জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। প্রতিষ্ঠানটির প্ল্যানিং, মনিটরিং, অ্যাভালুয়েশন অ্যান্ড রিপোর্টিং (পিএমইআর) অফিসারের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১৭ জুন এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম: প্ল্যানিং, মনিটরিং, অ্যাভালুয়েশন অ্যান্ড রিপোর্টিং (পিএমইআর) অফিসার।
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: সামাজিক বিজ্ঞান/ইংরেজি/পরিসংখ্যান/পরিবেশ বিজ্ঞান/বনবিদ্যা/দুর্যোগ ব্যবস্থাপনা অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: ইংরেজিতে সাবলীল, কম্পিউটারে দক্ষতা। এ ছাড়া প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে ৩–৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর।
কর্মস্থল: ঢাকা।
বেতন: ৪০,০০০ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৬ জুন, ২০২৫।
সূত্র: বিজ্ঞপ্তি।

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পেট্রোবাংলা এবং এর আওতাধীন ১২টি কোম্পানিতে নবম ও দশম গ্রেডের ১৯ ক্যাটাগরিতে ৭৫৩ জন কর্মকর্তা নেওয়া হবে। আবেদন শুরু হবে ১৮ অক্টোবর সকাল ১০টা থেকে। আবেদন করা যাবে আগামী ১৭ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত।
২ দিন আগে
কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৪, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৬টি ক্যাটাগরিতে মোট ৪৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ৫ অক্টোবর সকাল ১০টায়, চলবে ২৫ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
২ দিন আগে
ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কার্যালয়ে ১৩তম ও ১৬তম গ্রেডের তিনটি ক্যাটাগরিতে মোট ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে ২৫ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
২ দিন আগে
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) রাজস্ব খাতভুক্ত তিন পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন ২০ প্রার্থী।
২ দিন আগে