
ইলন মাস্ক ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতি ও প্রযুক্তিমহল যখন উত্তাল, তখন এক অপ্রত্যাশিত প্রতিক্রিয়া এসেছে মাস্কের বিচ্ছিন্ন মেয়ে ভিভিয়ান জেনা উইলসনের পক্ষ থেকে।
বাবার বিরুদ্ধে ইতিপূর্বে বেশ কয়েকবারই প্রকাশ্যে সমালোচনায় মুখর হয়েছেন ২১ বছর বয়সী ভিভিয়ান। এবার তিনি ইনস্টাগ্রামে নিজের হাসির একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার কথা প্রমাণিত হওয়ায় আমি আনন্দিত।’ মাস্ক বা ট্রাম্পের নাম উল্লেখ না করলেও ভিডিওতে তিনি বলেছেন, ‘আমি কোনো মন্তব্য করতে চাই না।’ এর পরই তিনি হাসিতে ফেটে পড়েন।
থ্রেডস প্ল্যাটফর্মেও এক পোস্টে তিনি লিখেছেন, ‘জীবনে এত সৌন্দর্য’, সঙ্গে ছিল চেইস আইকনের ‘জব অ্যাপ্লিকেশন’ গান। এর পরের পোস্টে শুধু লিখেছেন, ‘আজকের আবহাওয়াটা দারুণ।’
২০২২ সালের ২২ জুন ক্যালিফোর্নিয়ার একটি আদালতে আইনিভাবে নিজের লিঙ্গ পরিবর্তন করেন ভিভিয়ান এবং মাস্কের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করেন। আদালতে তিনি জানিয়েছিলেন, ‘আমি আর আমার জৈবিক বাবার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না, কোনোভাবেই না।’
ইলন মাস্ক অবশ্য মেয়ের সঙ্গে বিচ্ছেদের জন্য ‘ওয়োক মাইন্ড ভাইরাস’কে দায়ী করেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি ছলনার শিকার হয়েছিলাম। আমি আমার ছেলেকে হারিয়েছি। একেই তো ডেডনেইমিং বলে। কারণ, সে আর নেই।’
এদিকে মাস্ক ও ট্রাম্পের দ্বন্দ্ব নতুন মাত্রা পেয়েছে মাস্কের একাধিক টুইটের মাধ্যমে। ট্রাম্পের প্রস্তাবিত ব্যয়বহুল কংগ্রেস বিলকে তিনি ‘জঘন্য ও লজ্জাজনক’ বলেছেন। এরপর তিনি দাবি করেন, ট্রাম্পের নাম জেফরি এপস্টেইনের গোপন নথিতে আছে।
জবাবে ট্রাম্প অবশ্য মাস্ককে ‘পাগল’ হিসেবে আখ্যা দিয়েছেন। ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মাস্কের প্রতি তিনি রাগান্বিত নন, তবে হতাশ। এমনকি তিনি তাঁর টেসলা গাড়িটি বিক্রি করে দেওয়ার কথাও ভাবছেন—মাস্ককে সমর্থন জানাতে ইতিপূর্বে তিনি গাড়িটি কিনেছিলেন।

যুক্তরাষ্ট্রে শিশুদের পাসপোর্টের জন্য আবেদন করার সময় বাবা-মাকে নিজেদের নাগরিকত্ব বা অভিবাসন অবস্থার প্রমাণ দিতে বাধ্য করার প্রস্তাব করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার সর্বশেষ প্রচেষ্টার অংশ হিসেবে এই প্রস্তাব করা হয়েছে।
১ ঘণ্টা আগে
রাশিয়া গোপনে ইরানকে অত্যাধুনিক সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরিতে সহায়তা করছে। মস্কো থেকে তেহরানে কৌশলগত সামরিক প্রযুক্তি হস্তান্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে এই সহযোগিতাকে। বহু বছর ধরে চলা এই গোপন কর্মসূচির কোডনেম সি৪৩০ এল। এতে রাশিয়ার সবচেয়ে অভিজ্ঞ কয়েকজন....
৩ ঘণ্টা আগে
গত মাসে জার্মানির লিপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছে জার্মানি। একই সঙ্গে মস্কোর বিরুদ্ধে একাধিক নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছে দেশটি। গতকাল মঙ্গলবার সাংবাদিকদের জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার ডোব্রিন্ট বলেন, ‘আমরা যুদ্ধ করছি না, কিন্তু প্রতিদিনই আমরা হাইব্রিড হামলার....
৪ ঘণ্টা আগে
নেপালে ভোতে কোশি নদীতে ভয়াবহ বন্যা, ভূমিধস ও কাদাধসের কারণে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নিখোঁজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৫৮ জনে। হিমলায়ের উঁচু পর্বতে বরফ-পাথরের ধসে সৃষ্ট এই বন্যায় দেশটির কয়েকটি জেলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের...
৫ ঘণ্টা আগে