ভারতের ঝাড়খন্ড রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে দেশটির আর্থিক দুর্নীতির তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)। আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে তাঁকে বেআইনি কয়লা খনি কেলেঙ্কারির তদন্তকারী কর্মকর্তাদের কাছে রাজ্যের রাজধানী রাঁচিতে হাজিরা হতে বলা হয়েছে।
গত আগস্টে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে বিধায়ক হওয়ার অযোগ্য বলে ঘোষণা করে ভারতের নির্বাচন কমিশন। অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার করে কয়লা উত্তোলন করার অভিযোগে দায়ের করা একটি মামলায় তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়।
সে সময় নির্বাচন কমিশন জানিয়েছিল, হেমন্ত সরেন নিজ ক্ষমতার অপব্যবহার করে সরকারি চুক্তিকে নিজ নামে করে নিয়েছেন। এই বিষয়ে তাঁর বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছে। রাজ্যের গভর্নর রমেশ বৈশ নির্বাচন কমিশনের মন্তব্যকে পরীক্ষা করে দেখেছেন এবং হেমন্ত সরেনকে এই বিষয়ে শিগগিরই অবহিত করা হবে বলেও জানিয়েছে একটি সূত্র। তবে, এই দফায় তাঁকে বিধায়ক হওয়ার অযোগ্য বলে ঘোষণা করা হলেও তাঁকে পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অযোগ্য ঘোষণা করা হয়নি।
এরই মধ্যে হেমন্ত সরেনের ঘনিষ্ঠ পঙ্কজ মিশ্রা, বাচ্চু যাদব ও প্রেম প্রকাশকে গ্রেপ্তার করেছে ইডি। তাঁদের ব্যাংকে ১১ কোটি ৮৮ লাখ রুপি পাওয়া গেয়ে। কয়লা খনি কেলেঙ্কারির তদন্তে মুখ্যমন্ত্রীর নাম জড়িয়ে পড়ায় ঝাড়খন্ডে নতুন করে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে।
তবে হেমন্ত সরেনের ঘনিষ্ঠজনের অভিযোগ, বিজেপি প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করতেই ইডির অপব্যবহার হচ্ছে। অন্যদিকে, বিজেপির পাল্টা দাবি—যথেষ্ট তথ্য প্রমাণ হাত পেয়েই তদন্তকারীরা মুখ্যমন্ত্রীকে তলব করেছে। উল্লেখ্য, সরেন-ঘনিষ্ঠ পঙ্কজ মিশ্রার বাড়ি থেকে মুখ্যমন্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট সংশ্লিষ্ট কাগজপত্র উদ্ধার হয়েছে বলে ইডি দাবি করেছে।

চার বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধের অবসান নিয়ে বৈঠক করতে যুক্তরাষ্ট্রের দূত হিসেবে রাশিয়ায় গেছেন জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। স্থানীয় সময় শনিবার ক্রেমলিনে তাঁদের সঙ্গে বৈঠকে বসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
২ ঘণ্টা আগে
ইরানে জ্বালানিবাহী একটি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ খবর জানিয়েছে। আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, স্থানীয় সময় গতকাল শনিবার দেশটির পশ্চিমে হামেদান-সানান্দাজ মহাসড়কে সড়ক দুর্ঘটনার শিকার হয় ট্যাংকারটি। এরপর ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটে।
৩ ঘণ্টা আগে
মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো ৫০ জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বেসামরিক কর্মচারীর ওপর লাই ডিটেক্টর বা পলিগ্রাফ পরীক্ষা চালিয়েছে পেন্টাগন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধসংক্রান্ত গোপন সামরিক তথ্য সংবাদমাধ্যমে ফাঁস হওয়ার বিষয়টি তদন্ত করতেই এ পরীক্ষা চালানো হয়েছে...
১৪ ঘণ্টা আগে
ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ধ্বংসের দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। আজ শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এমন দাবি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ওই বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, পারস্য সাগরে টহলরত মার্কিন নৌবাহিনীর একটি বিমানবাহী রণতরী এবং একটি গাইডেড-মিসাইল
১৬ ঘণ্টা আগে