
দুবাই বিমানবন্দরে পাঁচ ঘণ্টা ধরে দাঁড়িয়ে থাকা একটি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইটে এসি বন্ধ থাকায় প্রচণ্ড গরমে চরম দুর্ভোগে পড়তে হয়েছে যাত্রীদের। তাঁদের শেয়ার করা ভিডিও ও ছবিতে দেখা গেছে, উড়োজাহাজের ভিতর শিশু ও বয়স্করাও গরমের অস্বস্তিতে ঘেমে কষ্ট পাচ্ছেন।
গত শুক্রবার দুবাই থেকে ভারতের রাজস্থানের জয়পুরগামী আইএক্স–১৯৬ নম্বর ফ্লাইটে এ ঘটনা ঘটে। যান্ত্রিক ত্রুটির কারণে উড়োজাহাজটি নির্ধারিত সময় সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে উড়তে পারেনি এবং প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বের পর রাত ১২টা ৪৫ মিনিটে উড্ডয়ন করে।
যাত্রীদের অভিযোগ, বাইরে তাপমাত্রা ছিল প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস। এমন গরমে এসিবিহীন উড়োজাহাজে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে অনেক বয়স্ক যাত্রীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। যাত্রীরা আরও অভিযোগ করেছেন, এ সময় পর্যাপ্ত পানিও সরবরাহ করা হয়নি।
ভুক্তভোগী যাত্রীরা এ ঘটনায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কর্তৃপক্ষ এবং ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (ডিজিসিএ) কাছে জবাবদিহি ও ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

মার্কিন তেল কোম্পানি নর্থ আমেরিকান ব্লু এনার্জি পার্টনার্স (এনএবিইপি) ভেনেজুয়েলার এমন কয়েকটি তেলক্ষেত্রের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে, যেগুলো আগে কয়েকটি চীনা কোম্পানি ও একটি রুশ প্রতিষ্ঠান পরিচালনা করত। স্থানীয় সময় গতকাল সোমবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন দুই মার্কিন...
২ ঘণ্টা আগে
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হয়েছে। এর মাত্র কয়েক দিন পরই নয়াদিল্লিতে আবারও বৈঠকে বসতে যাচ্ছেন দুই নেতা। এর মধ্যেই রাশিয়া ভারতের সামনে নতুন করে বড় ধরনের প্রতিরক্ষা প্রস্তাব তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে।
৩ ঘণ্টা আগে
নেপাল ও চীনের সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে দুই দেশে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নেপালে ৯৮৭ জন এবং চীনের তিব্বত অঞ্চলে ১৬ জন মারা গেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন–এর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় আজ মঙ্গলবার ৯ জন নিহত এবং প্রায় ডজন খানেকের বেশি মানুষ আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। কিয়েভে রুশ হামলার এটি টানা ষষ্ঠ দিন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে