চোখের একটি অসাধারণ লুক আপনাকে নিমেষে আকর্ষণীয় করে তুলতে পারে। চোখের সাজের খুঁটিনাটি বিষয়গুলো জানাচ্ছেন রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী শারমিন কচি।
৫ মিনিটে ন্যুড কালার আইলুক
নিয়মিত বাইরে বা অফিসে যাওয়ার জন্য সুন্দর ও কার্যকরী লুকের জন্য ন্যুড কালার আইলুক অসাধারণ।
যেভাবে লুক তৈরি করবেন
প্রথমে চোখের বেজ মেকআপ হিসেবে ফাউন্ডেশন বা কনসিলার লাগিয়ে সেটা লুজ পাউডার দিয়ে সেট করে নিন। একটি পরিষ্কার আইশ্যাডো প্যালেট নিন। ত্বকের টোনের সঙ্গে মিল রেখে একটু হালকা শিমারি শেড বেসিক আইশ্যাডো ব্রাশ দিয়ে আইলিডে লাগিয়ে নিন। এরপর আউটার কর্নারে গাঢ় বাদামি রং
ট্যাপ মোশনে লাগিয়ে নিন। একটি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে রং দুটি হালকা
ব্লেন্ড করে নিন।
আপনার লোয়ার ল্যাশ লাইনেও এই বাদামি শেডটি লাগিয়ে নিতে পারেন। এবার ব্রো বোনের নিচে হালকা ম্যাট শেড দিন। ইনার কর্নারে চাইলে হাইলাইটার দিতে পারেন। তারপর আইলাইনার ও মাসকারা দিয়ে নিন। ব্যস, হয়ে গেল আপনার প্রতিদিনের একটি কার্যকরী লুক।
ডার্ক কালার সিমার বেজ আইলুক
এই আইলুক করতে আপনার চোখের বেজ মেকআপ হিসেবে ফাউন্ডেশন বা কনসিলার লাগিয়ে তা লুজ পাউডার দিয়ে সেট করে নিন। একটি শিমারি প্যালেট থেকে পার্পল শিমারি শেড আইলিডে লাগিয়ে নিন।এরপর একটি হালকা বাদামি শেড নিয়ে আপনার আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে আস্তে আস্তে ব্লেন্ড করতে থাকুন। আউটার কর্নার অল্প বাড়িয়ে নিতে পারেন। একটি ছোট স্মাজ আই ব্রাশ দিয়ে লোয়ার ল্যাশ লাইনে পার্পল রং লাগিয়ে নিন। এরপর আইলাইনার ও মাসকারা দিয়ে ফাইনাল লুক কমপ্লিট করুন।
স্মোকি আইলুক
এই আইলুকটি তৈরি করতে হলে আপনার দরকার পড়বে একটি আইশ্যাডো প্যালেট, যেটায় মেটালিক শেড আছে। সেই সঙ্গে আপনার প্রয়োজন হবে ব্লু আইলাইনার।
লুক তৈরি করবেন যেভাবে
আপনার চোখের বেজ মেকআপ হিসেবে ফাউন্ডেশন বা কনসিলার লাগিয়ে লুজ পাউডার দিয়ে সেট করে নিন। একটি মেটালিক শেড নিয়ে বেসিক আইশ্যাডো ব্রাশ দিয়ে আপনার আইলিড, আউটার কর্নার, লোয়ার ল্যাশ লাইনে লাগিয়ে নিন। একটি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে হার্শ লাইন ব্লেন্ড করে নিন। এরপর কাজল বা আইলাইনার পেনসিল দিয়ে আপার ল্যাশ লাইন ও লোয়ার ল্যাশ লাইনে চিকন করে দিয়ে স্মাজ ব্রাশ দিয়ে স্মাজ করে নিন। আপনার ওয়াটার লাইনে নীল কাজল টেনে নিন। তারপর ল্যাশ কার্লার দিয়ে ল্যাশ কার্ল করে মাসকারা দিয়ে নিন। ব্যস! হয়ে গেল দারুণ স্মোকি আইলুক।
সতর্কতা

নানা কারণে রাতারাতি ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। যত্ন নিচ্ছেন, কিন্তু ত্বকের যত্ন নিতে গিয়ে কী ভুল করছেন, সেটা জানাও জরুরি। জীবনযাপনে কোনো পরিবর্তন এসেছে কি না, সে কথাও ভাবতে হবে। তারপরই সমাধান মিলবে। হঠাৎ মুখের ত্বকে সমস্যা দেখা দিলে যে বিষয়গুলো যাচাই করে দেখতে হবে, সেগুলো হলো...
৪ ঘণ্টা আগে
সত্যি কি পোষা প্রাণী আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে? গবেষণা বলছে, প্রচণ্ড মানসিক চাপের মুহূর্তে বিড়ালকে আদর করা বা তাদের সঙ্গে বেশি মেলামেশা করা আপনার মেজাজ ভালো করার বদলে উল্টো আরও বিগড়ে দিতে পারে। অধিকাংশ মানুষ বিড়ালের শারীরিক ভাষা বা তাদের অপছন্দ বুঝতে ভুল করেন। নিজের খারাপ লাগার মুহূর্তে...
৯ ঘণ্টা আগে
যাঁরা এবার প্রথম কচুমুখী রাঁধবেন, তাঁদের জন্য এই রেসিপি। চিংড়ি দিয়ে কচুমুখী রান্নার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। কচুমুখী ৫০০ গ্রাম, চিংড়ি বড় ৮টি, আদা ও রসুনবাটা ১ চা-চামচ, হলুদ, মরিচ, ধনে ও জিরাগুঁড়া ১ চা-চামচ করে, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ধনেপাতাকুচি...
১১ ঘণ্টা আগে
প্রাকৃতিক উপাদান ব্যবহার, চুল নিয়মিত আঁচড়ানো, বাঁধার ধরন এবং আরও টুকিটাকি যত্ন নিয়ে সিল্কি চুল পেতে হতো আগেকার দিনের নারীদের। এখনকার সঙ্গে সে সময়ের পার্থক্য হলো, ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করে চুলের যে ক্ষতি হয় এখন, তখনকার দিনের প্রাকৃতিক কেশচর্চায় তা হওয়ার আশঙ্কা ছিল না। চুল সিল্কি তো হতোই...
১৩ ঘণ্টা আগে