ভারতের মিজোরাম রাজ্যে পাথর খনিতে কাজ করতে গিয়ে ভূমিধসে অন্তত ৮ জন বিহারি শ্রমিক নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন অন্তত আরও ৪ জন। গত সোমবার ধসে পড়া সেই পাথর কেয়ারি থেকে ওই ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়।
ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এক বিবৃতিতে বলেছে, ‘উদ্ধারকৃত মরদেহগুলোর পরিচয় শনাক্ত করা হবে। অনুসন্ধান অভিযান এখনো চলছে এবং নিখোঁজদের খুঁজে না পাওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।’ গত সোমবার মিজোরামের ওই পাথর খনিটিতে আটকা পড়েন ১৩ শ্রমিক।
স্থানীয়রা জানিয়েছে, মিজোরামের নাথিয়াল জেলার মাউদারহ এলাকার একটি বেসরকারি মালিকানার কয়লাখনিতে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় শ্রমিকেরা মাত্র তাদের দুপুরের খাবার শেষ করে ফিরছিলেন। প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছে, শ্রমিকদের সঙ্গে ৫টি এক্সক্যাভেটর, বেশ কয়েকটি ড্রিল মেশিনও শ্রমিকদের সঙ্গে চাপা পড়েছে।
নাথিয়ালের জেলা প্রশাসক আর লালরেমসাঙা জানান, দৈনিক মজুরির ভিত্তিতে শ্রমিক হিসেবে সোমবার বিকেলে পাথর খনিতে কাজ করছিলেন ১৩ জন শ্রমিক। হঠাৎই ভূমি ধস নামে। ১ জন প্রাণে বাঁচতে সক্ষম হলেও বাকিরা আটকা পড়েন। খবর পেয়েই শুরু হয় উদ্ধার কাজ। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর জওয়ানরা উদ্ধার কাজ চালাচ্ছেন। এখনো পর্যন্ত ৮ জনের দেহ উদ্ধার হলেও বাকি ৪ জন নিখোঁজ রয়েছেন।

কলকাতায় চিকিৎসা পর্যটনে ধস নামার পর পরিস্থিতি সামাল দিতে এবং রোগীদের নিরাপদ আবাসন নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে কলকাতার বড় হাসপাতালগুলো। বাংলাদেশে দল পাঠানো থেকে শুরু করে সংলগ্ন এলাকার বৈধ হোটেলগুলোর সঙ্গে চুক্তি—হরেক রকমের উদ্যোগ নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
১১ মিনিট আগে
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের সাগর জেলায় বিষাক্ত মদ পানে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও দশজনেরও বেশি মানুষ।
৩৭ মিনিট আগে
মাদকসংক্রান্ত অপরাধের দায়ে মিসরের টেলিভিশন উপস্থাপক সারা খলিফাসহ ১১ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদপত্র আল-আহরাম-এর প্রতিবেদনে বলা হয়েছে, তাঁরা একটি অপরাধী চক্রের সদস্য ছিলেন।
৪৩ মিনিট আগে
নিখোঁজ ছেলেকে মৃত মনে করে ধর্মীয় আচার মেনে শেষকৃত্য সম্পন্ন করেছিল পরিবার। শোকে আচ্ছন্ন পরিবারটি যখন সান্ত্বনা খোঁজার চেষ্টা করছিল, ঠিক তখনই একটি অপ্রত্যাশিত টেলিফোন কল তাঁদের পুরো পৃথিবী বদলে দিল।
১ ঘণ্টা আগে