
আয়রন ডোম নিয়ে গর্বের শেষ নেই ইসরায়েলিদের। ড্রোন থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র হামলা, সবটাই আটকে দেওয়া এর কাছে মামুলি ব্যাপার। এতদিন আয়রন ডোমের নজরদারি এড়ানো প্রায় অসম্ভব বলেই জানত বিশ্ববাসী। হামাসের পর এবার সে বিশ্বাসে চিড় ধরিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
আলজাজিরার খবরে বলা হয়েছে, আজ সোমবার আয়রন ডোমের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, আয়রন ডোমের একটি ইন্টারসেপ্টরকে ফাঁকি দিয়ে মিসাইল ইউ-টার্ন নিয়ে তেল আবিবের দক্ষিণে রিশোন লেজিয়নের জনবহুল এলাকায় পড়ে। কুদস নিউজ নেটওয়ার্ক ভিডিওটি এক্সে শেয়ার করেছে। পরে সেটির সত্যতা যাচাই করেছে আল-জাজিরা।
এ ঘটনার একটি ব্যাখ্যা দিয়েছে ইসরায়েলি চ্যানেল ১৩। এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের কিরিয়াত শমোনা এলাকার দিকে এসব রকেট ছুড়েছে হিজবুল্লাহ। লেবানন থেকে কিরিয়াত শমোনা এলাকার দূরত্বটা খুবই কম। এসব রকেট প্রতিরোধের জন্য যে সময় প্রয়োজন সে তুলনায় সময় কম পেয়েছে আয়রন ডোম। ফলে সেটি ঠিকমতো কাজ করেনি।
এর আগে গত ৭ অক্টোবরের হামলায় আয়রন ডোমকে বিভ্রান্ত করতে সক্ষম হয়েছিল হামাস। এদিন ২০ মিনিটের মধ্যে গাজা থেকে ইসরায়েলে পাঁচ হাজার রকেট ছোড়ে হামাস যোদ্ধারা। এত কম সময়ের মধ্যে কয়েক হাজার রকেট হামলা ঠেকানোর জন্য পুরো শক্তি কাজে লাগিয়েছিল আয়রন ডোম। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। ফলে মুহুর্মুহু রকেট হামলায় প্রথম দিকে প্রায় দিশাহারা হয়ে পড়ে ইসরায়েল।
ইসরায়েলের আয়রন ডোম মূলত ভূমি থেকে আকাশে নিক্ষেপ করা একটি স্বল্পপাল্লার প্রতিরক্ষাব্যবস্থা। মিসাইল বা রকেট প্রতিরোধক এই আয়রন ডোম মূলত তিনটি কাজ করে। রাডারের মাধ্যমে লক্ষ্যবস্তুকে চিহ্নিত করা, দ্রুত সেই লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য তৎপর হওয়া এবং ক্ষেপণাস্ত্র হামলাকে রুখে দেওয়া।
ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষাব্যবস্থার অন্যতম এটি। হিব্রু ভাষায় এর নাম কিপাট বারলজেল। কার্যকারিতার কারণেই ইসরায়েলের কাছে এটি গুরুত্বপূর্ণ। এর সাফল্যের হার ৯৫ শতাংশেরও বেশি।
২০১১ সাল থেকে প্রতিরক্ষায় এটি ইসরায়েলের অন্যতম ভরসা। এটি অনেকবার নতুন করে আপডেট করা হয়েছে। ইসরায়েলের দিকে ছোড়া স্বল্প-পাল্লার মিসাইল ও রকেটকে মাঝপথে নাস্তানাবুদ করে ইসরায়েলি নাগরিকদের বাঁচাতে এটি তৈরি করা হয়েছে।
ইসরায়েলেই রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমের আওতায় তৈরি করা হয়েছে আয়রন ডোম। এতে সাহায্য করেছে ওয়াশিংটন। এখনো মার্কিনিরা এ আয়রন ডোম চালানোর খরচ বহনে সহায়তা করে চলেছে।

নজিরবিহীন তরুণ নেতৃত্বাধীন আন্দোলনের মুখে নেপালের তৎকালীন প্রধানমন্ত্রীর পদত্যাগের প্রায় ছয় মাস পর দেশটিতে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। এই নির্বাচন বর্তমানে প্রতিষ্ঠিত পুরোনো রাজনৈতিক শক্তি এবং একটি শক্তিশালী যুব আন্দোলনের মধ্যে এক উচ্চ ঝুঁকিপূর্ণ লড়াইয়ে পরিণত হয়েছে।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে আনা একটি প্রস্তাব পাসে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট। সর্বশেষ এই ‘ওয়ার পাওয়ার্স রেজল্যুশন’ বা যুদ্ধ-সংক্রান্ত প্রস্তাবটি পদ্ধতিগত ভোটে ৪৭-৫২ ব্যবধানে হেরে গেছে।
১ ঘণ্টা আগে
লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। ‘সন্ত্রাসীদের’ মোকাবিলায় সে দেশের সরকারের সঙ্গে সহযোগিতার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারই ধারাবাহিকতায় এই অভিযান শুরু হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা পঞ্চম দিনে গড়িয়েছে। এই সময়ে ইরানজুড়ে চালানো হামলায় নিহতের সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গেছে। জবাবে, ইরান আরও পাল্টা আক্রমণ শুরু করেছে এবং মধ্যপ্রাচ্যজুড়ে সামরিক ও অর্থনৈতিক অবকাঠামো ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছে। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে