ভারতের হুগলি জেলায় ডাকাতি করতে গিয়ে ব্যতিক্রম এক কাণ্ড ঘটাল ডাকাতেরা। শুক্রবার ভোর রাতে ডাকাতির উদ্দেশ্যে একটি বাড়িতে প্রবেশ করে তাঁরা গৃহকর্ত্রীকে কোনো মারধর না করে বরং খোশগল্প করে মূল্যবান সামগ্রী নিয়ে গেছে।
এ বিষয়ে শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজ জানিয়েছে, হুগলি জেলার নলডাঙ্গা এলাকার ওই বাড়িটিতে একাই থাকতেন ৬৮ বছর বয়সী গৃহকর্ত্রী রেনু পাল। তাঁর স্বামী মারা গেছেন। দুই মেয়ের মধ্যে একজন থাকেন হুগলি জেলারই ওলাইচণ্ডীতলায়, অন্যজন মুম্বাইয়ে।
সম্প্রতি মুম্বাইয়ে অবস্থিত ছোট মেয়ের বাড়িতে দুই মাস থেকে গত সোমবার বাড়ি ফিরেছিলেন রেনু। শুক্রবার ভোর রাতে ঘুম থেকে উঠে তিনি বাথরুমে গিয়েছিলেন। কিন্তু বেরিয়ে দেখেন, ঘরে বসে আছে চার যুবক। তাদের সবার মাথায় বেল্টের মধ্যে টর্চ লাগানো।
রেনুকে দেখেই ডাকাতেরা তাঁকে নির্দেশ দেয় যেন তিনি কোনো চিৎকার না করেন। পরে তাঁর হাত-পা বেঁধে শরীর থেকে সোনার সব গয়না খুলে নেয় ডাকাতেরা। চাবি নিয়ে আলমারি খুলে পেনশনের ৩৫ হাজার টাকাও নিয়ে নেয় তারা। এরপর ঘরের মূল্যবান জিনিসপত্র খুঁজতে গিয়ে পুরো বাড়ি ওলট-পালট করে। প্রায় ৪৫ মিনিট ধরে ডাকাতিটি সংঘটিত হয়।
রেনু জানান, ডাকাতদের সবার বয়স ২২ থেকে ২৪ বছরের মধ্যে। সবাই নেশাগ্রস্ত ছিল। ডাকাতি করার ফাঁকে ফাঁকে রেনুকে পারিবারিক নানা বিষয়ে প্রশ্ন করছিল তারা। স্বামী কি করতেন, কবে মারা গেছেন, মেয়েরা কোথায় থাকে, কী করে—মূলত এসবই ছিল প্রশ্ন।
রেনু বলেন, ‘একজন তো ঘুমিয়েও পড়েছিল।’
ঘনবসতিপূর্ণ একটি এলাকায় এমন ডাকাতির ঘটনায় স্থানীয়রা অবাক। অভিযোগ পেয়ে ইতিমধ্যে এই ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আদালত যে জরুরি ক্ষমতার আওতায় শুল্ক আরোপের পথ আটকে দিয়েছে, তার পরিবর্তে তিনি অন্য আইনি পন্থা ব্যবহার করবেন—যেগুলো থেকে আরও বেশি রাজস্ব আদায় সম্ভব হতে পারে।
২ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাতে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তথ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে ইরানের শাসন পরিবর্তনের প্রচেষ্টাও এই...
৩ ঘণ্টা আগে
গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
৪ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
৫ ঘণ্টা আগে