ঢাকা: প্রখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (১১ জুন) রাতে কলকাতার বাইপাসের একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।
জানা গেছে, লেখকের অবস্থা সংকটপূর্ণ। তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তাঁর বুকের এক্স-রে, সিটি স্ক্যানসহ একাধিক রক্ত পরীক্ষা করা হচ্ছে। শ্বাসকষ্ট থাকায় করোনা সংক্রমণও হতে পারে বলে করানো হচ্ছে করোনা পরীক্ষা।
পরিবার সূত্রে জানা যায়, গত ১০-১২ বছর ধরে ফুসফুসের জটিল রোগ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজে (সিওপিডি) ভুগছেন সমরেশ মজুমদার। এর আগে ২০২১ সালে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন লেখক, সে সময় ভেন্টিলেশনও রাখা হয়েছিল তাকে।
৭৯ বছর বয়সী সমরেশ মজুমদার দুই বাংলার পাঠককে দশকের পর দশক করে বিমুগ্ধ করে রেখেছেন তাঁর লেখনীতে। ১৯৭৬ সালে দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল তাঁর প্রথম উপন্যাস ‘দৌড়’। সেই যাত্রা শুরু, এরপর একে একে সাতকাহন, তেরো পার্বণ, স্বপ্নের বাজার, উজান গঙ্গা, ভিক্টোরিয়ার বাগান, আট কুঠুরি নয় দরজা, অনুরাগ-এর মতো উপন্যাস বাঙালিকে উপহার দিয়েছেন তিনি। তবে পাঠক প্রিয়তার বিচারে তার সেরা সৃষ্টি ‘উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ’-ত্রয়ী উপন্যাস।
এই তিন উপন্যাসের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ‘কালবেলা’। গত শতকের ষাটের দশকে পশ্চিমবঙ্গের নকশাল আন্দোলনকে উপজীব্য করে লেখা এই উপন্যাসটির চলচ্চিত্র রূপায়ণ হয়েছে।
তাঁর লেখালেখির গণ্ডি শুধু গল্প বা উপন্যাসের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। সমকালীন বাংলা ছোটগল্প, ভ্রমণকাহিনি থেকে গোয়েন্দা কাহিনি, কিশোর উপন্যাসের ক্ষেত্রে সমরেশ মজুমদারের সমতুল্য লেখক আধুনিক বাংলা সাহিত্যে খুব বেশি নেই।
সমরেশ মজুমদারের ঝুলিতে পুরস্কারের সংখ্যাও বিপুল। ১৯৮২ সালে আনন্দ পুরস্কার, ১৯৮৪ সালে সাহিত্য একাডেমি পুরস্কার, বঙ্কিম পুরস্কার এবং আইয়াইএমএস পুরস্কার জয় করেছেন সমরেশ মজুমদার।গত ১০-১২ বছর ধরে ফুসফুসের জটিল রোগ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজে (সিওপিডি) ভুগছেন এ সাহিত্যিক। ছবি: সংগৃহীত

মাউন্ট এভারেস্টে আরোহণ করতে গিয়ে ছয় দিন আগে নিখোঁজ হয়েছিলেন এক নেপালি শেরপা। পরিবারের লোকজন ভেবেছিলেন তিনি মারা গেছেন। তাঁরা বাড়িতে অন্ত্যেষ্টিক্রিয়ার আচার-অনুষ্ঠানও পালন করছিলেন...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েল সরকারের মধ্যে হওয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। এদিকে আজ বৃহস্পতিবারও দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সেই সঙ্গে তারা সেখান থেকে সেনা প্রত্যাহার করবে না বলেও জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি রাজনৈতিক হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীকে জড়িয়ে ‘উসকানিমূলক ও আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি পুলিশি অভিযোগ করা হয়েছে। এক আইনজীবী অভিযোগ করেছেন...
৭ ঘণ্টা আগে
এশিয়াজুড়ে শুষ্ক আবহাওয়া কৃষি উৎপাদনে চাপ বাড়াচ্ছে, আর ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে শক্তিশালী এল নিনোর আশঙ্কা খাদ্য সরবরাহ ও মূল্যস্ফীতির উদ্বেগ আরও বাড়িয়েছে। গমের দাম ২০ শতাংশ ও থাই চালের দাম এক মাসে ১৫ শতাংশ বেড়েছে। ভারত, দক্ষিণ-পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়ায় ঝুঁকি বেশি দেখা যাচ্ছে।
৮ ঘণ্টা আগে