
আসন্ন যুক্তরাষ্ট্র সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারি বিমানটি নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে না বলে জানিয়েছে দেশটির একটি সংবাদমাধ্যম।
ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ-এর এক প্রতিবেদনে বলা হয়, আগামীকাল বৃহস্পতিবার নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের সময় তাঁকে বহনকারী রাষ্ট্রীয় উড়োজাহাজ ‘উইং অব জায়ন’ নিউইয়র্কের প্রধান বিমানবন্দরে না নেমে নিউজার্সির একটি বিমানবন্দরে অবতরণ করতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বিমানটিকে দ্রুত বিমানবন্দর ত্যাগ করার নির্দেশ দিতে পারেন—এমন শঙ্কা এবং প্রশাসনিক সমন্বয়হীনতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া এর আগে জোহরান মামদানি একাধিকবার বলেছেন, গাজা গণহত্যায় আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ফলে নিউইয়র্কে এলে তাঁকে গ্রেপ্তারের পদক্ষেপ নেবেন মেয়র।
ইয়েদিওথ আহরোনোথ-এর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে ‘সমন্বয়জনিত জটিলতা’ এবং বিমানটি নিউইয়র্কে পার্ক করে রাখা নিয়ে অনিশ্চয়তার কারণে ‘উইং অব জায়ন’ নিউজার্সির একটি সামরিক ঘাঁটি অথবা নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে নামানো হতে পারে।
নেতানিয়াহু নিউইয়র্কে অবস্থানকালে বিমানটি রানওয়েতে থাকার অনুমোদন নাও পেতে পারে এবং মেয়র মামদানি বিমানটিকে অবিলম্বে উড্ডয়নের নির্দেশ দিতে পারেন—এমন ধারণার ওপর ভিত্তি করেই বিকল্প পথ খোঁজা হচ্ছে।
প্রতিবেদনটিতে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে আরও বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী নিউইয়র্কে তাঁর অবস্থানের সময়সীমা বেশ কিছুটা কমিয়ে এনেছেন।
সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির আশঙ্কায় নেতানিয়াহু নিউইয়র্কে রাত না কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং তাঁর সফরসূচি অনেকটাই সংক্ষিপ্ত করেছেন।’
নিউইয়র্ক সফরের পাশাপাশি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গিয়ে প্রযুক্তি উদ্যোক্তা ও শীর্ষ ধনী ইলন মাস্কের সঙ্গে নেতানিয়াহুর পূর্বনির্ধারিত একটি বৈঠকও বাতিল করা হয়েছে।
মাস্কের সঙ্গে বৈঠক বাতিলের বিষয়ে একজন ইসরায়েলি সূত্র দৈনিকটিকে বলেন, ‘জ্বালানি নিতে মাঝামাঝি কোথাও অবতরণের প্রয়োজন ছিল কিংবা শেষ মুহূর্তে সমন্বয় না করার বিষয়ে মার্কিনদের পছন্দের কারণেই এই বৈঠকটি শেষ পর্যন্ত আর হচ্ছে না।’

ভারতের মহারাষ্ট্রের মুম্বাইতে অবস্থিত আইআইটি বোম্বেতে ২০ বছর বয়সী এক দলিত শিক্ষার্থী আত্মহত্যা করে মারা যান কিছুদিন আগে। সেই ঘটনার পর তাঁর সহশিক্ষার্থীদের প্রতিবাদ অব্যাহত রয়েছে। এর মধ্যেই ‘উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধ’—বিষয়ে ন্যাশনাল টাস্ক ফোর্সের
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক তেল চুক্তি সম্ভবত ‘এখন পর্যন্ত করা সবচেয়ে বড় চুক্তি।’ এই চুক্তির প্রসঙ্গ তুলে তিনি মন্তব্য করেছেন, ‘লুটের মাল বিজয়ীরাই পায়।’ হংকং থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন থেকে এই তথ্য
৩ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভ রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় ‘জ্বালানি যুদ্ধবিরতিতে’ যেতে প্রস্তুত। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার নিউইয়র্ক সিটিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নেতাদের সঙ্গে পৃথক বৈঠকের পর তিনি এই কথা জানান। যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি আরও সতর্ক করে বল
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাংবাদিকদের বলেছেন, ইরানের নেতাদের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের তিন ঘণ্টাব্যাপী ‘খুব ভালো’ বৈঠক হয়েছে। ট্রাম্প বলেন, ‘তাদের সঙ্গে খুব ভালো, খুবই ফলপ্রসূ একটি বৈঠক হয়েছে।’ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার
৬ ঘণ্টা আগে