
বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাগরিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক মান মেনে চলার আহ্বান জানিয়ে একটি যৌথ প্রস্তাব উত্থাপন করা হয়েছে ইউরোপীয় পার্লামেন্টে।
গত বুধবার রাতে ফ্রান্সের স্ট্রাসবুর্গ শহরে এই প্রস্তাবের ওপর আলোচনা ও বিতর্ক করেন ইউরোপিয়ান পার্লামেন্টের ছয় সদস্য। ‘মোশন ফর অ্যা রেজ্যুলেশন’ শিরোনামে ওই প্রস্তাবের ওপর স্থানীয় সময় অনুযায়ী আজ বৃহস্পতিবার ভোট অনুষ্ঠিত হওয়ার কথা।
রেজ্যুলেশনটিতে ২০২৪ সালে অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য একটি অনুকূল পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে এবং বিরোধী নেতাদের গ্রেপ্তার ও বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা, মানবাধিকার কর্মী এবং ধর্মীয় সংখ্যালঘুদের জন্য একটি নিরাপদ এবং অনুকূল কাজের অবস্থা নিশ্চিত করার গুরুত্বও তুলে ধরা হয়েছে ওই রেজ্যুলেশনে।
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, মতপ্রকাশের স্বাধীনতার সীমাবদ্ধতা এবং শ্রমিকদের অধিকারের মতো বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে অবনতি হয়েছে বলে মত দেওয়া হয়েছে ওই রেজ্যুলেশনে।
এ অবস্থায় শিগগির এবং কোনো শর্ত ছাড়া মানবাধিকার সংস্থা ‘অধিকার’-এর প্রতিনিধিদের বিরুদ্ধে সব অভিযোগ প্রত্যাহার এবং সংস্থাটির নিবন্ধন ফিরিয়ে দেওয়ারও আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি নাগরিক সমাজের বিভিন্ন সংগঠনের মাধ্যমে বিদেশি অনুদানের ব্যবহার সহজতর করতে সরকারকে আহ্বান জানানো হয়েছে।
প্রস্তাবনায় মানবাধিকার সংস্থাগুলোকে সহযোগিতা করার মাধ্যমে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড রোধ করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের আহ্বান পুনর্ব্যক্ত করে আন্তর্জাতিক মানদণ্ড মেনে সাইবার নিরাপত্তা আইন গ্রহণ করতে উৎসাহিত করা হয়েছে এতে।
এ ছাড়া বাংলাদেশের মানবাধিকার নিয়ে সর্বোচ্চ উদ্বেগ প্রকাশ করতে ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস, ইইউ প্রতিনিধি এবং বাংলাদেশে নিযুক্ত সদস্য রাষ্ট্রগুলোর দূতাবাসকে আহ্বান জানানো হয়েছে। স্থানীয় মানবাধিকার রক্ষক, ইউনিয়ন কর্মী এবং হামলার শিকার সাংবাদিকদের প্রতি তাদের সমর্থন বাড়ানোর কথাও বলা হয়েছে।

লাল জার্সি পরা খেলোয়াড়েরা আনন্দে লাফাচ্ছেন। সতীর্থদের গায়ে ছিটিয়ে দিচ্ছেন শ্যাম্পেন। চারপাশে উড়ছে ছোট ছোট রঙিন কাগজের টুকরো ও রঙিন ফিতা। মোবাইল ফোন হাতে উল্লাসে মেতে উঠেছেন দর্শকেরা। দৃশ্যটি দেখে মনে হতে পারে, সদ্যই বিশ্বকাপ জিতেছে কোনো ফুটবল দল।
৭ ঘণ্টা আগে
ফ্রান্সের ফুটবল তারকা ২৪ বছর বয়সী মাইকেল ওলিসের বিরুদ্ধে তাঁর সাবেক প্রেমিকা ও সন্তানের মা ৩৪ বছর বয়সী ফাতিমা জাউনব্রেচার গুরুতর অভিযোগ তুলেছেন। আলিয়াহ নুর নামে তাঁদের ২০ মাস বয়সী এক গোপন কন্যাও রয়েছে।
৯ ঘণ্টা আগে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন বিরোধী কংগ্রেসের শীর্ষ নেতারা। মঙ্গলবার (২১ জুলাই) কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে দলটির নেতা-কর্মীরা রাজধানী নয়াদিল্লিতে প্রধান
১০ ঘণ্টা আগে
জনপ্রিয় প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে পদ থেকে সরিয়ে দেওয়ার পর এর জন্য ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ওলেক্সান্দর সিরস্কিকে দায়ী করছেন অনেকে। এই অবস্থায় সিরস্কির ভবিষ্যৎ নিয়ে দেশটিতে রাজনৈতিক ও সামরিক অস্থিরতা ক্রমেই বাড়ছে।
১০ ঘণ্টা আগে