
কমলা হ্যারিস ও হিলারি ক্লিনটনসহ একাধিক সাবেক কর্মকর্তার নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ফেব্রুয়ারিতে জো বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র বাতিলের কথা বলেছিলেন ট্রাম্প। সর্বশেষ ঘোষণায় তিনি এটি বাস্তবায়ন করলেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প বাইডেনসহ তাঁর পরিবারের অন্যান্য সদস্যেরও নিরাপত্তা ছাড়পত্র বাতিল করছেন।
ট্রাম্প বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি, জাতীয় স্বার্থে নিম্নলিখিত ব্যক্তিদের রাষ্ট্রীয় গোপন তথ্যে প্রবেশ করার আর কোনো অধিকার নেই।’
সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং সাবেক রিপাবলিকান আইনপ্রণেতা লিজ চেনি ও অ্যাডাম কিনজিঞ্জারও তাঁদের নিরাপত্তা ছাড়পত্র হারানো ব্যক্তিদের তালিকায় রয়েছেন। এ ছাড়া, প্রথম ট্রাম্প প্রশাসনের রাশিয়ান-বিষয়ক উপদেষ্টা ফিওনা হিলও এই তালিকায় স্থান পেয়েছেন।
অন্য যাঁদের নাম রয়েছে, তাঁরা হলেন জেক সুলিভান, লিসা মোনাকো, মার্ক জাইদ, নরম্যান আইজেন, লেটিটিয়া জেমস, অ্যালভিন ব্র্যাগ, অ্যান্ড্রু ওয়েসম্যান ও আলেক্সান্ডার ভিন্দম্যান।
এর আগে ট্রাম্প চার ডজনেরও বেশি সাবেক গোয়েন্দা কর্মকর্তার নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছিলেন। তিনি অভিযোগ করেন, এসব ব্যক্তি ২০২০ সালের নির্বাচনে বাইডেনের পক্ষে কাজ করেছেন।
সাধারণত সৌজন্যস্বরূপ সাবেক প্রেসিডেন্ট এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা তাঁদের নিরাপত্তা ছাড়পত্র রাখার অগ্রাধিকার পান। তাই ট্রাম্পের এমন সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের বেশ অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে দিয়েছে। তবে এই বিষয়টি ২০২১ সালে প্রথম শুরু করেন তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি ট্রাম্পকে ‘অস্থির আচরণের’ মানুষ উল্লেখ করে তাঁর নিরাপত্তা ছাড়পত্র বাতিল করে দেন।

পশ্চিমা বিশ্বের সমালোচনা ও চাপ থাকা সত্ত্বেও রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, যখনই ভারতের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা হুমকির মুখে পড়েছে, তখনই মস্কো নয়াদিল্লির পাশে দাঁড়িয়েছে...
৩ ঘণ্টা আগে
ইরান-সমর্থিত হুতিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের সব এলাকা পুনর্দখলে বড় ধরনের সামরিক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে সৌদি আরব-সমর্থিত দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার।
৩ ঘণ্টা আগে
জায়নবাদকে (Zionism) বর্ণবাদ হিসেবে অভিহিত করে একটি বিতর্কিত প্রস্তাবকে আনুষ্ঠানিকভাবে দলীয় নীতি হিসেবে গ্রহণ করেছে যুক্তরাজ্যের গ্রিন পার্টি। রোববার (৪ অক্টোবর) দলের সম্মেলনে অনুষ্ঠিত ভোটে প্রস্তাবটির পক্ষে ভোট দেন ১ হাজার ২২ জন সদস্য এবং বিপক্ষে ভোট দেন ৮১৩ জন।
৪ ঘণ্টা আগে
আফগানিস্তানের কান্দাহার প্রদেশে ৭০ মিটার গভীর একটি পরিত্যক্ত কূপে পড়ে গিয়েছিল পাঁচ বছরের শিশু জইনুল্লাহ। সরু, অন্ধকার ও পানিতে ভেজা কূপটির নিচে আটকে থাকা শিশুটিকে উদ্ধার করতে গিয়ে একের পর এক চেষ্টা ব্যর্থ হচ্ছিল।
৬ ঘণ্টা আগে