ট্রান্সকম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সেলস সাপোর্ট বিভাগে ‘অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
বিভাগ: সেলস সাপোর্ট (এইচভিএসি)।
পদের নাম: অফিসার।
পদসংখ্যা: একটি।
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ ইন ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট।
অভিজ্ঞতা: ১–৩ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়ই)।
বয়সসীমা: ২৫–৩৫ বছর।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, সাপ্তাহিক দুটি ছুটি, মুনাফার অংশ, গ্র্যাচুইটি, বার্ষিক বেতন বৃদ্ধি ও উৎসব বোনাস দেওয়া হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৭ নভেম্বর, ২০২৬।
সূত্র: বিডিজবস।










