জান্নাত—এটি কোনো কাল্পনিক স্বপ্ন নয়। এটি সেই অনন্ত আশ্রয়, যেখানে নেই দুঃখ-দুর্দশা, চোখের জল, ব্যথার স্পর্শ, নেই মৃত্যু কিংবা বিচ্ছেদ। জান্নাত মানে শান্তি, অপার সুখ। আর সেই জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন স্বয়ং আল্লাহ।
এই দুনিয়ায় আমরা ক্লান্ত হই। অসুস্থ হই। হারিয়ে ফেলি প্রিয়জন। লড়াই করি প্রতিনিয়ত। জান্নাত হলো সেই পুরস্কার, যেখানে ক্লান্তি নেই, আছে প্রশান্তি। যেখানে প্রতিটি নিশ্বাস হবে স্বস্তির। সেখানে দেখা হবে ভালোবাসার। কোনো হিংসা থাকবে না, পাপ থাকবে না, থাকবে কেবল ভালোবাসার মানুষগুলো নিয়ে অনন্ত বসবাস।
কিন্তু এই জান্নাত কি সবাই পাবে? না। এটি তাদের জন্য, যারা চোখের জল ফেলে, রাতে উঠে নামাজ পড়ে। যারা মানুষের কষ্ট লাঘব করে। কারও কষ্টের মাধ্যম হয় না। নিজে ক্ষুধার্ত থেকে অন্যকে খাওয়ায়। যারা পাপের ডাক শুনেও, মুখ ফিরিয়ে নেয়। যারা আল্লাহর জন্য ভালোবাসে। তারই জন্য ঘৃণা করে এবং আল্লাহর ভয়ে কাঁদে।
পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘যারা ইমান আনে ও সৎকাজ করে, তাদের জন্য থাকবে এমন জান্নাত; যার নিচ দিয়ে বয়ে যাবে ঝরনাধারা।’ (সুরা বাইয়িনাহ: ৭-৮)
জান্নাত এমন এক পুরস্কার—যার এক ফোঁটা নেয়ামতের তুলনাও এই দুনিয়ার হাজার বছরের সুখে মেলে না। তাই আজকের প্রতিটি ভালো কাজ, প্রতিটি ত্যাগ, প্রতিটি অশ্রু—একটি জান্নাতের টিকিট।
লেখক: শিক্ষার্থী, আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম, ঢাকা

আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে এবার বাংলাদেশের লাল-সবুজ পতাকার গৌরব উড্ডীন করলেন হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নূর। যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে অনুষ্ঠিত ‘হাবিবুল কোরআন ইউকে’ আয়োজিত ‘ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন কমপিটিশন-২০২৬ ’-এ তিনি তৃতীয় স্থান অর্জন করেছেন।
৫ ঘণ্টা আগে
আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠেয় ১৪৪৮ হিজরির (২০২৭ সন) দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময়সীমা ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) শেষ হচ্ছে। নির্ধারিত এই সময়ের মধ্যে দেশের সংশ্লিষ্ট সব মাদ্রাসা ও পরীক্ষার্থীদের অনলাইনে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য...
১১ ঘণ্টা আগে
মহানবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন সর্বকাল ও সর্বজাতির মধ্যে বাচনিক প্রজ্ঞার সর্বময় গুণের অধিকারী। তিনি যেমন অনর্থক ও অপ্রয়োজনীয় কথা থেকে দূরে থাকতেন, তেমনি সত্য ও ন্যায়ের স্থানগুলোতে কখনো নিশ্চুপ থাকতেন না। পরিমিতভাষিতা ছিল তাঁর অন্যতম প্রধান ভূষণ।
১২ ঘণ্টা আগে
‘মুহাম্মদ (সা.)’—পৃথিবীর ইতিহাসে এই নামটি এক অনন্য ও অতুলনীয় সত্তার প্রতীক। তাঁর জীবন, উসওয়াহ বা আদর্শ এবং কর্ম নিয়ে যুগে যুগে যত গবেষণা, আলোচনা কিংবা গ্রন্থ রচিত হয়েছে, মানবজাতির ইতিহাসে অন্য কোনো ব্যক্তিত্বকে নিয়ে তা হয়নি।
১৬ ঘণ্টা আগে