
দুর্গাপূজার আগে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার বিকেলে তাঁর শিলিগুড়ি পৌঁছানোর কথা রয়েছে। আগামীকাল বুধবার ডুয়ার্সে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী চা-শ্রমিকদের হাতে জমির পাট্টা তুলে দেবেন।
উল্লেখ্য, জমির পাট্টা হলো একটি সরকারি নথি বা দলিল, যা নির্দিষ্ট শর্তে কোনো ব্যক্তিকে জমি চাষ বা ব্যবহারের জন্য প্রদান করা হয় এবং এটি জমির মালিকানা বা স্বত্বের প্রমাণপত্র হিসেবে কাজ করে।
জানা গেছে, ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের আটজন শ্রমিককে মুখ্যমন্ত্রী সরাসরি মঞ্চ থেকে পাট্টা প্রদান করবেন। এ ছাড়া বাকি শ্রমিকদেরও ওই দিনই জমির পাট্টা হস্তান্তর করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। তৃণমূল একে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করছে। মাটিয়ালি ব্লকের তৃণমূল সভানেত্রী স্নোমিতা কালান্দি বলেন, ‘শ্রমিকদের জমির অধিকার নিশ্চিত করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন, তা শ্রমিক সমাজকে আত্মবিশ্বাসী করবে।’
শ্রমিক ইউনিয়নের নেতারাও বলছেন, পাট্টা হাতে এলে শ্রমিক পরিবারগুলো সরকারি প্রকল্পের সুবিধা পেতে আরও স্বচ্ছন্দ হবে।
উচ্ছ্বসিত শ্রমিকেরাও। স্থানীয় শ্রমিক লক্ষ্মী মুন্ডা বলেন, ‘অনেক দিনের স্বপ্ন ছিল নিজের জমিতে ঘর তৈরি করার। মুখ্যমন্ত্রীর হাত থেকে সেই কাগজ পেলে আমরা আর ভাসমান থাকব না।’ অঞ্জলি সাবাররা নামের আরও এক শ্রমিক বলেন, ‘এত বছর চা-বাগানে শ্রম দিয়ে এসেছি, কিন্তু মাথা গোঁজার ঠাঁই ছিল না। এবার সেটি হবে।’
তবে, বিজেপি একে কেবলই একটি স্টান্ট বলে আখ্যা দিচ্ছে। তাদের ভাষ্য—সামনে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। উত্তরবঙ্গ বরাবরই রাজনৈতিক দিক থেকে সংবেদনশীল। এই অঞ্চলে বিজেপির অবস্থান শক্ত। ফলে জমির পাট্টা দিয়ে শ্রমিকদের কাছে জনপ্রিয় হতে চাইছে তৃণমূল।
বিরোধীরা বলছে, ‘মুখ্যমন্ত্রী প্রতি নির্বাচনেই চা-বাগানের শ্রমিকদের নানা প্রতিশ্রুতি দেন, কিন্তু বাস্তবে কতটা পূরণ হয়?’ একই কথা বলছে কংগ্রেসও। তাদের অভিযোগ, জমির পাট্টা বিতরণ আসলে একধরনের নির্বাচনী প্রচার। শ্রমিক ভোটারদের টানতেই এই পদক্ষেপ নিলেন মমতা।
বিশ্লেষকদের মতে, জমির পাট্টা দেওয়া নিঃসন্দেহে শ্রমিকদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। কিন্তু এই পদক্ষেপের রাজনৈতিক তাৎপর্য অস্বীকার করার সুযোগ নেই। কারণ সময়টা নির্বাচনের আগে। গত কয়েক মাস ধরেই মুখ্যমন্ত্রী জেলার পর জেলায় প্রশাসনিক সভা করছেন। সব জায়গায়ই বিভিন্ন ধরনের সরকারি পরিষেবা বিলি করে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরির চেষ্টা করা হচ্ছে।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করেই জানেন, উত্তরবঙ্গের প্রতিটি আসন আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ। আর এই অঞ্চলের শ্রমিক সমাজ সংখ্যায় অনেক বেশি। এখানে আসন পেতে হলে ফলে তাঁদের আস্থা অর্জন ছাড়া উপায় নেই।

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে সেগুলো কীভাবে বিধ্বস্ত হলো এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য তারা দেয়নি।
৩৩ মিনিট আগে
ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
৩ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে