করোনার সময় লকডাউন ও সংক্রমণের আতঙ্কে গৃহবন্দী হয়ে পড়েছিলেন অসংখ্য মানুষ। এ অবস্থায় দেশে দেশে কর্মীদের বাড়িতে বসে কাজ করার সুযোগ দেয় বিভিন্ন প্রতিষ্ঠান। ধীরে ধীরে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে বিশ্বজুড়ে।
কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হলেও আবার অফিসে ফিরতে চাইছেন না অসংখ্য কর্মী। তাঁরা বাড়িতে বসেই কাজ চালিয়ে যেতে চান।
এবার বাড়িতে বসে কর্মীদের কাজ করতে চাওয়ার মানসিকতাকে কটাক্ষ করলেন ‘টেসলা ও স্পেসএক্স’-এর প্রধান নির্বাহী ইলন মাস্ক। বিষয়টিকে ‘বুলশিট’ বা বাজে কথা বলে উড়িয়ে দিয়েছেন তিনি।
আজ বুধবার মার্কিন গণমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মনোভাব দেখান মাস্ক। শুধু তা-ই নয়, যারা বাড়িতে বসে কাজ করতে চান, তাঁরা লা লা ল্যান্ডে (স্বপ্নের জগৎ) বাস করছে বলেও মন্তব্য করেন তিনি।
যারা বাড়িতে বসে কাজ করতে চান, তাঁদের উদ্দেশে মাস্ক বলেন, ‘যারা আপনার গাড়ি নির্মাণ করছে, বাড়ি ঠিক করছে—তারা বাড়ি থেকে কাজ করতে পারে না। কিন্তু আপনি করতে পারেন। এটা কি নৈতিকভাবে ঠিক? এটা গোলমেলে। অফিসে বসে যাদের কাজ করতে হয়, তাদের জন্য এটা অপমানজনক।’
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে নেওয়ার পর সংস্থাটির বিভিন্ন নিয়মকানুনে পরিবর্তন আনেন ইলন মাস্ক। এর মধ্যে বাড়িতে বসে কাজ করার নিয়মটিও বাতিল করে দেন তিনি। তবে শুধু নিজের কর্মীদেরই নয়, বাড়িতে বসে কাজ করতে চান এমন সব মানুষের উদ্দেশেই সাক্ষাৎকারে তোপ দাগান তিনি।
বাড়ি থেকে ল্যাপটপে বসে কাজ করলে কর্মীদের উৎপাদনশীলতা কমে যায় বলেও মত দেন টেসলা বস।

ইরানে গোপনে অস্ত্র, সামরিক প্রযুক্তি ও বিভিন্ন সরঞ্জাম সরবরাহের অভিযোগে এক প্রভাবশালী পাকিস্তানি ব্যবসায়ী ও তাঁর বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) মার্কিন অর্থ দপ্তরের (ইউএস ট্রেজারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়...
৪৩ মিনিট আগে
দক্ষিণ কোরিয়ার বন্দর নগরী বুসানের একটি সরু খালে আটকা পড়া প্রায় সাড়ে তিন মিটার দীর্ঘ একটি হাঙর এখন পরিণত হয়েছে বড় পর্যটন আকর্ষণে। স্থানীয় বাসিন্দারা আদর করে হাঙরটির নাম দিয়েছেন ‘বুকাং-ই’। বুসানের নর্থ পোর্টের নাম অনুসারে রাখা নামটি এখন শহরটির মানুষের কাছে বেশ পরিচিত হয়ে উঠেছে।
২ ঘণ্টা আগে
ভারতের মহারাষ্ট্রের রায়গড় জেলায় জনপ্রিয় পর্যটনকেন্দ্র দিভেয়াগড় সৈকতে সমুদ্রের প্রবল স্রোতে ডুবে পুনের আট শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীদের সবাই ১৬ বছর বয়সী। পুলিশ জানিয়েছে, তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে...
২ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সতর্ক করে বলেছেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ, জ্বালানি তেলের ঊর্ধ্বমুখী দাম এবং রেকর্ড ভাঙা শক্তিশালী এল নিনোর সম্মিলিত প্রভাবে আগামী কয়েক মাসে বিশ্ব বড় ধরনের খাদ্যসংকটের মুখে পড়তে পারে।
২ ঘণ্টা আগে