
রাতভর প্রবল বর্ষণে জলাবদ্ধ হয়ে পড়েছে কলকাতা। টানা পাঁচ থেকে ছয় ঘণ্টা ধরে মুষলধারে বৃষ্টির ফলে পুরো মহানগরী ডুবে গেছে। শহরের রাস্তাঘাটে কোথাও হাঁটু, কোথাও কোমরপানি। এই জলাবদ্ধ অবস্থায় বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছেন চারজন।
নেতাজিনগরে এক সাইকেল আরোহী বিদ্যুতের খুঁটিতে হাত দিতেই ঝলসে যান। বালিগঞ্জ প্লেসে পানির ওপর ভেসে ওঠে একটি মৃতদেহ। অন্যদিকে বেনিয়াপুকুরে পানি জমে থাকায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। এরই কিছু সময় পর কালিকাপুরে বিদ্যুতের সংস্পর্শে এসে মারা যান এক পথচারী।
পৌরসভা সূত্রে জানা গেছে, মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে কামডহরিতে ৩৩২ মিলিমিটার, যোধপুর পার্কে ২৮৫, কালীঘাটে ২৮০ এবং তপসিয়ায় ২৭৫ মিলিমিটার বৃষ্টিপাত নথিভুক্ত হয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় আরও ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়ে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।
পরিস্থিতি সামাল দিতে রাতভর পৌরসভা, পুলিশ, বিপর্যয় মোকাবিলা দপ্তর ও ফায়ার সার্ভিসের কর্মীরা সড়কে উদ্ধারকাজ চালিয়েছে। বিদ্যুতের তার ছড়িয়ে থাকায় রাস্তাঘাট বিপজ্জনক হয়ে উঠেছে। জলাবদ্ধতার কারণে বহু এলাকায় অ্যাম্বুলেন্স প্রবেশ সম্ভব হচ্ছে না। ফলে আহতদের হাসপাতালে নিতে দেরি হচ্ছে। হাসপাতালগুলোতে বিদ্যুতায়িত রোগীর ভিড় বেড়েছে।

জলাবদ্ধতার কারণে যানবাহন চলাচলও বন্ধ হয়ে গেছে। পানির মধ্যে গাড়ি বিকল হয়ে আটকে থাকতে দেখা গেছে।
এই ভয়াবহ পরিস্থিতি আসন্ন দুর্গাপূজার আনন্দ ম্লান করে দিয়েছে। বহু পূজামণ্ডপ জলমগ্ন হয়ে পড়ায় দর্শনার্থীরা প্রবেশ করতে পারছেন না। আয়োজকেরা বলছেন, এ সময় উৎসবের আমেজ থাকার কথা ছিল, সেখানে নেমে এসেছে আতঙ্ক আর শোকের ছায়া।
বিগত বছরগুলোতে বৃষ্টি হলেও এমন রেকর্ড বৃষ্টি আর বিদ্যুতায়িত হয়ে প্রাণহানির ঘটনা ঘটেনি। পৌরসভা দাবি করছে, তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছিল, কিন্তু এত কম সময়ে এত পানি জমে যাবে তা ধারণার বাইরে ছিল।

যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডাররা ইরান যুদ্ধে অংশগ্রহণের ন্যায্যতা দেখানোর জন্য তথাকথিত ‘শেষ যুগ’ সম্পর্কিত উগ্র খ্রিষ্টধর্মীয় বক্তব্য ব্যবহার করছেন। সোজা কথায় একটি ধর্মযুদ্ধের আবহ তৈরির চেষ্টা করছেন মার্কিন কর্তারা। একটি ওয়াচডগ গ্রুপের কাছে এমনই অভিযোগ করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস বা বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ঘোষণা দিয়েছে, তারা অঞ্চলজুড়ে ইসরায়েলি ও মার্কিন লক্ষ্যবস্তুতে চলমান ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’-এর ১৭তম ধাপ সম্পন্ন করেছে। গতকাল বুধবার এক বিবৃতিতে এই ঘোষণা দেয় তারা। তেল আবিব ও ওয়াশিংটনের পক্ষ থেকে ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে...
৪ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের যুদ্ধে ভারতের ক্যালিব্রেটেড বা হিসাব-কিতাব করা অবস্থানকে নাড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কার উপকূলের কাছে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানি যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনা। এতে নয়াদিল্লির সরকার চাপে পড়তে পারে বলে মনে করছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।
৪ ঘণ্টা আগে
নজিরবিহীন তরুণ নেতৃত্বাধীন আন্দোলনের মুখে নেপালের তৎকালীন প্রধানমন্ত্রীর পদত্যাগের প্রায় ছয় মাস পর দেশটিতে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। এই নির্বাচন বর্তমানে প্রতিষ্ঠিত পুরোনো রাজনৈতিক শক্তি এবং একটি শক্তিশালী যুব আন্দোলনের মধ্যে এক উচ্চ ঝুঁকিপূর্ণ লড়াইয়ে পরিণত হয়েছে।
৫ ঘণ্টা আগে