বিশ্বের অন্তত ৫০টি দেশ থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠাচ্ছে পোল্যান্ড। মূলত আরও ইউরোপীয় ইউনিয়নঘেঁষা হতে, দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও উন্নত করতে এবং বর্তমান চ্যালেঞ্জিং সময় মোকাবিলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, এই ৫০ রাষ্ট্রদূতকে পোল্যান্ডের পূর্ববর্তী ডানপন্থী সরকার নিয়োগ দিয়েছিল। কিন্তু নতুন সরকার এসে পূর্ববর্তী সরকারের সেই সিদ্ধান্ত বদলে নিয়ে নতুন করে এসব দেশে রাষ্ট্রদূত পাঠানোর পরিকল্পনা করেছে।
পোলিশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘এই দূত পরিবর্তনের বিষয়টি খুবই প্রয়োজনীয় এবং পোল্যান্ড যে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, তা মোকাবিলা করতে একটি উত্তম ও পেশাদার দৃষ্টিভঙ্গির পররাষ্ট্রনীতি বাস্তবায়ন জরুরি।’
এ বিষয়ে পোল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী দোনাল্দ দুস্ক বলেছিলেন, প্রতিবেশী ইউক্রেন যখন রাশিয়ার বিরুদ্ধে একটি পূর্ণাঙ্গ আগ্রাসনের মোকাবিলা করছে, তখন অনুগত দূতমণ্ডলী থাকা খুবই গুরুত্বপূর্ণ।’ এ সময় তিনি জোর দিয়ে বলেন, তাঁর সরকারের এই সিদ্ধান্ত পূর্ববর্তী সরকারের প্রতি কোনো প্রতিশোধ নয়।
গত বছরের ডিসেম্বর পর্যন্ত পোল্যান্ড শাসন করেছে ডানপন্থী পূর্ববর্তী সরকার। টানা আট বছর দেশটির শাসনক্ষমতায় ছিল তাঁরা। কিন্তু সে বছর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে তিনটি বিরোধী দলের সমন্বয়ে গঠিত জোট জয়লাভ করে এবং দোনাল্দ দুস্ক পোল্যান্ডের প্রধানমন্ত্রী হন।
পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়নি কোন কোন দেশে রাষ্ট্রদূত পরিবর্তন করা হবে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী রাদেক শিকরস্কির কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনিও নির্দিষ্ট করে কিছু বলেননি। তবে মন্ত্রণালয় জানিয়েছে, এরই মধ্যে রাষ্ট্রদূত পরিবর্তনের কার্যক্রম শুরু হয়ে গেছে।
তবে বার্তা সংস্থা এপিরে এক প্রতিবেদনে বলা হয়েছে, পোলিশ সরকারের এই পদক্ষেপ দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেই দুদা আটকে দিতে পারেন। কারণ, তিনি পূর্ববর্তী সরকারের অনুসারী এবং বর্তমান প্রধানমন্ত্রী দোনাল্দ দুস্কের কড়া সমালোচক। যদি দুদা সরকারের পরিকল্পনা অনুমোদন না করেন, সে ক্ষেত্রে রাষ্ট্রদূত ফিরিয়ে নেওয়ার পর তাঁদের জায়গায় শার্জ দ্য অ্যাফেয়ার্স দায়িত্ব পালন করবেন।

সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
৮ ঘণ্টা আগে
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মাদক সিন্ডিকেট পরিচালনা করতেন খুশনুমা আনসারি ওরফে নেহা। তিনি দিনে বিউটি পারলার পরিচালনা করলেও রাতে তিনি ‘ম্যাডাম জেহের’ নামে গ্যাংয়ের অবৈধ কর্মকাণ্ড সামলাতেন। আর সঙ্গী এবং গ্যাংয়ের অন্যতম অস্ত্র সরবরাহকারী ছিলেন ববি কবুতর।
৯ ঘণ্টা আগে
সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগে ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের গ্রেপ্তারের পর মুখ খুলেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। আজ এক বিবৃতিতে রাজা জানিয়েছেন, এই ঘটনার ‘পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও যথাযথ আইনি প্রক্রিয়া’ সম্পন্ন হতে হবে।
১১ ঘণ্টা আগে