
ফিলিস্তিনিদের ভূখণ্ড অবৈধভাবে দখলের পরিণাম ভয়াবহ হতে পারে আগেই ইসরায়েল সরকারকে জানিয়েছিলেন একজন ইসরায়েলি আইনপ্রণেতা। কিন্তু তাঁর কথা বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার কর্ণপাত করেনি বলেই গতকাল শনিবার এমন ভয়াবহ যুদ্ধের সূচনা হয়েছে বলে আল জাজিরাকে জানিয়েছেন তিনি।
হামাস গতকাল ভোরে ইসরায়েলে হাজার হাজার রকেট নিক্ষেপ করে এবং হামাস যোদ্ধারা ইসরায়েলি শহর ও অবৈধ বসতিতে অনুপ্রবেশ করে ত্রিমুখী হামলা শুরু করেন।
এই হামলায় এই পর্যন্ত অন্তত ৬০০ ইসরায়েলি নিহত হয়েছে, যার মধ্যে কয়েক ডজন সৈন্য রয়েছে। অসংখ্য মৃতদেহ রাস্তায় পড়ে আছে। এদিকে, অবরুদ্ধ গাজা ছিটমহলে ইসরায়েলি বোমাবর্ষণে কমপক্ষে ৩১৩ ফিলিস্তিনি নিহত এবং ১ হাজার ৭০০ জনেরও বেশি আহত হয়েছে।
বামপন্থী হাদাশ জোটের নেসেট (ইসরায়েলের আইনসভা) সদস্য ওফার ক্যাসিফ আল জাজিরাকে বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার যদি ফিলিস্তিনিদের প্রতি তার নীতি পরিবর্তন না করে, তবে পরিস্থিতি ভয়াবহ হবে বলে তিনি সতর্ক করেছিলেন। ১২০ সদস্যের নেসেটে হাদাশের চারটি আসন রয়েছে।
ক্যাসিফ বলেন, ‘আমরা নিরীহ বেসামরিক নাগরিকদের ওপর যেকোনো হামলার নিন্দা ও বিরোধিতা করি। অর্থাৎ, আমরা ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর যেকোনো হামলার বিরোধিতা করি। আমাদের অবশ্যই ইসরায়েলের চালানো আগের ভয়ানক আক্রমণ ও অবৈধ ভূমি দখলের বিষয়গুলো সুষ্ঠুভাবে বিশ্লেষণ করতে হবে।
‘আমরা বারবার সতর্ক করেছি। পরিস্থিতি ভয়ানক হতে চলেছে এবং প্রত্যেকেই এর মূল্য দিতে হবে—প্রধানত উভয় পক্ষের নিরীহ নাগরিকদের। দুর্ভাগ্যবশত, ঠিক তা-ই ঘটেছে।’
ক্যাসিফ আরও বলেন, ‘ইসরায়েল সরকার ফ্যাসিবাদী সরকার। ফিলিস্তিনিদের জাতিগতভাবে নির্মূলকে সমর্থন দিয়ে উৎসাহ এবং নেতৃত্ব দেয়। ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নিধন চলছে। ফিলিস্তিনিদের রক্তে এটা স্পষ্টভাবে দেয়ালে লেখা আছে। দুর্ভাগ্যবশত এখন ইসরায়েলিদেরও একই দশা হতে চলেছে।
ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএর মতে, ২০ হাজারের বেশি ফিলিস্তিনি গাজার সীমান্ত অঞ্চল ছেড়ে হামাস-নিয়ন্ত্রিত অঞ্চলের আরও ভেতরে গিয়ে জাতিসংঘের স্কুলগুলোতে আশ্রয় নিয়েছে।
ক্যাসিফ বলেন, ‘নেতানিয়াহু ইসরায়েলের নাগরিকদের মঙ্গল চায় না, অধিকৃত অঞ্চলের ফিলিস্তিনিরা দূরের কথা। তিনি শুধু ক্ষমতায় থাকতে আগ্রহী। মামলা থেকে রেহাই পেতে শুধু জেলের বাইরে থাকতে চায়। এটিই একমাত্র প্রেরণা ও উদ্দেশ্য।’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৯ মিনিট আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৩১ মিনিট আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৬ ঘণ্টা আগে