বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে দুজনকে নিয়োগ দেওয়া হবে। বৃহস্পতিবার (২৬ জুন) এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: চক্ষু বিশেষজ্ঞ।
পদ সংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমানের ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে প্রার্থীর কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
কাজের ধরন: রোগীদের চোখের সমস্যার ব্যক্তিগত মূল্যায়ন পরিচালনা করতে হবে। রোগীদের সমস্যা শনাক্ত করে মেডিকেল অফিসারকে সহায়তা করতে হবে। ছানি রোগীদের ফলোআপ পরিচালনা করা এবং রেকর্ড বজায় রাখা।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক।
চুক্তির মেয়াদ: ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত (মেয়াদ বর্ধিতকরণের সম্ভাবনা রয়েছে)।
কর্মস্থল: উখিয়া, কক্সবাজার।
বেতন: ৪০,৭২২ টাকা (মাসিক)।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ৩ জুলাই, ২০২৫।
সূত্র: বিজ্ঞপ্তি।

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পেট্রোবাংলা এবং এর আওতাধীন ১২টি কোম্পানিতে নবম ও দশম গ্রেডের ১৯ ক্যাটাগরিতে ৭৫৩ জন কর্মকর্তা নেওয়া হবে। আবেদন শুরু হবে ১৮ অক্টোবর সকাল ১০টা থেকে। আবেদন করা যাবে আগামী ১৭ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত।
২ দিন আগে
কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৪, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৬টি ক্যাটাগরিতে মোট ৪৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ৫ অক্টোবর সকাল ১০টায়, চলবে ২৫ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
২ দিন আগে
ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কার্যালয়ে ১৩তম ও ১৬তম গ্রেডের তিনটি ক্যাটাগরিতে মোট ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে ২৫ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
২ দিন আগে
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) রাজস্ব খাতভুক্ত তিন পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন ২০ প্রার্থী।
২ দিন আগে