
ভারত–চীন সীমান্তবর্তী অরুণাচল রাজ্যে সশস্ত্র সংগঠনের সদস্যরা গুলি করে ভূপতিত করেছে ভারতীয় সেনাবাহিনীর অত্যাধুনিক হেলিকপ্টার। গত শুক্রবার ঘটা হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তদন্ত চলাকালে এমনটাই দাবি করেছে উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের দুই সশস্ত্র সংগঠন।
এক যৌথ সংবাদ বিবৃতিতে মণিপুরের দুই জঙ্গি সংগঠন পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) এবং মণিপুর নাগা রেভল্যুশনারি ফ্রন্ট হেলিকপ্টারে হামলার দায় স্বীকার করেছে। তবে ভারতের সেনাবাহিনীর তরফে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
এদিকে, উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডের সশস্ত্র সংগঠন ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ডের (এনএসসিএন) আইজাক মুইভা গোষ্ঠী তাদের দাবিদাওয়া আদায়ে চীনের মধ্যস্থতার দাবি করেছে। সংস্থাটি জানিয়েছে, বিগত ৫০ বছর ধরে চীন নাগাদের অধিকার রক্ষার লড়াইয়ে সহায়তা করছে। নিজেকে এনএসসিএনের প্রধান দাবি করে চীনা কমিউনিস্ট পার্টিকে সহযোগিতা চালিয়ে যাওয়ার অনুরোধ করেছেন ফুন্টিং শিমরাং। নাগা সশস্ত্র সংগঠনের এই বিবৃতির পরিপ্রেক্ষিতে ভারতের নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, ‘চীন যে উত্তর পূর্বাঞ্চলের জঙ্গিদের মদদ জোগায় তার বড় প্রমাণ এই বিবৃতি।’
উল্লেখ্য, গত শুক্রবার অরুণাচলের আপার সিয়াং জেলায় সকাল ১০টা ৪৩ মিনিট নাগাদ ৫ জন আরোহীকে নিয়ে ভারতীয় সেনাবাহিনীর অ্যাডভান্সড লাইট হেলিকপ্টারটি ভেঙে পড়ে। চলতি মাসেই অরুণাচলে আরও একটি সেনা হেলিকপ্টার ভেঙে এক পাইলট মারা যান। আহত হন আরও এক পাইলট। তবে প্রথম হেলিকপ্টার দুর্ঘটনার পর এখনো কেউ নাশকতার দাবি করেননি।

কলকাতায় চিকিৎসা পর্যটনে ধস নামার পর পরিস্থিতি সামাল দিতে এবং রোগীদের নিরাপদ আবাসন নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে কলকাতার বড় হাসপাতালগুলো। বাংলাদেশে দল পাঠানো থেকে শুরু করে সংলগ্ন এলাকার বৈধ হোটেলগুলোর সঙ্গে চুক্তি—হরেক রকমের উদ্যোগ নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের সাগর জেলায় বিষাক্ত মদ পানে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও দশজনেরও বেশি মানুষ।
৩ ঘণ্টা আগে
মাদকসংক্রান্ত অপরাধের দায়ে মিসরের টেলিভিশন উপস্থাপক সারা খলিফাসহ ১১ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদপত্র আল-আহরাম-এর প্রতিবেদনে বলা হয়েছে, তাঁরা একটি অপরাধী চক্রের সদস্য ছিলেন।
৩ ঘণ্টা আগে
নিখোঁজ ছেলেকে মৃত মনে করে ধর্মীয় আচার মেনে শেষকৃত্য সম্পন্ন করেছিল পরিবার। শোকে আচ্ছন্ন পরিবারটি যখন সান্ত্বনা খোঁজার চেষ্টা করছিল, ঠিক তখনই একটি অপ্রত্যাশিত টেলিফোন কল তাঁদের পুরো পৃথিবী বদলে দিল।
৩ ঘণ্টা আগে