ্টা আগে
পায়েস, ক্ষীর বা ফিরনি তৈরিতে দুধের ব্যবহার আমাদের দেশে বেশ পরিচিত। তবে সেই পরিচিত দুধ দিয়ে তৈরি করা যায় ভিন্ন স্বাদের এক মিষ্টি পদ। এমনই একটি মজার পদ হলো স্পেনের ঐতিহ্যবাহী ল্যাচে ফ্রিতা। এর বাংলা অর্থ ভাজা দুধ। মচমচে আর ভেতরে নরম ও ক্রিমি বিদেশি স্বাদের এই মিষ্টি খাবার হতে পারে আপনার বিকেল বা...
১৪ ঘণ্টা আগে