
লন্ডনের রাস্তায় তামাক ও পানের পিকের লাল দাগের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। হ্যারো অনলাইনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই দাগগুলো রেইনার্স লেন থেকে নর্থ হ্যারো পর্যন্ত বিস্তৃত এলাকার রাস্তা, ফুটপাত ও ডাস্টবিনে দেখা গেছে।
রেইনার্স লেন এলাকার বাসিন্দারা জানান, যেসব দোকান ও রেস্তোরাঁয় পান ও তামাকজাত পণ্য বিক্রি হয়, সেগুলোর সামনে এই দাগের পরিমাণ অনেক বেড়েছে। নর্থ হ্যারোতে একটি নতুন পানের দোকানের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা একটি পিটিশনও করেছেন। তাঁদের আশঙ্কা, দোকানটি থাকলে ওই এলাকায় পান ও তামাক সেবন এবং থুতু ফেলার প্রবণতা আরও বাড়বে।
ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই এর জন্য অভিবাসী, বিশেষ করে, ভারতীয় সম্প্রদায়ের মানুষকে দায়ী করছেন। একজন মন্তব্য করেন, ‘গুজরাটি, পাঞ্জাবি ও গোয়ানিজরা যুক্তরাজ্যের জন্য এক ঝামেলা। ট্রাম্পের উচিত দ্রুত যুক্তরাজ্য দখল করা।’ আরও একজন লিখেছেন, ‘ভারতের সম্মান নষ্ট করার জন্য অন্য দেশের মানুষের দরকার নেই। আমাদের লোকজনই সারা বিশ্বে সেই কাজ খুব ভালোভাবে করছে।’
অন্য একজন মন্তব্য করেন, ‘ভারতীয় পাসপোর্টের মর্যাদা হারানোর এটি একটি কারণ।’ আরও একজন লিখেছেন, ‘ব্রিটিশরা ভারত দখল করেছিল, এখন ভারতীয়রা ব্রিটেন দখল করছে।’
লন্ডনে পানের পিক নিয়ে সমস্যা এবারই প্রথম নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে। ২০১৯ সালে লেস্টার সিটি পুলিশ ইংরেজি ও গুজরাটি ভাষায় সাইনবোর্ড স্থাপন করে বাসিন্দাদের সতর্ক করে জানিয়েছিল, রাস্তায় পানের পিক ফেলা অসামাজিক ও অস্বাস্থ্যকর কাজ। এর জন্য ১৫০ ডলার (প্রায় ১৮ হাজার টাকা) জরিমানা হতে পারে।
২০১৪ সালে ব্রেন্ট কাউন্সিল শুধু পানের দাগ পরিষ্কার করার জন্য ২০ হাজার পাউন্ড (প্রায় ২১ লাখ টাকা) খরচ করেছিল।
২০০৯ সালে কেন্ট টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, ওয়েম্বলি হাই রোডে পানের পিকের সমস্যা এতটাই বেড়েছিল যে কাউন্সিলকে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছিল। ২০১৪ সালে কিলবার্নের একজন বাসিন্দা নিকোলা প্যাটারসন এই অসামাজিক কাজের বিরুদ্ধে একটি পিটিশনও করেছিলেন।

সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
৮ ঘণ্টা আগে
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মাদক সিন্ডিকেট পরিচালনা করতেন খুশনুমা আনসারি ওরফে নেহা। তিনি দিনে বিউটি পারলার পরিচালনা করলেও রাতে তিনি ‘ম্যাডাম জেহের’ নামে গ্যাংয়ের অবৈধ কর্মকাণ্ড সামলাতেন। আর সঙ্গী এবং গ্যাংয়ের অন্যতম অস্ত্র সরবরাহকারী ছিলেন ববি কবুতর।
৯ ঘণ্টা আগে
সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগে ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের গ্রেপ্তারের পর মুখ খুলেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। আজ এক বিবৃতিতে রাজা জানিয়েছেন, এই ঘটনার ‘পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও যথাযথ আইনি প্রক্রিয়া’ সম্পন্ন হতে হবে।
১১ ঘণ্টা আগে