জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে প্রোডাকশন (ডায়াপার লাইন) বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২৬ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। অভিজ্ঞতা ছাড়াও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম: সুপারভাইজার, প্রোডাকশন (ডায়াপার লাইন)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা অথবা বিএসসি ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে অভিজ্ঞতা না থাকলেও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
চাকরির ধরন: পূর্ণকালীন।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে।
কর্মস্থল: নারায়ণগঞ্জ।
কর্মক্ষেত্র: অফিসে।
বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ৫ এপ্রিল, ২০২৬।
সূত্র: বিজ্ঞপ্তি।

দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক উরি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে সিনিয়র অফিসার/ প্রিন্সিপাল অফিসারের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২৪ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
৩ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আবুল খায়ের গ্রুপ। প্রতিষ্ঠানটিতে টেরিটরি সেলস অফিসার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২৮ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অভিজ্ঞতা ছাড়াও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
৪ ঘণ্টা আগে
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তরের ১০ম গ্রেডভুক্ত বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৫১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
৬ ঘণ্টা আগে
সম্প্রতি অফিসার ক্যাডেট পদে যোগদানের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিমানবাহিনী। ৯৪ বিএএফএ কোর্সে এ নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
৬ ঘণ্টা আগে