
ভয়াবহ বন্যার কবলে ভারতের হিমাচল প্রদেশ। কয়েক দিনের ভারী বৃষ্টিতে তৈরি হয়েছে এ বন্যা পরিস্থিতি। সবশেষ পাওয়া খবর পর্যন্ত তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৯ জন। তবে, এই সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রবল বন্যায় প্লাবিত হয়েছে বাড়ি-ঘর, রাস্তাঘাট, হাসপাতালসহ বহু স্থাপনা। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু অবকাঠামো, ভেঙে গেছে রাস্তাঘাট। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশ কিছু এলাকা। ফলে ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। রাজ্যজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। ভারী বর্ষণে কিছু কিছু এলাকায় ভূমিধসের ঘটনাও ঘটেছে। ভারী বৃষ্টিপাত এবং ভূমিধসের কারণে বন্ধ কিতারপুর-মানালি জাতীয় সড়ক। যার প্রভাব পড়েছে যান চলাচলে। পরিস্থিতি এতই ভয়াবহ যে বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।
এদিকে, রাজ্যের বিপাশা নদীর জলস্তরও বিপৎসীমার ওপর দিয়ে বইছে বলে জানা গেছে। ফলে, পান্ডোহ এবং লারজি বাঁধ থেকে জল ছাড়া হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে লারজি ও দাহর জলবিদ্যুৎ প্রকল্পের বিদ্যুৎ উৎপাদন আপাতত বন্ধ রাখা হয়েছে।
খুব শিগগিরই বন্যা পরিস্থিতির উন্নতি হবে না বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টিপাত কমার কোনো সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে। নিচু জায়গার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতিকূল আবহাওয়া ও ভাঙা রাস্তাঘাট উপেক্ষা করেই চলছে উদ্ধার তৎপরতা। প্রশাসন এবং রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী ‘যুদ্ধকালীন তৎপরতায়’ উদ্ধারকাজ চালাচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কিছু সংবাদমাধ্যম।

১৯৭৬ সালের ঐতিহাসিক এন্টেবে বিমানবন্দর জিম্মি উদ্ধার অভিযানে নিহত ইসরায়েলি সেনা কমান্ডার ও বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বড় ভাই ইয়োনাতান নেতানিয়াহুর একটি ব্রোঞ্জের ভাস্কর্য উন্মোচন করেছে উগান্ডা। এন্টেবে সামরিক অভিযানের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজধানী কামপালা থেকে প্রায়...
৩৭ মিনিট আগে
ক্যালিফোর্নিয়ার ১৪ নম্বর ইস্ট বে সংসদীয় আসনের এই বিশেষ নির্বাচনে আয়েশা ওয়াহাব তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী মেলিসা হার্নান্দেজকে পরাজিত করেন। যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর গত এপ্রিলে ওই আসনের তৎকালীন কংগ্রেস সদস্য এরিক সোয়ালওয়েল পদত্যাগ করায় এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগে
বাড়ির কাজ করে না আনায় ছয় বছর বয়সী এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনার পর স্কুলেই লুটিয়ে পড়ে শিশুটির মৃত্যু হয়। ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমে একটি বেসরকারি স্কুলে এ ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি বোর্ডিং হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশি নাগরিকসহ অন্তত নয়জনের মৃত্যুর পর স্থানীয় পর্যটন খাতে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনার পর কলকাতায় অবস্থানরত অনেক বাংলাদেশি পর্যটক তাঁদের নির্ধারিত সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশ
৪ ঘণ্টা আগে