
আন্তর্জাতিক নার্স দিবসকে (১২ মে) সামনে রেখে আরব আমিরাতের আবুধাবি-ভিত্তিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বুরজিল হোল্ডিংস তাদের নিরলস পরিশ্রমী নার্সদের অভিনব এক উপায়ে সম্মান জানিয়েছে। ‘ড্রাইভিং ফোর্স অ্যাওয়ার্ড’ নামে একটি অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি তাদের ১০ জন নার্সকে উপহার হিসেবে টয়োটা আরএভি-ফোর মডেলের ১০টি গাড়ি দিয়েছে।
সোমবার গালফ নিউজ জানিয়েছে, এমন অভাবনীয় মুহূর্তে চোখে জল, কাঁপা কণ্ঠ আর উচ্ছ্বাসে ভরে ওঠে পুরো মিলনায়তন। উপহার পাওয়া নার্সদের মধ্যে ছিলেন ৬ জন ভারতীয়, ২ জন ফিলিপিনো এবং জর্ডান ও মিশর থেকে একজন করে নার্স।
প্রথমে তাঁদের মঞ্চে ডেকে আনা হয়েছিল ‘ভিডিও শুট’–এর অজুহাতে। তাঁরা তাঁদের জীবনের গল্প শেয়ার করবেন এমনটাই কথা ছিল। কিন্তু হঠাৎ করেই তাঁদের হাতে তুলে দেওয়া হয় নতুন গাড়ির চাবি। মজার বিষয় হলো, গাড়ির চাবি হাতে পেয়ে এটিকে একটি সাধারণ ম্যাচবক্সও ভেবে বসেন নার্সদের কেউ কেউ!
গাড়ি উপহার পেয়ে বুরজিল হাসপাতালের ফিলিপিনো নার্স মেই অ্যালেগ্রে বিস্ময়ে থমকে যান। তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম ছোটখাটো একটা কিছু হবে। কখনো ভাবিনি জীবনে এ রকম কিছু পাব। কাজকে সব সময় ভালোবেসেছি, কিন্তু এমন সম্মান সত্যিই অপ্রত্যাশিত।’
ভারতীয় নার্স নাবিল মোহাম্মদ ইকবাল জানান তাঁর একটি গর্বের মুহূর্তের কথা। ২০ মিনিট পার হয়ে যাওয়ার পরও একজন হৃৎস্পন্দনহীন রোগীর জীবন ফিরিয়ে এনেছিলেন তিনি। তিনি বলেন, ‘৫০ মিনিট সিআরপি চালিয়েছি। সবাই আশা ছেড়ে দিয়েছিল, কিন্তু রোগী ফিরে এসেছিল। এটিই নার্সিং পেশার সৌন্দর্য।’
বুরজিল হোল্ডিংস গ্রুপের সিইও জন সুনীল এবং কো-সিইও সাফির আহমেদ নার্সদের হাতে গাড়ির চাবি তুলে দেন। জন সুনীল বলেন, ‘নার্সদের কাহিনি পত্রিকার শিরোনামে আসে না। কিন্তু এই পুরস্কারের মাধ্যমে আমরা বলতে চাইছি—আমরা আপনাদের দেখি, আপনাদের শ্রদ্ধা করি, আর আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা অসীম।’
জানা গেছে, এই সপ্তাহেই বুরজিল গ্রুপের বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল সেন্টারে কর্মরত আরও ১০০ জন অসাধারণ নার্সকে নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে।

ইরানে হামলার পাশাপাশি দেশটির ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে তৎপর হয়েছে উঠেছে। ইরানে গণ-অভ্যুত্থান উসকে দেওয়ার লক্ষ্যে কুর্দি বিদ্রোহীদের অস্ত্র দেওয়ার কাজ করছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। এ ছাড়া ইরানের ভেতরে এই হামলার খবর ও ট্রাম্পের বার্তা পৌঁছে দিতে উদ্যোগ নিচ্ছে ভয়েস অব আমেরিকা (ভিওএ)।
৩ ঘণ্টা আগে
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জেরে মধ্যপ্রাচ্যজুড়ে যে যুদ্ধ ছড়িয়ে পড়েছে, তা আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দুপক্ষের কথা থেকে এর ইঙ্গিত পাওয়া গেছে। ইসরায়েল ও আশপাশের দেশগুলোতে হামলা অব্যাহত রাখার পাশাপাশি ইরান গতকাল বুধবার বলেছে, সবচেয়ে উন্নত অস্ত্র এখনো তারা ব্যবহার করেনি।
৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি দিয়ে ইরান শুধু চীনা জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে বলে একাধিক সূত্রের বরাতে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। পারস্য উপসাগরীয় বন্দরগুলোকে উন্মুক্ত সমুদ্রের সঙ্গে যুক্ত করা এই প্রণালিটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি...
৫ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন নৌবাহিনীকে নিজেদের বন্দর ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে—এমন দাবি কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ভারতের কোনো বন্দর ব্যবহার করছে না এবং এই সংক্রান্ত খবরগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।
৬ ঘণ্টা আগে