যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে চিলির পথে উড়ন্ত উড়োজাহাজের বাথরুমে পড়ে পাইলটের মৃত্যু হয়েছে। গত রোববার রাতের ওই ঘটনায় কো–পাইলটের সাহায্যে উড়োজাহাজটি পানামায় জরুরি অবতরণ করে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনেডন্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
লাটাম এয়ারলাইন্সের উড়োজাহাজটি উড়াল দেওয়ার পরপরই পাইলট ইভান আন্দাউর অসুস্থ বোধ করা শুরু করেন। তিনি বাথরুমে গিয়ে পড়ে যান। পরে ক্রুরা তাঁকে জরুরি চিকিৎসা দিলেও অবস্থার কোনো উন্নতি ঘটেনি।
দ্য এভিয়েশন হেরাল্ড বলছে, উড়োজাহাজটি তখন ভূমি থেকে ৩৭ হাজার ফুট উপরে নর্থ পানামা থেকে ১২০ মাইল উত্তরে অবস্থান করছিল। ওই ফ্লাইট জরুরি ভিত্তিতে পানামা সিটির টকুমেন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কিন্তু ততক্ষণে তিনি আর বেঁচে নেই। চিকিৎসকরা পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করে।
বেসরকারি বিমান পরিবহন কোম্পানিটি এক বিবৃতিতে বলেছে, মায়ামি–সান্তিয়াগো রুটে চলাচলকারী এলএ৫০৫ ফ্লাইটটির অধিনায়ক ছিলেন ইভান আন্দাউর। তাঁর সঙ্গে আরো দুজন কমান্ড ক্রু ছিলেন।
বিবৃতিতে আরও বলা হয়, ‘২৫ বছরের কর্মজীবনে তাঁর (ইভান আন্দাউর) মূল্যবান অবদানের জন্য আমরা কৃতজ্ঞ। ফ্লাইট চলাকালীন পাইলটের জীবন বাঁচাতে সবধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে তিনি মারা যান। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত; তাঁর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।’
এক নার্সের বরাত দিয়ে নিউয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, তাদের কাছে জরুরি চিকিৎসা দেওয়ার জন্য পর্যাপ্ত সরঞ্জাম ছিল না। মৃত্যুকালে ইভানের বয়স ছিল ৫৬বছর।
গত মঙ্গলবার ফ্লাইটটি পানামা সিটি ছেড়ে চিলির উদ্দেশ্যে রওনা হয়।

ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) স্থগিতসহ ১০ দফা দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তাঁর সঙ্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের প্রধান...
৩ ঘণ্টা আগে
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির প্রতিবাদ ও গণবিক্ষোভের কেন্দ্রবিন্দুতে এসে নতুন আলোচনার জন্ম দিয়েছেন বামপন্থী ছাত্র সংগঠন আইসার জাতীয় সভাপতি নেহা বোরা। গত শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালে দিল্লি পুলিশের হাতে আটক হওয়া এই তরুণ নেত্রী...
৪ ঘণ্টা আগে
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক রক্তক্ষয়ী হামলা ও বিমানবন্দরের অচলাবস্থা কেবল আঞ্চলিক নিরাপত্তা-সংকটই তৈরি করেনি, বরং মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
৫ ঘণ্টা আগে
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ও প্রাণঘাতী হামলার মুখে সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশপথ কার্যত ফাঁকা হয়ে পড়েছে। গত শনিবার দেশটির প্রধান বিমানবন্দরে ভয়াবহ প্রাণহানির পর বিমানবন্দরটির কার্যক্রম বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে। ফলে আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের অচলাবস্থার সৃষ্টি হয়েছে.
৬ ঘণ্টা আগে