
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাস্থ্য বিভাগকে ওষুধের দাম নিয়ে আইন সংশোধনের জন্য কংগ্রেসের সঙ্গে কাজ করার অনুমতি দিয়েছেন। গতকাল মঙ্গলবার এই নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বর্তমানে ছোট ওষুধ (পিল বা ক্যাপসুল) বাজারে আসার ৯ বছর পর মেডিকেয়ার মূল্য আলোচনার জন্য যোগ্য হয়। ট্রাম্প প্রশাসন এটিকে ১৩ বছর করতে চায়, যা বায়োটেক ওষুধের সমতুল্য। তবে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো দাবি করেছিল, বর্তমান নিয়ম নতুন ওষুধ উদ্ভাবনকে বাধাগ্রস্ত করে। আগে এই বিষয় নিয়ে তারা আলোচনা করতে চাইলেও প্রচলিত আইনের কারণে সম্ভব হয়নি। কিন্তু এখন প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাহী আদেশে এই আইন সংশোধনের জন্য কংগ্রেসের সঙ্গে কাজ করার অনুমতি দিয়েছেন। তাই ধারণা করা হচ্ছে, এই পরিবর্তন তাদের জন্য একটি বড় সুখবর বয়ে আনবে।
এর আগে প্রেসিডেন্ট জো বাইডেনের ইনফ্লেশন রিডাকশন অ্যাক্টের অধীনে মেডিকেয়ার প্রথমবারের মতো সরাসরি ওষুধের দাম নিয়ে আলোচনা করতে পেরেছিল। এই আলোচনার পর গত বছর প্রথম দফায় ১০টি ওষুধের দাম ৭৯ শতাংশ পর্যন্ত কমানো হয়েছিল।
এবার ট্রাম্প প্রশাসন ১৫টি ওষুধের দাম আলোচনা করবে, যেগুলোর মধ্যে রয়েছে নোভো নরডিস্কের ডায়াবেটিস এবং ওজন কমানোর ওষুধ ওজেম্পিক ও ওয়েগোভি এবং ফাইজারের ক্যানসার ওষুধ আইব্রান্স ও এক্সট্যান্ডি।
নতুন আইনে হাসপাতালে ওষুধের দাম ৩৫ শতাংশ কম হতে পারে, তাই ট্রাম্প এগুলোর মধ্যে সমন্বয় চেয়েছেন। এ ছাড়া রোগীরা যেখানেই চিকিৎসা নিক না কেন, একই হারে ফি দেবেন।
ফ্লোরিডা ইতিমধ্যে কানাডা থেকে সরাসরি ওষুধ আমদানির অনুমোদন পেয়েছে। ট্রাম্প অন্যান্য রাজ্যকেও এই প্রক্রিয়ায় অংশ নিতে উৎসাহিত করছেন।
ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠানগুলো এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তারা বলছে, এটি নতুন ওষুধ উদ্ভাবনে বিনিয়োগকে উৎসাহিত করবে।
তবে সমালোচকেরা বলছেন, এটি মেডিকেয়ারের খরচ বাড়াবে এবং রোগীদের জন্য ওষুধের দাম কমবে না।
এই পরিবর্তনগুলো বাস্তবায়নের জন্য কংগ্রেসের সমর্থন প্রয়োজন। কারণ, মূল্য আলোচনার প্রক্রিয়া আইন দ্বারা নিয়ন্ত্রিত। ট্রাম্পের স্বাস্থ্যসচিব রবার্ট এফ কেনেডি জুনিয়র কংগ্রেসের সঙ্গে আলোচনা করবেন।
প্রসঙ্গত, মেডিকেয়ার প্রায় ৬ কোটি ৬০ লাখ মার্কিনকে (বেশির ভাগ ৬৫ বছরের বেশি বয়সী) সেবা দেয়।

সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
৮ ঘণ্টা আগে
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মাদক সিন্ডিকেট পরিচালনা করতেন খুশনুমা আনসারি ওরফে নেহা। তিনি দিনে বিউটি পারলার পরিচালনা করলেও রাতে তিনি ‘ম্যাডাম জেহের’ নামে গ্যাংয়ের অবৈধ কর্মকাণ্ড সামলাতেন। আর সঙ্গী এবং গ্যাংয়ের অন্যতম অস্ত্র সরবরাহকারী ছিলেন ববি কবুতর।
৯ ঘণ্টা আগে
সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগে ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের গ্রেপ্তারের পর মুখ খুলেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। আজ এক বিবৃতিতে রাজা জানিয়েছেন, এই ঘটনার ‘পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও যথাযথ আইনি প্রক্রিয়া’ সম্পন্ন হতে হবে।
১১ ঘণ্টা আগে