
ভারতের উত্তর প্রদেশের মোরাদাবাদ শহরের একটি অভিজাত এলাকায় নতুন বাড়ি কিনেছিলেন এক মুসলিম চিকিৎসক দম্পতি। কিন্তু স্থানীয় হিন্দু প্রতিবেশীদের তীব্র বিরোধিতার মুখে সেই বাড়িতে উঠতে পারেননি তাঁরা। প্রতিবেশীরা দাবি করেন, এলাকাটি হিন্দু অধ্যুষিত। যেখানে ৪০০-এর বেশি হিন্দু পরিবারের বসবাস। তাই তাঁরা অন্য সম্প্রদায়ের কাউকে সেখানে থাকতে দিতে চান না।
শুক্রবার বৃটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়। ভিডিওতে মেঘা অরোরা নামে একজন প্রতিবেশীকে বলতে শোনা যায়, ‘আমাদের মন্দিরের সামনে মুসলিম পরিবারকে থাকতে দেওয়া যায় না। এটি আমাদের নারীদের জন্যও একটি নিরাপত্তার প্রশ্ন।’
ওই বাড়িটির আগের মালিক ড. অশোক বাজাজ জানিয়েছেন, সমঝোতার মাধ্যমেই সিদ্ধান্ত হয়েছে। মুসলিম দম্পতি ওই বাড়িটি এখন একটি হিন্দু পরিবারের কাছে পুনরায় বিক্রি করবেন।
ড. অশোক বাজাজ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই ঘটনায় বোঝা যায়, আমাদের শহরের পরিবেশও বদলে যাচ্ছে। আমি কখনোই এমনটা আশা করিনি।’
ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও নীতিশাস্ত্রের অধ্যাপক তানভীর আইজাজ বিবিসিকে বলেছেন, ‘ধর্মীয় মেরুকরণ এখন গ্রাম থেকে শহরেও শেকড় গাড়ছে। এটি সম্পূর্ণ সংবিধানবিরোধী এবং একটি মানুষের মৌলিক অধিকারের লঙ্ঘন।’
বিষয়টি জানাজানির পর সামাজিক মাধ্যমে অনেকেই নিন্দা করেছেন। ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সাংসদ জন ব্রিটাস এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বলেছেন, ‘‘আমরা সবসময় ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য’ নিয়ে গর্ব করি। কিন্তু এমন ঘটনার জন্য আমাদের লজ্জিত হওয়া উচিত।’’
কমেডিয়ান আকাশ বন্দ্যোপাধ্যায় হ্যাশ ট্যাগ ব্যবহার করে লিখেছেন, ‘#নতুনভারতে, স্বাগতম। একজন চিকিৎসক আরেকজন চিকিৎসকের কাছে তাঁর বাড়ি বিক্রি করেছেন... এর জন্য কেন প্রতিবাদ বা উত্তেজনার সৃষ্টি হবে?’
তবে অধ্যাপক আইজাজ আশাবাদী, সময়ের সঙ্গে পরিবর্তন আসবে। তিনি বলেন, ‘হিন্দু ধর্ম, বহু সংস্কৃতির উপর ভিত্তি করে তৈরি। বেশিরভাগ মানুষই জানেন, ঘৃণা তাঁদের ধর্মের বিরুদ্ধে। এটাই আমাদের আশার জায়গা।’
ভারতে ধর্মীয় সংখ্যালঘুরা, বিশেষত মুসলিমরা বহু বছর ধরে বৈষম্যের শিকার। বিজেপি শাসনামলে এ ধরনের ঘটনা আরও বেড়েছে বলে অভিযোগ মানবাধিকার সংস্থাগুলোর। মোরাদাবাদের এই ঘটনাটি কেবল একটি বাড়ি বিক্রি নয়, বরং ভারতে বাড়তে থাকা ধর্মীয় অসহিষ্ণুতার একটি জ্বলন্ত উদাহরণ, যা সংবিধানের মৌলিক মূল্যবোধকেও চ্যালেঞ্জ করে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ব্রিকস সম্মেলনে অংশ নিতে নয়াদিল্লি সফর করবেন কি না—এই বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ)। গতকাল মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল
১ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের বিরুদ্ধে যুক্তরাজ্যের নেতৃত্বে নতুন নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কোনো আপত্তি জানায়নি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এবং পশ্চিমা কূটনীতিকরা এ তথ্য জানিয়েছেন। মার্কিন সংবাদমাদ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
দুই প্রতিবেশীর বাণিজ্য যুদ্ধ আরও তীব্র হয়েছে। কানাডা মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করার পরই দেশটির মদ, দুগ্ধজাত পণ্য ও মোটরসাইকেলসহ একঝাঁক পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারি করছে যুক্তরাষ্ট্র।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ফোনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, তিনি ইউক্রেনের যুদ্ধ দ্রুত শেষ করতে চান। যুদ্ধ দ্রুত শেষ হলে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক পুরোপুরি পুনরুদ্ধারের সুযোগ তৈরি হবে বলেও জানিয়েছেন তিনি। ক্রেমলিন এ তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগে