ইসরায়েলের বিমান হামলায় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ৩২ বছর ধরে এই সংগঠনের নেতৃত্বে ছিলেন হাসান নাসরুল্লাহ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) তাদের নেতা হাসান নাসরাল্লাহ নিহত হয়েছেন।
এর আগে, হাসান নাসরাল্লাহকে বিমান হামলা চালিয়ে হত্যার দাবি করে ইসরায়েল সেনাবাহিনী। লেবাননের দক্ষিণ উপশহরে অবস্থিত হিজবুল্লাহর সদরদপ্তরকে লক্ষ্য করে শুক্রবার হামলা চালায় ইসরায়েল বিমান বাহিনী। এতে হাসান নাসরুল্লাহ নিহত হয় বলে শনিবার (২৮ সেপ্টেম্বর) দাবি করে তেল আবিব। তাৎক্ষণিকভাবে ইসরায়েলের এমন দাবি নিয়ে কোনো মন্তব্য না করলেও এখন বিষয়টি নিশ্চিত করেছে হিজবুল্লাহ।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইসরায়েল সেনাবাহিনীর মুখপাত্র অভিচয় আদরাই দাবি করেন, সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহকে ইসরায়েল বাহিনী নির্মূল করেছে। তিনি আর বিশ্বে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে পারবেন না।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নতুন অস্ত্রমানের (উইপন গ্রেড) পারমাণবিক উপাদান উৎপাদনকারী প্ল্যান্ট বা কারখানা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি বলেন, তাঁর দেশ পারমাণবিক শক্তিকে (অস্ত্র) ‘জ্যামিতিক হারে’ বৃদ্ধি করবে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)...
২ ঘণ্টা আগে
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদে জিততে ব্যর্থ হয়েছে জার্মানি। পর্তুগাল ও অস্ট্রিয়ার কাছে সেই আসনে হেরে যাওয়ার পর জার্মান পররাষ্ট্রমন্ত্রী দায় দিয়েছেন রাশিয়াকে। তাঁর দাবি, ইউক্রেন ও ইসরায়েলের প্রতি বার্লিনের সমর্থনের কারণে দেশটি ভোট হারিয়ে থাকতে পারে।
৪ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের এক মাসেরও কম সময়ের মধ্যে তৃণমূল কংগ্রেসে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। দলের ৮০ জন বিধায়কের মধ্যে অন্তত ৫৮ জন নিজেদের বৈধ বিধানসভা দল হিসেবে স্বীকৃতি দাবি করেছেন। এই সংখ্যা দলত্যাগবিরোধী আইনের আওতা
৫ ঘণ্টা আগে
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভস বা প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের নেতৃত্বাধীন সংখ্যাগরিষ্ঠ সদস্যরা বুধবার একটি প্রস্তাব অনুমোদন করেছেন। এই প্রস্তাবের লক্ষ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ চালিয়ে যাওয়া থেকে বিরত রাখা। এই ভোট ট্রাম্পের...
৫ ঘণ্টা আগে