
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করা থেকে তাঁকে কেউই বিরত রাখতে পারবে না। মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, একমাত্র সর্বশক্তিমান ঈশ্বর বললেই তিনি কেবল নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন।
গতকাল শুক্রবার এবিসিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বাইডেন আবারও দাবি করেন, যদি কেউ রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারাতে পারে, সেটি একমাত্র তিনিই। তবে তাঁর এই দাবি নিজ দল তথা ডেমোক্রেটিক পার্টির নীতিনির্ধারক বা সমর্থকদের উদ্বেগ মেটাতে খুব একটা সক্ষম হয়েছে বলে মনে হয় না। এ সময় তিনি ট্রাম্পের বিরুদ্ধে হারা বিতর্ককে ‘বাজে ঘটনা’ বলেও আখ্যা দেন।
সাক্ষাৎকারে ৮১ বছর বয়সী বাইডেন বলেন, ‘আমার ক্ষেত্রে কোনো গুরুতর অবস্থার ইঙ্গিত নেই। আমি সেদিন স্রেফ ক্লান্ত ছিলাম। আমি প্রস্তুতির ক্ষেত্রে আমার প্রবৃত্তির কথা শুনিনি এবং...এবং এটি ছিল একটি খারাপ রাত। আমার জন্য এটি স্রেফ একটি বাজে রাত ছিল। তবে আমি ঠিক জানি না কেন এমনটা ঘটেছে।’
সাক্ষাৎকারে এবিসির সাংবাদিক বাইডেনের কাছে জানতে চান, তিনি ট্রাম্পকে হারাতে পারবেন—এমন বিশ্বাস রাখা যৌক্তিক হবে কি? জবাবে বাইডেন বলেন, ‘আমি মনে করি না, আমার চেয়ে যোগ্য কেউ আছে।’ এ সময় বিভিন্ন জরিপে তাঁর চেয়ে ট্রাম্পের এগিয়ে থাকার বিষয়টি উল্লেখ করা হলে বাইডেন বলেন, এসব জরিপ পুরোপুরি সঠিক নয়।
বাইডেনের কাছে উপস্থাপক আরও জানতে চান, মার্কিন কংগ্রেসে থাকা ডেমোক্র্যাট নেতারা যদি মনে করেন যে, বাইডেন দলের প্রার্থীর পুনর্নির্বাচিত হওয়ার সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করবেন, সে ক্ষেত্রে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন কি? জবাবে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে বাইডেন বলেন, ‘যদি সর্বশক্তিমান ঈশ্বর নেমে এসে আমাকে এমনটা করতে বলে, তাহলে হয়তো আমি তা করতে পারি।’
অপর এক প্রশ্নে বাইডেনের কাছে জানতে চাওয়া হয় যে, তিনি নির্বাচনী লড়াইয়ে থাকার পর যদি ট্রাম্পের কাছে হেরে যান, তাহলে তাঁর কেমন লাগবে? উত্তরে বাইডেন বলেন, ‘আমি আমার সর্বোচ্চটা দেওয়ার পর, আমার সামর্থ্য অনুসারে সবটা করার পরও যদি এমনটা হয়, তাহলে যেমন অনুভূত হওয়ার কথা, আমারও সেরকমই অনুভূতি হবে।’
আরও খবর পড়ুন:

সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
৮ ঘণ্টা আগে
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মাদক সিন্ডিকেট পরিচালনা করতেন খুশনুমা আনসারি ওরফে নেহা। তিনি দিনে বিউটি পারলার পরিচালনা করলেও রাতে তিনি ‘ম্যাডাম জেহের’ নামে গ্যাংয়ের অবৈধ কর্মকাণ্ড সামলাতেন। আর সঙ্গী এবং গ্যাংয়ের অন্যতম অস্ত্র সরবরাহকারী ছিলেন ববি কবুতর।
৯ ঘণ্টা আগে
সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগে ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের গ্রেপ্তারের পর মুখ খুলেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। আজ এক বিবৃতিতে রাজা জানিয়েছেন, এই ঘটনার ‘পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও যথাযথ আইনি প্রক্রিয়া’ সম্পন্ন হতে হবে।
১১ ঘণ্টা আগে