ভারত আয়োজিত ভার্চুয়াল জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল রোববার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চ্যানেল রসিয়া-১-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত সেপ্টেম্বরে নয়াদিল্লিতে আয়োজিত জি-২০ শীর্ষ সম্মেলনে সশরীরে অংশ নেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বুধবার জি-২০-এর ভার্চুয়াল সম্মেলনের আয়োজন করা হবে। ভ্লাদিমির পুতিন এ সম্মেলনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। দীর্ঘদিন পর রাশিয়ার প্রেসিডেন্ট পশ্চিমা নেতাদের নিয়ে কোনো আয়োজনে অংশ নিতে যাচ্ছেন।
এদিকে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে আয়োজিত এশিয়া-প্যাসিফিক ইকোনমিক করপোরেশন (অ্যাপেক) শীর্ষ সম্মেলনে আমন্ত্রিত ছিলেন না পুতিন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দূত ও অ্যাপেকের জ্যেষ্ঠ কর্মকর্তা মারাত বেরদিয়েভ বলেন, যুক্তরাষ্ট্র বলেছে, আয়োজক হিসেবে তারা নিষেধাজ্ঞার আওতায় থাকা কয়েকজন নেতাকে আমন্ত্রণ জানাচ্ছে না।
গত অক্টোবরে পুতিন চীনের বেল্ট অ্যান্ড রোড (বিআরই) ফোরামে অংশ নেন। সেখানে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর প্রথমবারের মতো ব্যক্তিগতভাবে ইউরোপীয় নেতা ও হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্তর অরবানের সঙ্গে দেখা করেন পুতিন। এতে হাঙ্গেরিতে নিযুক্ত ন্যাটো সদস্য দেশগুলোর রাষ্ট্রদূতেরা বুদাপেস্টে জরুরি সভার ডাক দেন।
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করার কারণে আমন্ত্রিত হওয়ার পরও গত আগস্টে দক্ষিণ আফ্রিকায় আয়োজিত অর্থনৈতিক জোট ব্রিকসের (ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চীন ও দক্ষিণ আফ্রিকা) সম্মেলনে অংশ নেননি পুতিন।
গত মার্চে যুদ্ধাপরাধ ও ইউক্রেনীয় শিশু অপহরণের অভিযোগে আইসিসি রাশিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। মস্কো যদিও অভিযোগগুলো অস্বীকার করে এবং আইসিসির বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তোলে। রাশিয়ার তদন্ত কমিটি আইসিসির প্রধান কৌঁসুলি ও পুতিনের বিরুদ্ধে রায় দেওয়া বিচারকদের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা করেছে।
আইসিসি এই প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক আদালত হিসেবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের একটির রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

মাউন্ট এভারেস্টে আরোহণ করতে গিয়ে ছয় দিন আগে নিখোঁজ হয়েছিলেন এক নেপালি শেরপা। পরিবারের লোকজন ভেবেছিলেন তিনি মারা গেছেন। তাঁরা বাড়িতে অন্ত্যেষ্টিক্রিয়ার আচার-অনুষ্ঠানও পালন করছিলেন...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েল সরকারের মধ্যে হওয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। এদিকে আজ বৃহস্পতিবারও দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সেই সঙ্গে তারা সেখান থেকে সেনা প্রত্যাহার করবে না বলেও জানিয়ে দিয়েছে।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি রাজনৈতিক হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীকে জড়িয়ে ‘উসকানিমূলক ও আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি পুলিশি অভিযোগ করা হয়েছে। এক আইনজীবী অভিযোগ করেছেন...
৮ ঘণ্টা আগে
এশিয়াজুড়ে শুষ্ক আবহাওয়া কৃষি উৎপাদনে চাপ বাড়াচ্ছে, আর ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে শক্তিশালী এল নিনোর আশঙ্কা খাদ্য সরবরাহ ও মূল্যস্ফীতির উদ্বেগ আরও বাড়িয়েছে। গমের দাম ২০ শতাংশ ও থাই চালের দাম এক মাসে ১৫ শতাংশ বেড়েছে। ভারত, দক্ষিণ-পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়ায় ঝুঁকি বেশি দেখা যাচ্ছে।
৯ ঘণ্টা আগে