সম্প্রতি কয়েকটি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে কাস্টম হাউস আইসিডি। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ভিজিট করুন chicd.gov.bd/।
পদের নাম: কম্পিউটার অপারেটর।
পদের সংখ্যা: ২টি
বেতন: ১২ হাজার ৫০০ টাকা-৩০ হাজার ২৩০ টাকা (গ্রেড-১১)
আবেদনের যোগ্যতা:
(ক) যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি।
(খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। বাংলা ও ইংরেজি উভয় প্রকার মুদ্রাক্ষরের ক্ষেত্রে প্রতি পাঁচটি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে, ৫ শতাংশের বেশি ভুলের ক্ষেত্রে কোনো গতি অর্জন করেননি বলে গণ্য হবে।
পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা: ১টি
বেতন: ১০ হাজার ২০০-২৪ হাজার ৬৮০ টাকা (গ্রেড-১৪)
আবেদনের যোগ্যতা:
(ক) যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
(গ) সাঁটলিপিতে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ। ৫ শতাংশের বেশি ভুলের ক্ষেত্রে কোনো গতি অর্জন করেননি বলে গণ্য হবে।
পদের নাম: ডেটা এন্ট্রি অপারেটর
পদের সংখ্যা: ১টি
বেতন: ৯ হাজার ৩০০-২২ হাজার ৪৯০ টাকা (গ্রেড-১৬)।
আবেদনের যোগ্যতা:
(ক) যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
(খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। বাংলা ও ইংরেজি উভয় প্রকার মুদ্রাক্ষরের ক্ষেত্রে প্রতি পাঁচটি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে। ৫ শতাংশের বেশি ভুলের ক্ষেত্রে কোনো গতি অর্জন করেননি বলে গণ্য হবে।
(গ) ব্যবহারিক পরীক্ষায় কেবল উত্তীর্ণ/অনুত্তীর্ণ হিসেবে গণ্য হবে।
(ঘ) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা কেবল ব্যবহারিক পরীক্ষায় এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদের সংখ্যা: ৫টি
বেতন: ৯ হাজার ৩০০-২২ হাজার ৪৯০ টাকা (গ্রেড-১৬)।
আবেদনের যোগ্যতা:
(ক) যে কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
(গ) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর ক্ষেত্রে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে ২০ ও ২৫ শব্দ। পাঁচটি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে। ৫ শতাংশের বেশি ভুলের ক্ষেত্রে কোনো গতি অর্জন করেননি বলে গণ্য হবে।
পদের নাম: টেলিফোন অপারেটর।
পদের সংখ্যা: ১টি।
বেতন: ৯ হাজার ৩০০-২২ হাজার ৪৯০ টাকা (গ্রেড-১৬)।
প্রার্থীর যোগ্যতা: যে কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাস এবং তিন বছরের অভিজ্ঞতাসম্পন্ন।
পদের নাম: সিপাই
পদের সংখ্যা: ৫টি
বেতন: ৯ হজার-২১ হজার ৮০০ টাকা (গ্রেড-১৭)।
আবেদনের যোগ্যতা:
(ক) যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
(খ) উচ্চতা পুরুষ ৫ ফুট ৪ ইঞ্চি, নারী ৫ ফুট ২ ইঞ্চি এবং বুকের মাপ ৩০ ইঞ্চি-৩২ ইঞ্চি (উভয় ক্ষেত্রে)।
পদের নাম: অফিস সহায়ক।
পদের সংখ্যা: ৬টি।
বেতন: ৮ হাজার ২৫০-২০ হাজার ১০ টাকা (গ্রেড-২০)।
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
পদের নাম: নৈশপ্রহরী।
পদের সংখ্যা: ১টি।
বেতন: ৮ হাজার ২৫০-২০ হাজার ১০ টাকা (গ্রেড-২০)।
আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
বয়সসীমা: প্রার্থীর বয়স ১ ডিসেম্বর, ২০২১ ন্যূনতম ১৮ বছর এবং ২৫ মার্চ, ২০২০ সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ২৫ মার্চ, ২০২০ বয়স সর্বোচ্চ ৩২ বছর।
নির্ধারিত ফি: প্রথম ছয়টি পদের ক্ষেত্রে নির্ধারিত ফি ১১২ টাকা (টেলিটকের সার্ভিস চার্জসহ) এবং অফিস সহায়ক ও নৈশপ্রহরী পদের ক্ষেত্রে নির্ধারিত ফি ৫৬ টাকা (টেলিটকের সার্ভিস চার্জসহ)।
যেভাবে আবেদনের করবেন: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা teletalk.com.bd ঠিকানায় গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারেন। এ ছাড়া chicd.gov.bd/ ঠিকানায় বিস্তারিত জানতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর, ২০২১ (রাত ১২ টা)

অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান নগদ লিমিটেড জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে
৫ ঘণ্টা আগে
ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেড জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে। প্রতিষ্ঠানটি প্রজেক্ট, এইচভিএসি বিভাগে ‘ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩১ মে পর্যন্ত। প্রার্থীকে যেকোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
৬ ঘণ্টা আগে
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৪ জুন, ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।
৭ ঘণ্টা আগে
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির অডিট বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট/ডেপুটি ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৭ জুন পর্যন্ত। প্রার্থীকে অবশ্যই বিবিএ অথবা এমবিএ ডিগ্রি থাকতে হবে।
৯ ঘণ্টা আগে