মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তাঁর ইবাদতের জন্য। আর জিকির বা আল্লাহর স্মরণ মুমিনজীবনের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ইসলামে জিকিরের গুরুত্ব অপরিসীম। জিকিরের নানা ফজিলত ও উপকারিতার কথা কোরআন-হাদিসে বর্ণিত হয়েছে। জিকিরের মাধ্যমে মানুষের হৃদয় পরিশুদ্ধ হয়, হৃদয়ে প্রশান্তি লাভ হয়, আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি অর্জন হয়। কিন্তু কেউ যদি যাপিত জীবনে জিকিরে অলসতা করে বা ইচ্ছাকৃতভাবে এড়িয়ে চলে, তাহলে কোরআন ও হাদিসে কঠোর সতর্কতা ও তার কিছু পরিণতি বা শাস্তির কথা বর্ণিত হয়েছে।
এক. শয়তান চড়াও হয়: যে ব্যক্তি আল্লাহর জিকিরে অলসতা করে, শয়তান তার ওপর চড়াও হয়ে যায় এবং তাকে পুণ্যের কাজে আসতে না দিয়ে সর্বদা পাপকর্মে মগ্ন রাখে। পবিত্র কোরআনে এসেছে, ‘যে ব্যক্তি দয়াময় আল্লাহর জিকির থেকে অন্ধ হয়ে যাবে, তার জন্য নিয়োজিত করি এক শয়তান, যে তার সঙ্গী হয়ে যায়।’ (সুরা জুখরুফ: ৩৬)
দুই. জীবন সংকটময় হয়: পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘আর যে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবন হবে বড় সংকটময়। আর কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে উঠাব।’ (সুরা তোহা: ১২৪)
তিন. ক্রমবর্ধমান শাস্তিতে পড়ে যায়: পবিত্র কোরআন এসেছে, ‘আর কেউ তার প্রতিপালকের জিকির থেকে মুখ ফিরিয়ে নিলে আল্লাহ তাকে ক্রমবর্ধমান শাস্তিতে গেঁথে দেবেন।’ (সুরা জিন: ১৭)
চার. বিভ্রান্তিতে পড়ে যায়: পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘সুতরাং ধ্বংস সেই কঠোরপ্রাণদের জন্য, যারা আল্লাহর জিকির থেকে বিমুখ। তারা সুস্পষ্ট বিভ্রান্তিতে নিপতিত।’ (সুরা জুমার: ২২)
পাঁচ. দিল মরে যায়: আবু মুসা আল আশআরি (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি তার রবের (আল্লাহর) জিকির করে, আর যে করে না, তাদের উপমা হলো জীবিত ও মৃত ব্যক্তির মতো।’ (সহিহ বুখারি: ৬৪০৭)
লেখক: মুহাদ্দিস, জামিয়া কাশেফুল উলূম মাদ্রাসা, মধুপুর, টাঙ্গাইল

একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৪ ঘণ্টা আগেফ্রান্স আজ ইউরোপের অন্যতম বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর আবাসভূমি। খ্রিষ্টধর্মের পরে ইসলাম এখন দেশটির দ্বিতীয় বৃহত্তম ধর্ম। কিন্তু এই বিশাল মুসলিম উপস্থিতি একদিনে গড়ে ওঠেনি। শতাব্দীর পর শতাব্দী ধরে, নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে ইসলাম ফ্রান্সের মাটিতে শিকড় গেড়েছে।
১৯ ঘণ্টা আগে
মানবজীবনে সময় গণনার গুরুত্ব অপরিসীম। যুগে যুগে মানুষ দিন, মাস ও বছরের হিসাব রাখার জন্য বিভিন্ন পঞ্জিকার প্রবর্তন করেছে। ইসলামের ইতিহাসে হিজরি সন ও আরবি মাসগুলোর রয়েছে বিশেষ তাৎপর্য। রোজা, হজ, ঈদ কিংবা আশুরার দিন—সবকিছুই আবর্তিত হয় এই চান্দ্রবর্ষকে কেন্দ্র করে। তাই মুসলমানদের জন্য এই তারিখের হিসাব...
১ দিন আগে
ইসলামে পাঁচ ওয়াক্ত নামাজ হলো মুমিনের জীবনের প্রধান স্তম্ভ। প্রতিটি নামাজের সুনির্দিষ্ট সময় মহান আল্লাহ ও তাঁর রাসুল (সা.) দ্বারা নির্ধারিত। ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই নামাজ মুমিনদের ওপর নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে।’
১ দিন আগে