তুরস্ক ও গ্রিসের সীমান্ত থেকে অন্তত ৯২ জনকে নগ্ন অবস্থায় উদ্ধার করেছে গ্রিক পুলিশ। উদ্ধারকৃতদের মধ্যে বেশ কয়েকজন আহত অবস্থায়ও ছিলেন। এই ঘটনায় তুরস্ক এবং গ্রিস উভয় দেশই পরস্পরকে দোষারোপ করলেও এই বিষয়ে সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিক পুলিশ জানিয়েছে—তাঁরা তুরস্কের সীমান্তবর্তী গ্রিক ভূখণ্ড থেকে ৯২ জনকে নগ্ন অবস্থায় উদ্ধার করেছে। এক বিবৃতিতে গ্রিক পুলিশ জানিয়েছে, তুরস্ক ও গ্রিসের সীমান্ত নির্দেশকারী এভরস নদীর নিকট থেকে তাদের উদ্ধার করা হয়। তবে, উদ্ধারকৃতরা কেন বিবস্ত্র অবস্থায় ছিল তা এখনো জানতে পারেনি গ্রিক পুলিশ।
গ্রিক পুলিশ ও ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রনটেক্সের তদন্ত থেকে প্রাথমিকভাবে জানা গেছে, ওই ৯২ জন লোক কয়েকটি রাবারের তৈরি ডিঙি নৌকায় করে গ্রিক ভূখণ্ডে এসেছে। উদ্ধারকৃতরা প্রাথমিকভাবে জানিয়েছে, তুর্কি কর্তৃপক্ষ তাদের জোর করে তিনটি নৌকায় করে সীমান্ত থেকে তাড়িয়ে দেয়। এ সময় তাদের গা থেকে সব ধরনের কাপড় খুলে ফেলতে বাধ্য করা হয়। তবে, তুরস্কের পক্ষ থেকে এই বিষয়টির সত্যতার নিশ্চিত করা যায়নি।
এদিকে, গ্রিক অভিবাসন বিষয়ক মন্ত্রী নতিস মিতারাচি গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বলেছেন, ‘তুরস্কের উসকানিমূলক আচরণ সব সীমা ছাড়িয়ে গেছে।’ তিনি আরও বলেছেন, ‘যে ৯২ জন অভিবাসীকে আমরা উদ্ধার করেছি তাঁর প্রতি তুরস্কের আচরণ সভ্যতার জন্য লজ্জাজনক। আমরা আশা করি, আঙ্কারা ঘটনার তদন্ত করবে এবং শেষ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তার সীমান্ত যথাযথভাবে রক্ষা করে চলবে।’
অপরদিকে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রধান মুখপাত্র ফাহরেত্তিন আলতুন গ্রিসের অভিযোগকে ভিত্তিহীন এবং অমূলক বলে আখ্যা দিয়েছেন। এক টুইটে তিনি বলছেন, ‘গ্রিকদের মিথ্যা সংবাদ ছড়ানোর যন্ত্র আবারও কাজে ফিরে এসেছে।’

সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
৮ ঘণ্টা আগে
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মাদক সিন্ডিকেট পরিচালনা করতেন খুশনুমা আনসারি ওরফে নেহা। তিনি দিনে বিউটি পারলার পরিচালনা করলেও রাতে তিনি ‘ম্যাডাম জেহের’ নামে গ্যাংয়ের অবৈধ কর্মকাণ্ড সামলাতেন। আর সঙ্গী এবং গ্যাংয়ের অন্যতম অস্ত্র সরবরাহকারী ছিলেন ববি কবুতর।
৯ ঘণ্টা আগে
সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগে ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের গ্রেপ্তারের পর মুখ খুলেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। আজ এক বিবৃতিতে রাজা জানিয়েছেন, এই ঘটনার ‘পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও যথাযথ আইনি প্রক্রিয়া’ সম্পন্ন হতে হবে।
১১ ঘণ্টা আগে