ভারতের নাগাল্যান্ড রাজ্যে বিধানসভা ভোটের এক বছর আগে ফের বড় ধরনের দলবদলের ঘটনা ঘটল। নাগা পিপলস ফ্রন্ট (এনপিএফ) দলের ২১ জন বিধায়ক যোগ দিলেন মুখ্যমন্ত্রী নেফু রিও’র ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (এনডিপিপি) দলে। ফলে বর্তমানে এনপিএফ’র বিধায়ক সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪। আর নাগাল্যান্ড বিধানসভায় এনডিপিপি দলের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল ৪২। তবে রাজ্যের সমস্ত বিধায়কই শাসক জোটে রয়েছেন। এখানে কোনো বিরোধী দল নেই।
গত বৃহস্পতিবার এনপিএফ সভাপতি শুরহোজেলি লিজিয়েৎসু ঘোষণা করেন যে তাঁর দল আগামী বছরের শুরুর দিকে অনুষ্ঠিত হতে চলা বিধানসভা নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। এরপরই দলের ২১ বিধায়ক দলবদল করে নাম লেখালেন মুখ্যমন্ত্রী নাইফিউ রিওর এনডিপিপিতে।
গত বিধানসভা নির্বাচনে এনপিএফ পেয়েছিল সবচেয়ে বেশি আসন, ২৫ টি। কিন্তু বিজেপির ১২ সদস্যের সমর্থনে এনডিপিপি সরকার পরিচালনা করছে।
এদিকে এনপিএফ বিধায়কদের দলবদল প্রসঙ্গে এনডিপিপি মুখপাত্র মেরেন্তোশি আর জামির বলেন, ‘আমাদের মুখ্যমন্ত্রী নাইফিউ রিওর নেতৃত্বকে শক্তিশালী করার জন্য ২১ জন বিধায়ক এনডিপিপিতে যোগ দিয়েছেন। এটি সরকারকে শক্তিশালী করবে এবং রাজনৈতিক ইস্যুতে দ্রুত নিষ্পত্তির জন্য আমাদের সংকল্পকেও আরও শক্তিশালী করবে।’

কলকাতায় চিকিৎসা পর্যটনে ধস নামার পর পরিস্থিতি সামাল দিতে এবং রোগীদের নিরাপদ আবাসন নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে কলকাতার বড় হাসপাতালগুলো। বাংলাদেশে দল পাঠানো থেকে শুরু করে সংলগ্ন এলাকার বৈধ হোটেলগুলোর সঙ্গে চুক্তি—হরেক রকমের উদ্যোগ নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের সাগর জেলায় বিষাক্ত মদ পানে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও দশজনেরও বেশি মানুষ।
৩ ঘণ্টা আগে
মাদকসংক্রান্ত অপরাধের দায়ে মিসরের টেলিভিশন উপস্থাপক সারা খলিফাসহ ১১ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদপত্র আল-আহরাম-এর প্রতিবেদনে বলা হয়েছে, তাঁরা একটি অপরাধী চক্রের সদস্য ছিলেন।
৩ ঘণ্টা আগে
নিখোঁজ ছেলেকে মৃত মনে করে ধর্মীয় আচার মেনে শেষকৃত্য সম্পন্ন করেছিল পরিবার। শোকে আচ্ছন্ন পরিবারটি যখন সান্ত্বনা খোঁজার চেষ্টা করছিল, ঠিক তখনই একটি অপ্রত্যাশিত টেলিফোন কল তাঁদের পুরো পৃথিবী বদলে দিল।
৩ ঘণ্টা আগে