
আগামী ৩০ নভেম্বর ভারতীয় অঙ্গরাজ্য তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীকে ভোট দিতে রাজ্যটির ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের জাতীয় কংগ্রেস পার্টির সাবেক প্রধান সোনিয়া গান্ধী।
তেলেঙ্গানার মানুষদের উদ্দেশে এক বক্তব্যে তিনি বলেছেন, ‘তেলেঙ্গানায় আমাদের বোন, ভাই, ছেলে ও মেয়েকে পরিবর্তনের জন্য কংগ্রেসকে ভোট দেওয়ার অনুরোধ করছি।’
২০১৪ সালে অন্ধ্র প্রদেশকে বিভক্ত করে তেলেঙ্গানা রাজ্য সৃষ্টির কথা উল্লেখ করে সোনিয়া দাবি করেন—কংগ্রেস পার্টি রাজ্যটির জনগণের কাছে দেওয়া তাঁর প্রতিশ্রুতি পূরণ করেছে।
এ বিষয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সোনিয়া গান্ধী একটি নতুন রাজ্য গঠনের আশ্বাস দিলে ২০১৪ সালে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়েছিল। সে সময় কংগ্রেসের নেতৃত্বাধীন জোট (ইউপিএ) ভারতের রাষ্ট্রক্ষমতায় ছিল।
তেলেঙ্গানায় কয়েক দশক ধরে চলা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে চন্দ্রশেখর রাও। স্বতন্ত্র রাজ্য হিসেবে আত্মপ্রকাশের পর থেকে এখন পর্যন্ত চন্দ্রশেখরই তেলেঙ্গানায় মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) এই নেতা তৃতীয়বারের মতো রাজ্যটির ক্ষমতায় আসার আশা করছেন। তবে এবারের নির্বাচনে কংগ্রেস রাজ্যটি দখলে নিতে জোরেশোরে প্রচারণা চালাচ্ছে কংগ্রেস, এমনকি বিজেপিও।
নির্বাচন প্রসঙ্গে বলতে গিয়ে সোনিয়া গান্ধী তেলেঙ্গানার জনগণের ভালোবাসা ও সম্মানের জন্য কৃতজ্ঞ জানান। তিনি বলেন, ‘আপনারা আমাকে সোনিয়া আম্মা বলে সম্বোধন করেছেন। আমি সব সময় কৃতজ্ঞ থাকব।’
তিনি আরও বলেন, ‘আমি প্রচারণায় আসতে পারিনি। তবে আপনারা সবাই আমার হৃদয়ের খুব কাছের।’
এবারের নির্বাচনে রাজ্যটি বিজেপি, ক্ষমতাসীন বিআরএস এবং কংগ্রেসের মধ্যে ত্রিমুখী প্রতিযোগিতার সাক্ষী হতে চলেছে। ২০২৪ সালে দেশটির লোকসভা নির্বাচনকে সামনে রেখে তেলেঙ্গানার নির্বাচনকে একটি লিটমাস পরীক্ষার সঙ্গে তুলনা করা হচ্ছে। আগামী ৩ ডিসেম্বর রাজ্যটির নির্বাচনের ফল ঘোষণা করা হবে।
দিল্লিতে বায়ু দূষণের মাত্রা সীমা ছাড়িয়ে যাওয়ায় সোনিয়া গান্ধী সাময়িকভাবে জয়পুরে স্থানান্তরিত হয়েছেন। তিনি শ্বাসকষ্টে ভুগছেন এবং চিকিৎসকেরা তাকে অস্থায়ীভাবে এমন জায়গায় চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন—যেখানে বাতাসের মান ভালো।

দক্ষিণ এশিয়ার চার দেশ—বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মানুষ নিজেদের প্রতিবেশী দেশগুলোকে কীভাবে মূল্যায়ন করে, তা নিয়ে একটি জরিপ পরিচালনা করেছে বিখ্যাত গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার।
২ ঘণ্টা আগে
সৌদি আরবের নেতৃত্বে গঠিত একটি বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটে আনুষ্ঠানিকভাবে ১৩টি দেশ যোগদান করেছে বলে ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এর মাধ্যমে জোটটির প্রাতিষ্ঠানিক ও কার্যক্রমগত আনুষ্ঠানিক সূচনা হলো...
৩ ঘণ্টা আগে
ভারতের সঙ্গে সীমান্তসংক্রান্ত বিরোধের আইনি ভিত্তি হিসেবে বিবেচিত ১৮১৬ সালের ঐতিহাসিক ‘সুগৌলি চুক্তি’র মূল দলিল নেপালের কাছে আছে কি না, তা নিশ্চিত করতে পারছে না দেশটির সরকার। নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি সভায় বক্তব্য...
৪ ঘণ্টা আগে
১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের একটি বিল আটকে দিয়েছেন ফ্রান্সের সর্বোচ্চ আদালত। শুক্রবার (১৪ আগস্ট) দেশটির সাংবিধানিক পরিষদ জানিয়েছে, প্রস্তাবিত আইনটি মতপ্রকাশের স্বাধীনতা ও ব্যক্তিগত গোপনীয়তার অধিকারের ওপর অসামঞ্জস্যপূর্ণ হস্তক্ষেপ করতে পারে।
৪ ঘণ্টা আগে